৮৩
আল-মুতাফফিফীন
৩
এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়।
وَ اِذَا کَالُوۡهُمۡ اَوۡ وَّزَنُوۡهُمۡ یُخۡسِرُوۡنَ
৪
তারা কি চিন্তা করেনা যে, তারা পুনরুত্থিত হবে,
اَلَا یَظُنُّ اُولٰٓئِکَ اَنَّهُمۡ مَّبۡعُوۡثُوۡنَ
৫
সেই মহান দিনে;
لِیَوۡمٍ عَظِیۡمٍ
৬
যে দিন দাঁড়াবে সমস্ত মানুষ জগতসমূহের রবের সম্মুখে!
یَّوۡمَ یَقُوۡمُ النَّاسُ لِرَبِّ الۡعٰلَمِیۡنَ
৭
না, না, কখনই না; পাপাচারীদের ‘আমলনামা নিশ্চয়ই সিজ্জীনে থাকে;
کَلَّاۤ اِنَّ کِتٰبَ الۡفُجَّارِ لَفِیۡ سِجِّیۡنٍ
৮
সিজ্জীন কি তা কি তুমি জান?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا سِجِّیۡنٌ
৯
ওটা হচ্ছে লিখিত পুস্তক।
کِتٰبٌ مَّرۡقُوۡمٌ
১০
সেদিন মন্দ পরিণাম হবে মিথ্যাচারীদের –
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
১১
যারা কর্মফল দিনকে অস্বীকার করে,
الَّذِیۡنَ یُکَذِّبُوۡنَ بِیَوۡمِ الدِّیۡنِ
১২
আর সীমা লংঘনকারী মহাপাপী ব্যতীত কেহই ওকে মিথ্যা বলতে পারেনা।
وَ مَا یُکَذِّبُ بِهٖۤ اِلَّا کُلُّ مُعۡتَدٍ اَثِیۡمٍ