৮৩
আল-মুতাফফিফীন
২৩
তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবে।
عَلَی الۡاَرَآئِکِ یَنۡظُرُوۡنَ
২৪
তুমি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবে,
تَعۡرِفُ فِیۡ وُجُوۡهِهِمۡ نَضۡرَۃَ النَّعِیۡمِ
২৫
তাদেরকে মোহরযুক্ত বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে,
یُسۡقَوۡنَ مِنۡ رَّحِیۡقٍ مَّخۡتُوۡمٍ
২৬
ওর মোহর হচ্ছে কস্তুরীর। আর থাকে যদি কারও কোন আকাংখা বা কামনা, তাহলে তারা এরই কামনা করুক।
خِتٰمُهٗ مِسۡکٌ ؕ وَ فِیۡ ذٰلِکَ فَلۡیَتَنَافَسِ الۡمُتَنَافِسُوۡنَ
২৭
ওর মিশ্রণ হবে তাসনীমের।
وَ مِزَاجُهٗ مِنۡ تَسۡنِیۡمٍ
২৮
এটি একটি প্রস্রবণ, যা হতে নৈকট্য প্রাপ্ত ব্যক্তিরা পান করে।
عَیۡنًا یَّشۡرَبُ بِهَا الۡمُقَرَّبُوۡنَ
২৯
অপরাধীরা মু’মিনদেরকে উপহাস করত,
اِنَّ الَّذِیۡنَ اَجۡرَمُوۡا کَانُوۡا مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا یَضۡحَکُوۡنَ
৩০
এবং তারা যখন মু’মিনদের নিকট দিয়ে যেত তখন চোখ চিপে কটাক্ষ করত।
وَ اِذَا مَرُّوۡا بِهِمۡ یَتَغَامَزُوۡنَ
৩১
এবং যখন তাদের আপনজনের নিকট ফিরে আসতো তখন তারা ফিরতো উৎফুল্ল হয়ে।
وَ اِذَا انۡقَلَبُوۡۤا اِلٰۤی اَهۡلِهِمُ انۡقَلَبُوۡا فَکِهِیۡنَ
৩২
এবং যখন তাদেরকে দেখত তখন বলতঃ এরাইতো পথভ্রষ্ট।
وَ اِذَا رَاَوۡهُمۡ قَالُوۡۤا اِنَّ هٰۤؤُلَآءِ لَضَآلُّوۡنَ