৭৯
কুরআনের দোয়া
৬১
বিষয়
২৭
সূরা
৭৯
দেখানো হচ্ছে
৩/৪
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
কুরআনে বর্ণিত দোয়াসমূহ

দোয়া হলো মুসলিম জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ, যা আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম। কুরআন ও হাদিসে দোয়ার গুরুত্ব বিশেষভাবে বর্ণনা করা হয়েছে এবং আল্লাহর নিকট বিনীত ও নমরচিত্তে প্রার্থনা করার নির্দেশ দেওয়া হয়েছে। দোয়া বলতে আমরা বুঝি এমন দোয়া যা হৃদয় থেকে উদ্ভূত, আত্মসমর্পণপূর্ণ, বিনয়পূর্ণ এবং শ্রদ্ধার সঙ্গে করা হয়। এই ধরনের দোয়া দোয়া কারীর মনোবল ও বিশ্বাসকে প্রগাঢ় করে এবং আল্লাহর রহমত লাভের সম্ভাবনাও বৃদ্ধি করে। এছাড়া বিণিত দোয়া বিভিন্ন পীড়া, আপদ, রোগ-ব্যাধি থেকে রক্ষা দেয়। (পরীক্ষামূলক-চলমান)

১১৭
২৬. আশ-শুআরা আয়াত: ১১৭
হে আমার রব, আমার কওম আমাকে অস্বীকার করেছে, সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে ফয়সালা করে দিন আর আমাকে ও আমার সাথে যেসব মুমিন, আছে তাদেরকে রক্ষা করুন।
রব্বী ইন্না ক্বওমী কাজ্জাবূন। ফাফতাহ বাইনী ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনী ওয়ামাম মায়িইয়া মিনাল মুমিনুন।
رَبِّ اِنَّ قَوۡمِیۡ کَذَّبُوۡنِ.ۖ فَافۡتَحۡ بَیۡنِیۡ وَ بَیۡنَهُمۡ فَتۡحًا وَّ نَجِّنِیۡ وَ مَنۡ مَّعِیَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ
৩০
২৯. আল-আনকাবূত আয়াত: ৩০
হে আমার প্রভু! আপনি আমাকে বিশৃংখলা সৃষ্টিকারী দলের বিরুদ্ধে সাহায্য করুন।
রব্বিনছুরনী আলাল ক্বাওমিল মুফসিদীন
رَبِّ انْصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ
৯১
৩. আল-ইমরান আয়াত: ৯১
হে আমাদের পালনকর্তা! ইহা (পৃথিবী) আপনি অযথা সৃষ্টি করেন নাই। আপনি পবিত্র। অতএব আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
রব্বানা মা খলাকতা হাযা বাত্বিলান ছুবহানাকা ফাক্বিনা আযাবান নার
رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
৭৫
৪. আন-নিসা আয়াত: ৭৫
হে আমাদের রব, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা যালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী।
রব্বানাখ রিজনা মিন হাজিহিল ক্বরেইয়াতিজ জ্বলিমিন আহলিহা, ওয়াজআলনা মিললাদুনকা ওয়ালিইয়্যাও ওয়াজল লানা মিললাদুনকা নাছীরা
رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ هٰذِهِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَهۡلُهَا ۚ وَ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚۙ وَّ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا
৬৫
২৫. আল-ফুরকান আয়াত: ৬৫
হে আমাদের প্রভূ! আপনি আমাদের থেকে ফিরিয়ে নিন জাহান্নামের শাস্তি। নিশ্চয়ই জাহান্নামের শাস্তি খুবই ভয়ানক। আর তা নিতান্তই নিকৃষ্ট বাসস্থান।
রব্বানছ রিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা, ইন্না ছাআত মুছতাকাররাও ওয়া মুকামা
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا. إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
২১
২৮. আল-কাসাস আয়াত: ২১
হে আমার রব, আপনি যালিম কওম থেকে আমাকে রক্ষা করুন।
রব্বি নাজ্জিনী মিনাল ক্বওমিয যালিমীন
رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
৬৬. আত-তাহরীম আয়াত: ৮
হে আমাদের পালনকর্তা! আপনি আমাদের নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিন। আর আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি সব বিষয়ে ক্ষমতাবান।
রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বাদীর
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
১১৪
২০. ত্ব-হা আয়াত: ১১৪
হে আমার প্রভু! আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।
রব্বি যিদনী ইলমা
رَبِّ زِدْنِي عِلْمًا
৮৩
২১. আল-আম্বিয়া আয়াত: ৮৩
আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনি তো করুণাময়ের শ্রেষ্ঠ করুণাময়।
আন্নী মাসসানিয়াদ্ দুররু ওয়া আনতা আরহামুর রহিমীন
اَنِّیۡ مَسَّنِیَ الضُّرُّ وَ اَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ
২০১
২. আল-বাকারা আয়াত: ২০১
হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে ইহকালে ও পরকালে কল্যাণ দান করুন আর জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
রব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
১২৬
৭. আল-আ’রাফ আয়াত: ১২৬
আমাদের পালনকর্তা! আপনি আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, এবং আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন
রব্বানা আফরিগ আলাইনা ছবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমীন।
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
১৬৯
২৬. আশ-শুআরা আয়াত: ১৬৯
হে আমার রব, তারা যা করছে, তা থেকে আমাকে ও আমার পরিবার-পরিজনকে তুমি রক্ষা কর।
রব্বি নাজ্জিনী ওয়া আহলি মিম্মা ইআমালুন
رَبِّ نَجِّنِیۡ وَ اَهۡلِیۡ مِمَّا یَعۡمَلُوۡنَ
৩৫
১৪. ইব্রাহীম আয়াত: ৩৫
হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন।
রব্বিজ আল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনী ওয়া বানিয়্যা আন নাআবুদা আছনাম
رَبِّ اجۡعَلۡ هٰذَا الۡبَلَدَ اٰمِنًا وَّ اجۡنُبۡنِیۡ وَ بَنِیَّ اَنۡ نَّعۡبُدَ الۡاَصۡنَامَ
১৯৩
৩. আল-ইমরান আয়াত: ১৯৩
হে আমাদের প্রভু! আমাদের গুণাহগুলো আপনি ক্ষমা করে দিন এবং আমাদের অপরাধ গুলো মার্জনা করে দিন। আর আমাদের মৃত্যু দিন নেক বান্দাদের সঙ্গে শামিল করে
রব্বানা ফাগফির লানা যুনূবানা ওয়া কাফফির আন্না ছায়্যিআতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
১২৬
২. আল-বাকারা আয়াত: ১২৬
হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফল-মুলের রিযক দিন যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে।
রব্বিজ আল হাযা বালাদান আমিনাও অরযুক আহলাহু মিনাছ ছামারতি মান আমানা মিনহুম বিল্লাহি অল ইয়াওমিল আখির
رَبِّ اجۡعَلۡ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّ ارۡزُقۡ اَهۡلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنۡ اٰمَنَ مِنۡهُمۡ بِاللّٰهِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ
৪১
১১. হূদ আয়াত: ৪১
এর চলা ও থামা হবে আল্লাহর নামে। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রব্বি লা গফুরুর রহীম
بِسۡمِ اللّٰهِ مَ‍‍جۡؔرٖىهَا وَ مُرۡسٰىهَا ؕ اِنَّ رَبِّیۡ لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ
২৩
১২. ইউসুফ আয়াত: ২৩
আল্লাহর আশ্রয় (চাই)। নিশ্চয় তিনি আমার মনিব, তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন। নিশ্চয় যালিমগণ সফল হয় না।
মাআজাল্লাহি ইন্নাহু রব্বী আহসানা মাছওয়া-ইয়া, ইন্নাহু লা ইউফলিহুজ জোয়ালিমূন
مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّیۡۤ اَحۡسَنَ مَثۡوَایَ ؕ اِنَّهٗ لَا یُفۡلِحُ الظّٰلِمُوۡنَ
৩৮
৩. আলে-ইমরান আয়াত: ৩৮
হে আমর রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী।
রব্বি হাব লী মিল লাদুনকা যুররিয়্যাতান ত্বইয়্যিবা, ইন্নাকা ছামীউদ
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
১০০
৩৭. আস-সাফফাত আয়াত: ১০০
হে আমার পালনকর্তা! আপনি আমাকে নেক সন্তান দান করুন।
রব্বি হাব লী মিনাছছালিহীন
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
৪০
১৪. ইব্রাহীম আয়াত: ৪০
হে আমার প্রভু! আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের প্রভূ! আপনি আমার দোয়া কবুল করুন।
রব্বিজ্আলনী মুকীমাছ ছলাতি ওয়া মিন যুররিইয়্যাতী রব্বানা ওয়া তাকব্বাল দোয়া
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ