৮৫
আল-বুরুজ
২
এবং প্রতিশ্রুত দিনের,
وَ الۡیَوۡمِ الۡمَوۡعُوۡدِ
৩
শপথ দ্রষ্টা ও দৃষ্টের।
وَ شَاهِدٍ وَّ مَشۡهُوۡدٍ
৪
ধ্বংস হয়েছিল কুন্ডের অধিপতিরা –
قُتِلَ اَصۡحٰبُ الۡاُخۡدُوۡدِ
৫
ইন্ধনপূর্ণ যে কুন্ডে ছিল অগ্নি।
النَّارِ ذَاتِ الۡوَقُوۡدِ
৬
যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল;
اِذۡ هُمۡ عَلَیۡهَا قُعُوۡدٌ
৭
এবং তারা মু’মিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল।
وَّ هُمۡ عَلٰی مَا یَفۡعَلُوۡنَ بِالۡمُؤۡمِنِیۡنَ شُهُوۡدٌ
৮
তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে, তারা সেই মহিমাময় পরাক্রান্ত প্রশংসাভাজন আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
وَ مَا نَقَمُوۡا مِنۡهُمۡ اِلَّاۤ اَنۡ یُّؤۡمِنُوۡا بِاللّٰهِ الۡعَزِیۡزِ الۡحَمِیۡدِ
৯
আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যাঁর, আর আল্লাহ সর্ব বিষয়ে দ্রষ্টা।
الَّذِیۡ لَهٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ؕ وَ اللّٰهُ عَلٰی کُلِّ شَیۡءٍ شَهِیۡدٌ
১০
যারা বিশ্বাসী নর নারীকে বিপদাপন্ন করেছে এবং পরে তাওবাহ করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি ও দহন যন্ত্রণা (নির্ধারিত) রয়েছে।
اِنَّ الَّذِیۡنَ فَتَنُوا الۡمُؤۡمِنِیۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ثُمَّ لَمۡ یَتُوۡبُوۡا فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَ لَهُمۡ عَذَابُ الۡحَرِیۡقِ
১১
যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্যই আছে জান্নাত, যার নিম্নে স্রোতস্বিনী প্রবাহিত; এটাই সুমহান, সফলকাম।
اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمۡ جَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ ۬ؕؑ ذٰلِکَ الۡفَوۡزُ الۡکَبِیۡرُ