৭৯
কুরআনের দোয়া
৬১
বিষয়
২৭
সূরা
৭৯
দেখানো হচ্ছে
১/৪
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
কুরআনে বর্ণিত দোয়াসমূহ

দোয়া হলো মুসলিম জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ, যা আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম। কুরআন ও হাদিসে দোয়ার গুরুত্ব বিশেষভাবে বর্ণনা করা হয়েছে এবং আল্লাহর নিকট বিনীত ও নমরচিত্তে প্রার্থনা করার নির্দেশ দেওয়া হয়েছে। দোয়া বলতে আমরা বুঝি এমন দোয়া যা হৃদয় থেকে উদ্ভূত, আত্মসমর্পণপূর্ণ, বিনয়পূর্ণ এবং শ্রদ্ধার সঙ্গে করা হয়। এই ধরনের দোয়া দোয়া কারীর মনোবল ও বিশ্বাসকে প্রগাঢ় করে এবং আল্লাহর রহমত লাভের সম্ভাবনাও বৃদ্ধি করে। এছাড়া বিণিত দোয়া বিভিন্ন পীড়া, আপদ, রোগ-ব্যাধি থেকে রক্ষা দেয়। (পরীক্ষামূলক-চলমান)

১৫১
৭. আল-আ’রাফ আয়াত: ১৫১
হে আমার প্রতিপালক আমার আর আমার ভাইকে ক্ষমা কর। আর আপনি আমাদেরকে আপনার রহমত তথা জান্নাতে প্রবেশ করান। আপনিই তো সর্বোত্তম দয়াশীল।
রব্বিগ ফিরলী ওয়ালি আখি ওয়া আদখিলনা ফী রাহমাতিকা ওয়া আনতা আর হামুর রাহিমীন
رَبِّ اغۡفِرۡ لِیۡ وَ لِاَخِیۡ وَ اَدۡخِلۡنَا فِیۡ رَحۡمَتِکَ ۫ۖ وَ اَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ
১৬
২৮. আল-কাসাস আয়াত: ১৬
হে আমার প্রভু! নিশ্চয়ই আমি আমার নিজের উপর অত্যাচার করেছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করে দিন।
রব্বি ইন্নী যলামতু নাফছী ফাগফির লী
رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي
৬০. আল-মুমতাহিনা আয়াত: ৪
হে আমাদের প্রভূ! আপনার উপরেই আমরা ভরসা করলাম। আপনার দিকে আমরা রুজু হলাম। আপনার নিকটেই প্রত্যাবর্তনস্থল
রব্বানা আলাইকা তাওয়াককালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাছীর
رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
১৭৩
৩. আল-ইমরান আয়াত: ১৭৩
আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম
হাছবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকীল
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
২৮৬
২. আল-বাকারা আয়াত: ২৮৬
হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে পাকড়াও করবেন না, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি
রব্বানা লা তুআখিযনা ইন নাছীনা আও আখত্ব'না
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا
৪৭
১১. হূদ আয়াত: ৪৭
হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই। আর যদি আপনি আমাকে মাফ না করেন এবং আমার প্রতি দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
রব্বী ইন্নী আউযুবিকা আন আসআলুকা মা লাইসা লি বিহি ইলমুন। ওয়া ইল্লা তাগফীর লি ওয়া তারহামনী আকুন্না মিনাল খসিরীন
رَبِّ اِنِّیۡۤ اَعُوۡذُ بِکَ اَنۡ اَسۡـَٔلَکَ مَا لَـیۡسَ لِیۡ بِهٖ عِلۡمٌ ؕ وَ اِلَّا تَغۡفِرۡ لِیۡ وَ تَرۡحَمۡنِیۡۤ اَکُنۡ مِّنَ الۡخٰسِرِیۡنَ
১৯৪
৩. আল-ইমরান আয়াত: ১৯৪
হে আমাদের প্রভূ! আপনি আপনার রাসূলদের নিকট যে ওয়াদা করেছেন, তা আমাদেরকে দিয়ে দিন। আর কেয়ামতের দিবসে আমাদেরকে লাঞ্ছিত করবেন না। নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গকারী নন।
রব্বানা ওয়া আতিনা মা ওয়াদতানা আলা রুসুলিকা ওয়ালা.. তুখযিনা ইয়ামাল ক্বিয়ামাহ, ইন্নকা লা তুখলিফুল মীআদ
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
২৮৫
২. আল-বাকারা আয়াত: ২৮৫
হে আমাদের রব! আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল
গুফরনাকা রব্বানা ওয়া ইলাইকাল মাছীর
غُفۡرَانَکَ رَبَّنَا وَ اِلَیۡکَ الۡمَصِیۡرُ
১৪৭
৩. আল-ইমরান আয়াত: ১৪৭
হে আমাদের প্রভূ! আপনি আমাদের গুনাহ গুলো ক্ষমা করে দিন। আমাদের কাজে সীমালংঘন মূলক অপরাধগুলো ক্ষমা করে দিন। আমাদের কদম ধরে রাখুন। আর কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করুন
রব্বানাগ ফির লানা যুনূবানা ওয়া ইছরাফানা ফী আমরিনা ওয়া ছাব্বিত আক্বদামানা ওয়ানছুরনা আলাল ক্বওমিল কাফিরীন
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
১৬
৩. আল-ইমরান আয়াত: ১৬
হে আমাদের প্রভূ! নিশ্চয়ই আমরা ঈমান এনেছি। অতএব আপনি আমাদের গুনাহ গুলো ক্ষমা করে দিন এবং আমাদেরকে রক্ষা করুন জাহান্নামের শাস্তি থেকে।
রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনূবানা ওয়া ক্বিনা আযাবান নার
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
১০৯
২৩. আল-মুমিনুন আয়াত: ১০৯
হে আমাদের প্রভূ! আমরা ঈমান এনেছি। অতএব, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের প্রতি দয়া করুন। আপনিই সর্বোত্তম দয়াশীল।
রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুর রাহহিমীন
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ
৪৭
৭. আল-আ’রাফ আয়াত: ৪৭
হে আমাদের রব, আমাদেরকে যালিম কওমের অন্তর্ভুক্ত করবেন না।
রব্বানা লা তাযআলনা মাআল ক্বওমাজ জ্বলিমীন
رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ
৬৭
২. আল-বাকারা আয়াত: ৬৭
আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি।
আউযুবিল্লাহি আন আকূনা মিনাল জাহিলীন
اَعُوۡذُ بِاللّٰهِ اَنۡ اَکُوۡنَ مِنَ الۡجٰهِلِیۡنَ
৩০
২৯. আল-আনকাবূত আয়াত: ৩০
হে আমার প্রভু! আপনি আমাকে বিশৃংখলা সৃষ্টিকারী দলের বিরুদ্ধে সাহায্য করুন।
রব্বিনছুরনী আলাল ক্বাওমিল মুফসিদীন
رَبِّ انْصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ
১৯১
৩. আল-ইমরান আয়াত: ১৯১
হে আমাদের পালনকর্তা! ইহা (পৃথিবী) আপনি অযথা সৃষ্টি করেন নাই। আপনি পবিত্র। অতএব আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
রব্বানা মা খলাকতা হাযা বাত্বিলা ছুবহানাকা ফাক্বিনা আযাবান নার
رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
৭৫
৪. আন-নিসা আয়াত: ৭৫
হে আমাদের রব, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা যালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী।
রব্বানাখ রিজনা মিন হাজিহিল ক্বরেইয়াতিজ জ্বলিমিন আহলিহা, ওয়াজআলনা মিললাদুনকা ওয়ালিইয়্যাও ওয়াজল লানা মিললাদুনকা নাছীরা
رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ هٰذِهِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَهۡلُهَا ۚ وَ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚۙ وَّ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا
৪৭
৭. আল-আ’রাফ আয়াত: ৪৭
হে আমাদের রব, আমাদেরকে যালিম কওমের অন্তর্ভুক্ত করবেন না
রব্বানা লা তাযআলনা মাআল ক্বওমাজ জ্বলিমীন
رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ
১৯৪
৩. আল-ইমরান আয়াত: ১৯৪
হে আমাদের প্রভূ! আপনি আপনার রাসূলদের নিকট যে ওয়াদা করেছেন, তা আমাদেরকে দিয়ে দিন। আর কেয়ামতের দিবসে আমাদেরকে লাঞ্ছিত করবেন না। নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গকারী নন।
রব্বানা ওয়া আতিনা মা ওয়াদতানা আলা রুসুলিকা ওয়ালা.. তুখযিনা ইয়ামাল ক্বিয়ামাহ, ইন্নকা লা তুখলিফুল মীআদ।
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
২৮৫
২. আল-বাকারা আয়াত: ২৮৫
হে আমাদের রব! আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল।
গুফরনাকা রব্বানা ওয়া ইলাইকাল মাছীর
غُفۡرَانَکَ رَبَّنَا وَ اِلَیۡکَ الۡمَصِیۡرُ
২৫
২০. ত্ব-হা আয়াত: ২৫
হে আমার প্রভু! আপনি আমার বক্ষকে প্রশস্ত করুন এবং আমার জন্য আমার কাজ সহজ করে দিন। আর আমার জিহবার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে।
রব্বিশ রহলী ছদরী ওয়া ইয়াস্সির লী আমরী। ওয়াহলুল উখদাতাম মিললিসানি ইয়াফ ক্বহুও ক্বওলি
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي. وَيَسِّرْ لِي أَمْرِي. وَ احۡلُلۡ عُقۡدَۃً مِّنۡ لِّسَانِیۡ. یَفۡقَهُوۡا قَوۡلِیۡ