৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৯৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৯৮১
সাজদার ফযীলত এবং এর প্রতি উৎসাহ প্রদান করা পরিচ্ছেদ নাই
রাবী’আহ ইব্‌নে কা’আব আল আসলামী (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে রাত যাপন করছিলাম। আমি তাঁর ওজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম। তিনি আমাকে বললেনঃ কিছু চাও। আমি বললাম, জান্নাতে আপনার সাহচর্য প্রার্থনা করছি। তিনি বললেনঃ এছাড়া আরো কিছু আছে কি? আমি বললাম, এটাই আমার আবেদন। তিনি বললেনঃ তাহলে তুমি অধিক পরিমাণে সিজদা করে তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য করো।
৯৮২
যেসব অঙ্গের সাহায্যে সাজদাহ্ করতে হবে এবং সলাতে চুল, কাপড় ও মাথার বেণী ধরা থেকে বিরত থাকতে হবে। পরিচ্ছেদ নাই
ইব্‌নে ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ)-কে সাতটি অস্থির সাহায্যে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং মাথার চুল ও কাপড় ধরে রাখতে নিষেধ করা হয়েছে।হাদিসের এ বর্ণনাটি ইয়াহিয়ার।আবু রাবী' তাঁর বর্ণনায় বলেন, সাতটি অস্থির সাহায্যে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং চুল ও কাপড় আটকিয়ে রাখতে নিষেধ করা হয়েছে। (সাতটি অস্থি বা অঙ্গ হচ্ছে-) দুই হাতের তালু, দুই হাঁটু, দুই পা এবং কপাল।
৯৮৩
যেসব অঙ্গের সাহায্যে সাজদাহ্ করতে হবে এবং সলাতে চুল, কাপড় ও মাথার বেণী ধরা থেকে বিরত থাকতে হবে। পরিচ্ছেদ নাই
ইব্‌নে ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) বলেনঃ আমাকে সাতটি অঙ্গের সাহায্যে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং চুল ও কাপড়গুলোকে ঠেকিয়ে রাখতে নিষেধ করা হয়েছে।
৯৮৪
যেসব অঙ্গের সাহায্যে সাজদাহ্ করতে হবে এবং সলাতে চুল, কাপড় ও মাথার বেণী ধরা থেকে বিরত থাকতে হবে। পরিচ্ছেদ নাই
ইব্‌নে ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ)-কে সাতটি অঙ্গের সাহায্যে সিজদা করতে নির্দেশ দেয়া হয়েছে এবং চুল ও কাপড়গুলোকে গুটানো থেকে বারণ করা হয় (সালাত রত অবস্থায়)।
৯৮৫
যেসব অঙ্গের সাহায্যে সাজদাহ্ করতে হবে এবং সলাতে চুল, কাপড় ও মাথার বেণী ধরা থেকে বিরত থাকতে হবে। পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমাকে সাতটি অঙ্গের সাহায্যে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। কপাল- এ বলে তিনি হাত দিয়ে নাকের দিকে ইশারা করলেন; দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের পার্শ্বদেশ (পায়ের আঙুলসমূহ)। আমি (অর্থাৎ- আমরা) যেন (সিজদার সময়) চুল ও কাপড় ধরে না রাখি এ নির্দেশও দেওয়া হয়েছে।
৯৮৬
যেসব অঙ্গের সাহায্যে সাজদাহ্ করতে হবে এবং সলাতে চুল, কাপড় ও মাথার বেণী ধরা থেকে বিরত থাকতে হবে। পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইব্‌নে ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমাকে সাতটি অঙ্গের সাহায্যে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ সময়ে চুল ও পরিধেয় বস্ত্র গুটাতে নিষেধ করা হয়েছে। অঙ্গগুলো হচ্ছে, কপাল ও নাক, উভয় হাত, উভয় হাঁটু এবং উভয় পায়ের পাতা।
৯৮৭
যেসব অঙ্গের সাহায্যে সাজদাহ্ করতে হবে এবং সলাতে চুল, কাপড় ও মাথার বেণী ধরা থেকে বিরত থাকতে হবে। পরিচ্ছেদ নাই
আব্বাস ইব্‌নে ‘আবদুল মুত্তালিব (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন: বান্দা যখন সিজদা করে তখন তার সাথে তার সাতটি অঙ্গ সিজদা করে- তার মুখমণ্ডল, তার দুই হাতের পাতা, তার দুই হাঁটু এবং দুই পায়ের পাতা।
৯৮৮
যেসব অঙ্গের সাহায্যে সাজদাহ্ করতে হবে এবং সলাতে চুল, কাপড় ও মাথার বেণী ধরা থেকে বিরত থাকতে হবে। পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইব্‌নে ‘আব্বাস (রাঃ)
তিনি আবদুল্লাহ ইবন হারিসকে তার মাথার চুল পিছন দিকে বেঁধে রেখে সালাত আদায় করতে দেখলেন। তিনি উঠে দাঁড়িয়ে তা খুলে দিলেন। আবদুল্লাহ ইবন হারিস (রাঃ) সালাত শেষ করে ইবন আব্বাসের দিকে ফিরে বললেন, কী ব্যাপার আপনি আমার চুল এরূপ করে দিলেন! তিনি (ইবন আব্বাস) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ এ ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে—যে ব্যক্তি পিছন দিকে হাত বাঁধা অবস্থায় সালাত আদায় করে তার মতো।
৯৮৯
সাজদার মধ্যে ভারসাম্য বজায় রাখা, উভয় হাতের তালু জমিনে রাখা, উভয় কনুই পাঁজর থেকে পৃথক রাখা এবং সাজদায় পেট উরু থেকে উঁচু ও পৃথক রাখা। পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা সিজদার মধ্যে অঙ্গ-প্রত্যঙ্গের ভারসাম্য বজায় রেখে (ঠিকভাবে) সিজদা করো। তোমাদের কেউ যেন নিজের বাহুদ্বয় কুকুরের মত বিছিয়ে না দেয়।
৯৯০
সাজদার মধ্যে ভারসাম্য বজায় রাখা, উভয় হাতের তালু জমিনে রাখা, উভয় কনুই পাঁজর থেকে পৃথক রাখা এবং সাজদায় পেট উরু থেকে উঁচু ও পৃথক রাখা। পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইব্‌নে আল মুসান্না ও ইব্‌নে বাশ্‌শার, ইয়াহ্ইয়া ইব্‌নে হাবীব (রহঃ)
এ সূত্রেও উপরের হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। ইবনে জাফরের বর্ণনায় রয়েছে। “তোমাদের কেউ যেন সিজদার সময় তার বাহুদ্বয়কে কুকুরের মতো বিছিয়ে না দেয়।”