৮৭
আল-আলা
১৩
অতঃপর সে সেখানে মরবেও না, বাঁচবেও না।
ثُمَّ لَا یَمُوۡتُ فِیۡهَا وَ لَا یَحۡیٰی
১৪
নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে।
قَدۡ اَفۡلَحَ مَنۡ تَزَکّٰی
১৫
এবং স্বীয় রবের নাম স্মরণ করে ও সালাত আদায় করে।
وَ ذَکَرَ اسۡمَ رَبِّهٖ فَصَلّٰی
১৬
কিন্তু তোমরা পার্থিব জীবনকে পছন্দ করে থাক,
بَلۡ تُؤۡثِرُوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا
১৭
অথচ আখিরাতের জীবনই উত্তম ও অবিনশ্বর।
وَ الۡاٰخِرَۃُ خَیۡرٌ وَّ اَبۡقٰی
১৮
নিশ্চয়ই এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে (বিদ্যমান) আছে।
اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الۡاُوۡلٰی
১৯
ইবরাহীম ও মূসার গ্রন্থসমূহে।
صُحُفِ اِبۡرٰهِیۡمَ وَ مُوۡسٰی
৮৮
আল-গাশিয়া
১
তোমার কাছে কি সমাচ্ছন্নকারী সংবাদ পৌঁছেছে?
هَلۡ اَتٰىکَ حَدِیۡثُ الۡغَاشِیَۃِ
২
সেদিন বহু মুখমন্ডল অবনত হবে;
وُجُوۡهٌ یَّوۡمَئِذٍ خَاشِعَۃٌ
৩
কর্মক্লান্ত পরিশ্রান্তভাবে;
عَامِلَۃٌ نَّاصِبَۃٌ