১৫
মোট আদেশ-নিষেধ
১১
আদেশ
৪
নিষেধ
২
সূরা
১৫
দেখানো হচ্ছে
১/১
পৃষ্ঠা
বিসমিল্লাহির রাহমানির রাহীম
কুরআনে আল্লাহর আদেশ ও নিষেধসমূহ
কুরআন হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পবিত্র গ্রন্থ, যেখানে মানবজীবনের সঠিক পথ নির্দেশনা দেওয়া হয়েছে। এই পথে চলার জন্য আল্লাহ বিভিন্ন আদেশ (যা পালন করতে হবে) এবং নিষেধ (যা ত্যাগ করতে হবে) ঘোষণা করেছেন। এই আদেশ ও নিষেধগুলো মেনে চললে জীবনে শান্তি, সুস্থতা ও সফলতা আসে। আল্লাহর আদেশসমূহ বলতে আমরা বুঝি সেই নির্দেশ, যা আল্লাহ আমাদের মেনে চলতে বলেছেন। যেমন: সালাত স্থাপন করা, সৎকাজ করা ও দান-সদকা দেওয়া, অপরার সাহায্য করা ইত্যাদি। আল্লাহর নিষেধসমূহ হলো সেই সব কাজ যা হারাম বা নিষিদ্ধ করেছেন — মিথ্যা বলা, প্রতারণা, অন্যায় করা ইত্যাদি। কুরআনের আদেশ ও নিষেধ আমাদের জীবনের মূল নিয়ম। (পরীক্ষামূলক-চলমান)
আদেশ
২. আল-বাকারা
আয়াত: ৪৫
ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া।
আদেশ
২. আল-বাকারা
আয়াত: ৪৩
সালাত প্রতিষ্ঠিত করা ও যাকাত প্রদান করা এবং রুকুকারীদের সাথে রুকু করা।
আদেশ
২. আল-বাকারা
আয়াত: ৪২
সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করা এবং জেনে শুনে সত্য গোপন না করা।
আদেশ
২. আল-বাকারা
আয়াত: ৪১
আল্লাহ যা অবতীর্ণ করেছেন তৎপ্রতি বিশ্বাস স্থাপন করা।
আদেশ
২. আল-বাকারা
আয়াত: ৪১
আল্লাহকে ভয় করা।
নিষেধ
২. আল-বাকারা
আয়াত: ২৭
ভূপৃষ্ঠে বিবাদ সৃষ্টি করা।
নিষেধ
২. আল-বাকারা
আয়াত: ২৭
আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করা এবং ঐ সব সম্বন্ধ ছিন্ন করা যা অবিচ্ছিন্ন রাখতে আল্লাহ নির্দেশ দিয়েছেন।
নিষেধ
২. আল-বাকারা
আয়াত: ২২
আল্লাহর সমকক্ষ স্থির করা।
আদেশ
২. আল-বাকারা
আয়াত: ২১
আল্লাহর ইবাদাত করা।
নিষেধ
২. আল-বাকারা
আয়াত: ১১
পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা।
আদেশ
২. আল-বাকারা
আয়াত: ৪
আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা।
আদেশ
২. আল-বাকারা
আয়াত: ৪
কুরআন ও পূর্ববর্তী আসমানি কিতাব সমূহে বিশ্বাস স্থাপন করা।
আদেশ
২. আল-বাকারা
আয়াত: ৩
আল্লাহ যে উপজীবিকা প্রদান করেছেন তা হতে দান করা।
আদেশ
২. আল-বাকারা
আয়াত: ৩
সালাত প্রতিষ্ঠা করা।
আদেশ
২. আল-বাকারা
আয়াত: ৩
কুরআনের অদৃশ্য বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করা।