৮৪
আল-ইনশিকাক
৭
অতঃপর যাকে ডান হাতে তার কর্মলিপি প্রদত্ত হবে –
فَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَهٗ بِیَمِیۡنِهٖ
৮
তার হিসাব-নিকাশতো সহজভাবে গৃহীত হবে,
فَسَوۡفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیۡرًا
৯
এবং সে তার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরে যাবে।
وَّ یَنۡقَلِبُ اِلٰۤی اَهۡلِهٖ مَسۡرُوۡرًا
১০
এবং যাকে তার কর্মলিপি তার পৃষ্ঠের পশ্চাদ্ভাগে দেয়া হবে –
وَ اَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَهٗ وَرَآءَ ظَهۡرِهٖ
১১
ফলে অচিরেই সে মৃত্যুকে আহবান করবে,
فَسَوۡفَ یَدۡعُوۡا ثُبُوۡرًا
১২
এবং জ্বলন্ত আগুনে সে প্রবেশ করবে।
وَّ یَصۡلٰی سَعِیۡرًا
১৩
সে তার স্বজনদের মধ্যেতো সহর্ষে ছিল,
اِنَّهٗ کَانَ فِیۡۤ اَهۡلِهٖ مَسۡرُوۡرًا
১৪
যেহেতু সে ভাবতো যে, সে কখনই প্রত্যাবর্তিত হবেনা।
اِنَّهٗ ظَنَّ اَنۡ لَّنۡ یَّحُوۡرَ
১৫
হ্যাঁ,(অবশ্যই প্রত্যাবর্তিত হবে) নিশ্চয়ই তার রাব্ব তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।
بَلٰۤی ۚۛ اِنَّ رَبَّهٗ کَانَ بِهٖ بَصِیۡرًا
১৬
আমি শপথ করি অস্তরাগের –
فَلَاۤ اُقۡسِمُ بِالشَّفَقِ