৭৯
কুরআনের দোয়া
৬১
বিষয়
২৭
সূরা
৭৯
দেখানো হচ্ছে
৪/৪
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
কুরআনে বর্ণিত দোয়াসমূহ

দোয়া হলো মুসলিম জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ, যা আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম। কুরআন ও হাদিসে দোয়ার গুরুত্ব বিশেষভাবে বর্ণনা করা হয়েছে এবং আল্লাহর নিকট বিনীত ও নমরচিত্তে প্রার্থনা করার নির্দেশ দেওয়া হয়েছে। দোয়া বলতে আমরা বুঝি এমন দোয়া যা হৃদয় থেকে উদ্ভূত, আত্মসমর্পণপূর্ণ, বিনয়পূর্ণ এবং শ্রদ্ধার সঙ্গে করা হয়। এই ধরনের দোয়া দোয়া কারীর মনোবল ও বিশ্বাসকে প্রগাঢ় করে এবং আল্লাহর রহমত লাভের সম্ভাবনাও বৃদ্ধি করে। এছাড়া বিণিত দোয়া বিভিন্ন পীড়া, আপদ, রোগ-ব্যাধি থেকে রক্ষা দেয়। (পরীক্ষামূলক-চলমান)

৪১
১৪. ইব্রাহীম আয়াত: ৪১
হে আমাদের প্রভূ! আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার মাতা-পিতাকে এবং মুমিনদেরকে, যেদিন হিসাব কায়েম হবে।
রব্বানাগ ফির লী ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়া লিলমুমিনীনা ইয়াওমা ইয়াকূমুল হিসাব
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
১৫
৪৬. আল-আহকাফ আয়াত: ১৫
হে আমার প্রভু! আপনি আমাকে সুযোগ দিন আমি নেয়ামতের শুকর আদায় করার যেগুলো আপনি আমাকে ও আমার মাতাপিতা কে দান করেছেন। আরো সু্যোগ দিন এমন সৎকাজ করার যার প্রতি আপনি সন্তুষ্ট হবেন। আপনি আমার সন্তানদের সংশোধন করুন। নিশ্চয়ই আমি আপনার কাছে তাওবা করলাম। আর আমি তো মুসলিমদের অন্তর্ভুক্ত।
রব্বি আওযি'নী আন আশকুরা নি'মাতাকাল্লাতী আনআমতা আলাইয়্যা ওয়া আলা ওয়ালিদাইয়্যা ওয়া আন আমালা ছালিহান তারদাহু ওয়া আছলিহ লী ফী যুররিয়্যাতী ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমীন
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
৮৩
২৬. আশ-শুআরা আয়াত: ৮৩
হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে শামিল করে দিন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম-সুখ্যাতি অব্যাহত রাখুন। আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন। যেদিন পুনরুত্থান করানো হবে, সেদিন আপনি আমাকে অপমানিত করবেন না।
রব্বি হাবলি হুকমাও ওআলহিকনী বিছছলিহীন। অজ আল্লী লিসানা ছিদকীন ফিল আখিরীন। অজ আলনী মিয়্যও অরছাতি জান্নাতিন নাঈম। ওয়া লা তুখযিনী ইয়াওমা ইউবআছুন।
رَبِّ هَبۡ لِیۡ حُکۡمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ. وَ اجۡعَلۡ لِّیۡ لِسَانَ صِدۡقٍ فِی الۡاٰخِرِیۡنَ. وَ اجۡعَلۡنِیۡ مِنۡ وَّرَثَۃِ جَنَّۃِ النَّعِیۡمِ. وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
২৩
৭. আল-আ’রাফ আয়াত: ২৩
হে আমাদের প্রভূ! আমরা আমাদের উপরে জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
রব্বানা যলামনা আনফুছানা ওয়া ইল্লামতাগফির লানা ওয়া তারহামনা লানাকূনান্না মিনাল খাছিরীন
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
২৪
১৭. আল-ইসরা (বনী-ইসরাঈল) আয়াত: ২৪
হে আমার প্রভু! আপনি তাদের উভয়ের (মাতাপিতা) প্রতি রহম করুন যেরকম তারা আমাকে শিশুকালে রহম করেছিল।
রব্বির হামহুমা কামা রব্বায়ানী ছগীরা
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
৮৭
২১. আল-আম্বিয়া আয়াত: ৮৭
আপনি ছাড়া আর কোন উপাস্য নেই। আপনি পবিত্র। নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানকা ইন্নী কুনতু মিনায যালিমীন
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
১৯. মারইয়াম আয়াত: ৪
হে আমার রব! আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশতঃ আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। হে আমার রব, আপনার নিকট দো‘আ করে আমি কখনো ব্যর্থ হইনি। আর আমার পরে স্বগোত্রীয়দের সম্পর্কে আমি আশংকাবোধ করছি। আমার স্ত্রী তো বন্ধ্যা, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন।
রব্বি ইন্নি ওয়া হানাল আজমু মিন্নী ওয়াশতাআলার রসু শাইবাও ওয়ালাম আকুম বিদুআয়িকা রব্বি শাকিয়্যা। ওয়া ইন্নি খিফতুল মাওয়ালিয়া মিয়্যাওরয়ি ওয়া কানাতিম রআতী আকিরান ফাহাবলি মিল্লাদুনকা ওলিয়্যা।
رَبِّ اِنِّیۡ وَهَنَ الۡعَظۡمُ مِنِّیۡ وَ اشۡتَعَلَ الرَّاۡسُ شَیۡبًا وَّ لَمۡ اَکُنۡۢ بِدُعَآئِکَ رَبِّ شَقِیًّا. وَ اِنِّیۡ خِفۡتُ الۡمَوَالِیَ مِنۡ وَّرَآءِیۡ وَ کَانَتِ امۡرَاَتِیۡ عَاقِرًا فَهَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا
১৫৫
৭. আল-আ’রাফ আয়াত: ১৫৫
হে আমার রব, আপনি চাইলে ইতঃপূর্বে এদের ধ্বংস করতে পারতেন এবং আমাকেও। আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণে কি আমাদেরকে ধ্বংস করবেন? এটাতো আপনার পরীক্ষা ছাড়া কিছু না। এর মাধ্যমে যাকে চান আপনি পথভ্রষ্ট করেন এবং যাকে চান হিদায়াত দান করেন। আপনি আমাদের অভিভাবক। সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। আর আমাদের জন্য এ দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন। নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি।
রব্বি লাও শি’তা আহলাকতাহুম মিন ক্ববলু ওয়া ইয়্যা ইয়া আতুহলিকুনা বিমা ফাআলা স সুফাহা-য়ু মিন্না ইন হিয়া ইল্লা ফিতনাতুকা তুদ্বিলু বিহা মান তাশা-য়ু ওয়তাহদী মান তাশাউ আনতা ওয়ালিয়্যুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুরল গফিরীন।ওয়াকতুব লানা ফি হাজিহীদ দুনইয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক।
رَبِّ لَوۡ شِئۡتَ اَهۡلَکۡتَهُمۡ مِّنۡ قَبۡلُ وَ اِیَّایَ ؕ اَتُهۡلِکُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنۡ هِیَ اِلَّا فِتۡنَتُکَ ؕ تُضِلُّ بِهَا مَنۡ تَشَآءُ وَ تَهۡدِیۡ مَنۡ تَشَآءُ ؕ اَنۡتَ وَلِیُّنَا فَاغۡفِرۡ لَنَا وَ ارۡحَمۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الۡغٰفِرِیۡنَ. وَ اکۡتُبۡ لَنَا فِیۡ هٰذِهِ الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ اِنَّا هُدۡنَاۤ اِلَیۡکَ ؕ
১০১
১২. ইউসুফ আয়াত: ১০১
হে আকাশ ও যমীনের স্রষ্টা! আপনি আমার অভিভাবক দুনিয়া ও পরকালে। আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এবং সৎ লোকদের সাথে আমাকে সম্পৃক্ত করুন।
ফাত্বিরাছ ছামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিইয়্যী ফিদ দুনইয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানী মুসলিমাও ওয়া আলহিকনী বিছছালিহীন
فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
১৩
৪৩. আয-যুখরুফ আয়াত: ১৩
পবিত্র-মহান সেই সত্তা যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন। আর আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না’। আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।
সুবহানাল্লাযি শাখখারলানা হাজা ওমা কুন্না লাহু মুক্বরিনীনা , ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুনক্বলিবুন
سُبۡحٰنَ الَّذِیۡ سَخَّرَ لَنَا هٰذَا وَ مَا کُنَّا لَهٗ مُقۡرِنِیۡنَ. وَ اِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنۡقَلِبُوۡنَ
৮০
১৭. আল-ইসরা আয়াত: ৮০
হে আমার রাব্ব! যেখানে গমন শুভ ও সন্তোষজনক আপনি আমাকে সেখানে নিয়ে যান এবং যেখান হতে নির্গমন শুভ ও সন্তোষজনক সেখান হতে আমাকে বের করে নিন এবং আপনার নিকট হতে আমাকে দান করুন সাহায্যকারী শক্তি।
রব্বি আদখিলনী মুদখলা ছিদকিন ওয়া আখরিজনী মুখরজা ছিদকিনও ওয়াজআলনী মিললাদুনকা সুলতানান নাছীরা
رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا
১০
১৮. আল-কাহফ আয়াত: ১০
হে আমাদের পালনকর্তা! তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজের সঠিক পথ সুগম করে দাও।
রাব্বানা আ'তিনা মিন লাদুন্‌কা রহমাতান্‌ ওয়া হাইয়্‌ই লানা মিন আমরিনা রাশাদা
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
১১৪
৫. আল-মায়েদা আয়াত: ১১৪
হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবারপূর্ণ দস্তরখান নাযিল করুন; এটা আমাদের জন্য ঈদ হবে। আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য। আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে। আর আমাদেরকে রিয্ক দান করুন, আপনিই শ্রেষ্ঠ রিয্কদাতা।
রব্বানা আনযিল আলাইনা মায়িদাতাম মিনাস সামায়ি তাকূনু লানা ঈদাল আওয়্যালিনা ও আখিরনা ও আয়াতাম মিনকা, ওয়ারযুকনা ওয়া আনতা খাইরুর রাযিক্বীন।
رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَکُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَ اٰخِرِنَا وَ اٰیَۃً مِّنۡکَ ۚ وَ ارۡزُقۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ
১৯
২৭. আন-নামাল আয়াত: ১৯
হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফীক দাও। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ কর। আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত কর।
রব্বি আওযি’নী আন আশকুরা নিআমাতাকাল লাতী আনআমতা আলাইয়্যা ওয়া আলা ওয়ালি দাইয়্যা ওয়াআন আ”মালা ছলিহান তারদ্বয়াহু ওয়া আদখিলনী বিরহমাতিকা ফি ইবাদিকাছ ছলিহীন
رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰىهُ وَ اَدۡخِلۡنِیۡ بِرَحۡمَتِکَ فِیۡ عِبَادِکَ الصّٰلِحِیۡنَ
৯৭
২৩. আল-মুমিনুন আয়াত: ৯৭
হে আমার প্রভু! আমি আপনার কাছে শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় চাই এবং আশ্রয় চাই আমি আপনার কাছে শয়তান আমার নিকট উপস্থিত হওয়া থেকে।
রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াত্বীন, ওয়া আউযু বিকা রব্বি আইয়াহ দুরুন।
رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ. وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ
৫৩
৩. আলে-ইমরান আয়াত: ৫৩
হে আমাদের প্রভূ! আপনি যা অবতীর্ণ করেছেন, তা আমরা বিশ্বাস করলাম এবং রাসূলের অনুসরণ করলাম। অতএব, আমাদেরকে (সত্যের) সাক্ষ্যদানকারীদের অন্তভূক্ত করুন।
রব্বানা আমান্না বিমা আনযালতা ওয়াত্তাবানার রাসূলা ফাকতুবনা মাআশ শাহিদীন।
رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
৮৯
২১. আল-আম্বিয়া আয়াত: ৮৯
হে আমার প্রভু! আপনি আমাকে একা (সন্তানহীন) ছেড়ে দিবেন না। আর আপনি উত্তম ওয়ারিছ।
রব্বি লা তাযারনী ফারদাও ওয়া আনতা খাইরুল ওয়ারিছিন
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ
৩. আলে-ইমরান আয়াত: ৪
হে আমাদের প্রভূ! আমাদেরকে সঠিক পথ দেখানোর পর, আপনি আমাদের অন্তর গুলোকে বক্র করবেন না। আর আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। নিশ্চয় আপনি সর্বাধিক দাতা।
রব্বানা লা তুযিগ ক্বুলূবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহাব
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
৫-৬
১. আল ফাতিহা আয়াত: ৫-৬
আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথে নয়, যাদের প্রতি আপনার গযব বর্ষিত হয়েছে, তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ