আল্লাহর নামের গুরুত্ব ও ফজিলত
[*] কুরআনে বর্ণিত—
১. "আর আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং তোমরা তাঁকে সেই সব নামেই ডাকবে।" — সূরা আল-আরাফ: ১৮০
২. "বলঃ তোমরা 'আল্লাহ' নামে আহবান কর অথবা 'রাহমান' নামে আহবান কর, সব সুন্দর নামইতো তাঁর!" — সূরা আল-ইসরা: ১১০
৩. "আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানিও না, বস্তুতঃ আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা।" — সূরা আল-বাকারা: ২২৪
৪. "হে মানবমন্ডলী! তোমরা তোমাদের রাব্বকে ভয় কর, যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন।" — সূরা আন-নিসা: ১
৫. "আল্লাহর নির্দেশিত নিয়মানুযায়ী তোমরা যে সমস্ত পশু-পক্ষীকে শিকার দিয়েছ তারা যা শিকার করে আনে তা খাও এবং আল্লাহর নাম স্মরণ কর।" — সূরা আল-মায়েদা: ৪
[*] হাদিসে বর্ণিত—
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্ তা'আলার নিরানব্বই নাম আছে, এক কম এশত নাম। যে ব্যক্তি এ নামগুলোর হিফাযাত করবে সে জান্নাতে প্রবেশ করবে। — সহীহ বুখারী: ৬৪১০
[*] লক্ষণীয়—
আল্লাহর নামগুলোর মধ্যে "ال" (আল) এর উচ্চারণ পরবর্তী অক্ষরের ওপর নির্ভর করে। সূর্যাক্ষরের আগে "ل" উচ্চারিত হয় না (যেমন: الرَّحْمٰن → আর-রাহমান)। চন্দ্রাক্ষরের আগে "ل" স্পষ্ট উচ্চারিত হয় (যেমন: الْمَلِك → আল-মালিক)।
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।