৮৫
আল-বুরুজ
১২
তোমার রবের শাস্তি বড়ই কঠিন।
اِنَّ بَطۡشَ رَبِّکَ لَشَدِیۡدٌ
১৩
তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,
اِنَّهٗ هُوَ یُبۡدِئُ وَ یُعِیۡدُ
১৪
এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়,
وَ هُوَ الۡغَفُوۡرُ الۡوَدُوۡدُ
১৫
আরশের অধিপতি মহিমময়,
ذُو الۡعَرۡشِ الۡمَجِیۡدُ
১৬
তিনি যা ইচ্ছা করেন তা’ই করে থাকেন,
فَعَّالٌ لِّمَا یُرِیۡدُ
১৭
তোমার নিকট কি পৌঁছেছে সৈন্য বাহিনীর বৃত্তান্ত –
هَلۡ اَتٰىکَ حَدِیۡثُ الۡجُنُوۡدِ
১৮
ফির‘আউন ও ছামূদের?
فِرۡعَوۡنَ وَ ثَمُوۡدَ
১৯
তবু কাফিরেরা মিথ্যা আরোপ করায় রত,
بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا فِیۡ تَکۡذِیۡبٍ
২০
এবং আল্লাহ তাদের পরিবেষ্টন করে রয়েছেন।
وَّ اللّٰهُ مِنۡ وَّرَآئِهِمۡ مُّحِیۡطٌ
২১
এটা কুরআন,
بَلۡ هُوَ قُرۡاٰنٌ مَّجِیۡدٌ