بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৫৮৫/৬২৪
৮২
আল-ইনফিতার
মাক্কী ১৯ আয়াত
১২
তারা অবগত হয় যা তোমরা কর।
یَعۡلَمُوۡنَ مَا تَفۡعَلُوۡنَ
১৩
পুণ্যবানগণতো থাকবে পরম সুখ সম্পদে;
اِنَّ الۡاَبۡرَارَ لَفِیۡ نَعِیۡمٍ
১৪
এবং দুস্কর্মকারীরা থাকবে জাহান্নামে;
وَ اِنَّ الۡفُجَّارَ لَفِیۡ جَحِیۡمٍ
১৫
তারা কর্মফল দিনে তাতে প্রবিষ্ট হবে;
یَّصۡلَوۡنَهَا یَوۡمَ الدِّیۡنِ
১৬
তারা ওটা হতে অন্তর্হিত হতে পারবেনা।
وَ مَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِیۡنَ
১৭
কর্মফল দিন কি তা কি তুমি জান?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا یَوۡمُ الدِّیۡنِ
১৮
আবার বলিঃ কর্মফল দিন কি তা কি তুমি অবগত আছ?
ثُمَّ مَاۤ اَدۡرٰىکَ مَا یَوۡمُ الدِّیۡنِ
১৯
সেদিন একের অপরের জন্য কিছু করার সামর্থ্য থাকবেনা; এবং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর।
یَوۡمَ لَا تَمۡلِکُ نَفۡسٌ لِّنَفۡسٍ شَیۡئًا ؕ وَ الۡاَمۡرُ یَوۡمَئِذٍ لِّلّٰهِ
৮৩
আল-মুতাফফিফীন
মাক্কী ৩৬ আয়াত
মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়,
وَیۡلٌ لِّلۡمُطَفِّفِیۡنَ
যারা লোকের নিকট হতে মেপে নেয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে।
الَّذِیۡنَ اِذَا اکۡتَالُوۡا عَلَی النَّاسِ یَسۡتَوۡفُوۡنَ