৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৯৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৯৫১
ইমামের অনুসরণ করা এবং প্রতিটি কাজ তার পরে করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রাঃ)
তিনি মিম্বারে দাঁড়িয়ে বললেন, আমাদেরকে বারা (রাঃ) বলেছেন, তাঁরা রাসুলুল্লাহ (ﷺ) এর সাথে সালাত আদায় করতেন। তিনি যখন রুকুতে যেতেন, তাঁরাও রুকুতে যেতেন। তিনি (ﷺ) রুকু থেকে মাথা তোলার সময় “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলতেন। আমরা দাঁড়িয়ে থাকতাম, এমনকি যখন দেখতাম তিনি তাঁর কপাল মাটিতে রেখেছেন তখন আমরা তাঁর অনুসরণ করতাম।
৯৫২
ইমামের অনুসরণ করা এবং প্রতিটি কাজ তার পরে করা পরিচ্ছেদ নাই
বারা (রাঃ)
আমরা নবী (ﷺ) এর সাথে সালাত আদায় করতাম। আমরা যতক্ষণ তাঁকে সিজদায় পৌঁছতে না দেখতাম, ততক্ষণ আমাদের কেউ নিজের পিঠ বাঁকা করতাম না।যুহায়র বলেন, আমাদেরকে সুফইয়ান বলেছেন, ‘এমনকি যখন আমরা তাঁকে সিজদারত অবস্থায় দেখতাম।’
৯৫৩
ইমামের অনুসরণ করা এবং প্রতিটি কাজ তার পরে করা পরিচ্ছেদ নাই
আমর ইবনু হুরায়স (রাঃ)
আমি নবী (ﷺ) এর পিছনে ফজরের সালাত আদায় করলাম। আমি তাঁকে فَلاَ أُقْسِمُ بِالْخُنَّسِ * الْجَوَارِ الْكُنَّسِ (সূরা আত-তাকভীর: ১৫-১৬) পাঠ করতে শুনলাম। তিনি সম্পূর্ণভাবে সাজদায় না যাওয়া পর্যন্ত আমাদের কেউ নিজের পিঠ বাঁকা করত না।
৯৫৪
রুকু‘ থেকে মাথা তুলে যা বলতে হবে পরিচ্ছেদ নাই
ইবনু আবূ আওফা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রুকু থেকে পিঠ উঠানোর সময় বলতেনঃ“সামি‘আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহুম্মা রব্বানা-লাকাল হাম্দু মিলআস সামাওয়াতি ওয়ামিল আল আরজি ওয়ামিলআ মা-শি’তা মিন শাইয়িন বাদু।”অর্থাৎ, “প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শুনেন। হে আল্লাহ! আমাদের প্রতিপালক, সকল প্রশংসা আপনারই জন্য—যা আসমান ও জমিন পরিপূর্ণ এবং পরিপূর্ণতা ছাড়াও যতটুকু আপনি ইচ্ছা পোষণ করেন।”
৯৫৫
রুকু‘ থেকে মাথা তুলে যা বলতে হবে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) (রুকু থেকে উঠে) এ দোয়া পড়তেন :“সামি'আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহুম্মা রব্বানা-লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আর্দি ওয়া মিলআ মা-শি'তা মিন শাইয়িন বাআদু।”অর্থাৎ, “প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শুনেন। হে আল্লাহ! আমাদের প্রতিপালক, সকল প্রশংসা আপনারই জন্য—যা আসমান ও জমিন পরিপূর্ণ এবং পরিপূর্ণতা ছাড়াও যতটুকু আপনি ইচ্ছা পোষণ করেন।”
৯৫৬
রুকু‘ থেকে মাথা তুলে যা বলতে হবে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রহঃ)
নবী (ﷺ) বলতেন: "আল্লাহুম্মা লাকাল হামদু মিলআস সামা-য়ি ওয়ামিল আল আরযি ওয়ামিলুআ মা- শিতা মিন শাইয়িন বাদু, আল্লাহুম্মা তাহহিরনী বিস্‌সালজি ওয়াল বারাদ ওয়াল মা-য়িল বা-রিদি, আল্লাহুম্মা তাহহিরনী মিনায্‌ যুনুবি ওয়াল খাতা-য়া- কামা- ইউনাক্কাস সাওবুল আব্‌ইয়াযু মিনাল ওয়াসাখ।" অর্থাৎ, “হে আল্লাহ! তোমার জন্য ঐ পরিমাণ প্রশংসা—যা আসমান ও জমিনকে পরিপূর্ণ করে দেয়। অতঃপর তুমি যা চাও তা দিয়ে পরিপূর্ণ করো। হে আল্লাহ! আমাকে বরফ, কুয়াশা, ঠাণ্ডা পানি দিয়ে পবিত্র করে দাও। হে আল্লাহ! সাদা কাপড় যেভাবে ময়লা থেকে পরিষ্কার হয়ে ধবধবে সাদা হয়ে যায়, আমাকেও তদ্রূপ যাবতীয় গুনাহ থেকে পবিত্র করে দাও।”
৯৫৭
রুকু‘ থেকে মাথা তুলে যা বলতে হবে পরিচ্ছেদ নাই
শু’বাহ (রহঃ) -এর সুত্রে মু’আয (রাঃ)
এ সূত্রেও উপরের হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে।
৯৫৮
রুকু‘ থেকে মাথা তুলে যা বলতে হবে পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন বলতেনঃ “রব্বানা- লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়ামিলআ মা শি’তা মিন শাইয়িন বা’দু, আহলাস সানায়ি ওয়াল মাজদি, আহাক্কু মা কালাল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদুন, আল্লাহুম্মা লা মানি’আ লিমা আ’তাইতা ওয়ালা মু’তিয়া লিমা মানা’তা ওয়ালা ইয়ানফা‘উ যাল জাদ্দি মিনকাল জাদ্দ।”অর্থাৎ “আমাদের প্রতিপালক! তুমি আসমান-জমিন সম পরিপূর্ণ প্রশংসার অধিকারী, অতঃপর তুমি যা চাও তাও পূর্ণ করে প্রশংসা। তুমি প্রশংসা ও সম্মানের অধিকারী। তোমার প্রশংসায় বান্দা যা কিছু বলে তুমি তার চাইতে বেশি হকদার। আমরা সবাই তোমার বান্দা; হে আল্লাহ! তুমি যা দান করো তা প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই এবং তুমি যা দেওয়া বন্ধ করো, তা দান করার শক্তি কারো নেই। ধনবানদের ধন তোমার সামনে কোনো কাজে আসে না।
৯৫৯
রুকু‘ থেকে মাথা তুলে যা বলতে হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন বলতেনঃ“আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মা বজনাহুমা ওয়া মিলআ মা শিতা মিন শাইইন বাদু, আহলাস সানাই ওয়াল মাজদি, লা মানি'আ লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফা'উ যাল জাদ্দি মিনকাল জাদ্দ।”অর্থাৎ “আমাদের প্রতিপালক! তুমি আসমান-জমিন সম পরিপূর্ণ প্রশংসার অধিকারী, অতঃপর তুমি যা চাও তাও পূর্ণ করে প্রশংসার অধিকারী। তুমি প্রশংসা ও সম্মানের অধিকারী। (হে আল্লাহ!) তুমি যাকে দান করো তা প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই এবং তুমি যাকে দেওয়া বন্ধ করো, তাকে দান করার শক্তি কারো নেই। চেষ্টা সাধনাকারীর প্রচেষ্টা তোমার সামনে কোনো কাজে আসে না”।
৯৬০
রুকু‘ থেকে মাথা তুলে যা বলতে হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ)-এর এ হাদীস وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ পর্যন্ত বর্ণিত হয়েছে। হাদীসের পরবর্তী অংশ এ সূত্রে বর্ণিত হয়নি।