৮৩
আল-মুতাফফিফীন
৩৩
তাদেরকে তো এদের সংরক্ষকরূপে পাঠানো হয়নি!
وَ مَاۤ اُرۡسِلُوۡا عَلَیۡهِمۡ حٰفِظِیۡنَ
৩৪
আজ তাই মু’মিনগণ উপহাস করছে কাফিরদেরকে –
فَالۡیَوۡمَ الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنَ الۡکُفَّارِ یَضۡحَکُوۡنَ
৩৫
সুসজ্জিত আসন হতে তাদেরকে অবলোকন করে।
عَلَی الۡاَرَآئِکِ ۙ یَنۡظُرُوۡنَ
৩৬
কাফিরেরা তাদের কৃত কর্মের ফল পেলো তো?
هَلۡ ثُوِّبَ الۡکُفَّارُ مَا کَانُوۡا یَفۡعَلُوۡنَ
৮৪
আল-ইনশিকাক
১
যখন আকাশ বিদীর্ণ হবে,
اِذَا السَّمَآءُ انۡشَقَّتۡ
২
এবং ওটা স্বীয় রবের আদেশ পালন করবে, আর ওকে তদুপযোগী করা হবে,
وَ اَذِنَتۡ لِرَبِّهَا وَ حُقَّتۡ
৩
এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে,
وَ اِذَا الۡاَرۡضُ مُدَّتۡ
৪
এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ভ হয়ে যাবে,
وَ اَلۡقَتۡ مَا فِیۡهَا وَ تَخَلَّتۡ
৫
এবং তার রবের আদেশ পালন করবে, আর ওকে তদুপযোগী করা হবে (তখন তোমরা পুনরুত্থিত হবেই)।
وَ اَذِنَتۡ لِرَبِّهَا وَ حُقَّتۡ
৬
হে মানবসকল! তোমরা কঠোর পরিশ্রম করতে থাক, তোমাদের আমাল অনুযায়ী তোমাদের রবের সাক্ষাত লাভ করবে, আর এটাতো অবশ্যম্ভাবি।
یٰۤاَیُّهَا الۡاِنۡسَانُ اِنَّکَ کَادِحٌ اِلٰی رَبِّکَ کَدۡحًا فَمُلٰقِیۡهِ