৮৬
আত-তারিক
১০
সেদিন তার কোন ক্ষমতা থাকবেনা এবং সাহায্যকারীও না।
فَمَا لَهٗ مِنۡ قُوَّۃٍ وَّ لَا نَاصِرٍ
১১
শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি,
وَ السَّمَآءِ ذَاتِ الرَّجۡعِ
১২
এবং শপথ যমীনের যা বিদীর্ণ হয়,
وَ الۡاَرۡضِ ذَاتِ الصَّدۡعِ
১৩
নিশ্চয়ই ইহা (আল কুরআন) মীমাংসাকারী বাণী,
اِنَّهٗ لَقَوۡلٌ فَصۡلٌ
১৪
এবং এটা নিরর্থক নয়।
وَّ مَا هُوَ بِالۡهَزۡلِ
১৫
তারা ভীষণ ষড়যন্ত্র করে,
اِنَّهُمۡ یَکِیۡدُوۡنَ کَیۡدًا
১৬
আর আমিও ভীষণ কৌশল করি।
وَّ اَکِیۡدُ کَیۡدًا
১৭
অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।
فَمَهِّلِ الۡکٰفِرِیۡنَ اَمۡهِلۡهُمۡ رُوَیۡدًا
৮৭
আল-আলা
১
তুমি তোমার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
سَبِّحِ اسۡمَ رَبِّکَ الۡاَعۡلَی
২
যিনি সৃষ্টি করেছেন, অতঃপর যথাযথভাবে সমন্বিত করেছেন,
الَّذِیۡ خَلَقَ فَسَوّٰی