৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৯৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৯৩১
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সালাত আদায় করানোর নির্দেশ পরিচ্ছেদ নাই
আবূ মাস’উদ আনসারী (রাঃ)
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, অমুক লোকের কারণে আমি ফজরের সালাতে দেরীতে উপস্থিত হই। কারণ সে খুব লম্বা কিরাআত পাঠ করে। (রাবী বলেন) আমি সেদিনকার মতো আর কোন দিনের ওয়াজে নবী (ﷺ)-কে এতটা রাগান্বিত হতে দেখিনি। তিনি বললেন, হে জনগণ! তোমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা মানুষকে ভাগিয়ে দেয়। তোমাদের যে কেউ ইমামতি করে সে যেন সালাত সংক্ষেপ করে। কেননা তার পিছনে বৃদ্ধ, দুর্বল এবং বিভিন্ন কাজে ব্যস্ত লোকও রয়েছে।
৯৩২
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সালাত আদায় করানোর নির্দেশ পরিচ্ছেদ নাই
ইসমা’ঈল (রহঃ)
উপরের সনদে হুশাইমের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
৯৩৩
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সালাত আদায় করানোর নির্দেশ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) বলেনঃ তোমাদের কেউ যখন লোকেদের ইমামতি করে সে যেন সালাত হালকা এবং সংক্ষেপ করে। কেননা তাদের মধ্যে বালক, বৃদ্ধ, দুর্বল এবং রোগী ব্যক্তিরাও রয়েছে। সে যখন একাকী সালাত আদায় করবে, তখন যত ইচ্ছা দীর্ঘ সূরা পড়তে পারে।
৯৩৪
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সালাত আদায় করানোর নির্দেশ পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্বিহ (রাঃ)
আবু হুরাইরা (রাঃ) মুহাম্মাদুর রাসুলুল্লাহ (ﷺ)-এর কয়েকটি হাদিস বর্ণনা করলেন। এগুলোর মধ্যে একটি হাদিস এই- রাসুলুল্লাহ (ﷺ) বলেন: তোমাদের কোনো ব্যক্তি লোকেদের সালাতে ইমামতি করতে দাঁড়ালে সে যেন সালাত সংক্ষেপ করে। কেননা তাদের মধ্যে যেমন বৃদ্ধরা রয়েছে, তেমনি দুর্বলরাও রয়েছে। যখন সে একাকী সালাত আদায় করে, তখন নিজ ইচ্ছামত তার সালাত দীর্ঘ করতে পারে।
৯৩৫
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সালাত আদায় করানোর নির্দেশ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন লোকদের নিয়ে সালাত আদায় করে সে যেন তা সংক্ষিপ্ত করে। কেননা এসব লোকের মধ্যে দুর্বল, রুগ্ন এবং বিভিন্ন প্রয়োজনে ব্যস্ত লোকও থাকতে পারে।
৯৩৬
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সালাত আদায় করানোর নির্দেশ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এ সূত্রে উপরের হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে এ বর্ণনায় রুগ্ণের পরিবর্তে বৃদ্ধের উল্লেখ রয়েছে।
৯৩৭
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সালাত আদায় করানোর নির্দেশ পরিচ্ছেদ নাই
উসমান ইবনু আবূল আস সাকাফী (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ তুমি তোমাদের গোত্রের লোকেদের সালাতে ইমামতি কর। রাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! আমি আমার অন্তরে কিছু একটা অনুভব করি। তিনি আমাকে বললেন, নিকটে আসো। তিনি আমাকে তাঁর সামনে বসালেন। অতঃপর আমার বুকের মাঝখানে তাঁর হাত রাখলেন। তিনি পুনরায় বললেন, ঘুরে বসো। তিনি আমার পিঠে কাঁধ বরাবর হাত রাখলেন। অতঃপর তিনি বললেন, তুমি তোমার গোত্রের লোকেদের ইমামতি কর। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের ইমামতি করে সে যেন সালাত সংক্ষিপ্ত করে। কেননা তাদের মধ্যে বৃদ্ধ, অসুস্থ, দুর্বল এবং বিভিন্ন কাজে ব্যস্ত লোক রয়েছে। তোমাদের কেউ যখন একাকী সালাত আদায় করবে, সে তখন নিজ ইচ্ছামত সালাত আদায় করতে পারে।
৯৩৮
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সালাত আদায় করানোর নির্দেশ পরিচ্ছেদ নাই
উসমান ইবনু আবূল ‘আস (রাঃ)
আমার প্রতি রাসূলুল্লাহ (ﷺ)-এর সর্বশেষ নির্দেশ ছিলঃ তুমি যখন কোন সম্প্রদায়ের ইমামতি করবে তখন তাদের সালাত সংক্ষিপ্ত করবে।
৯৩৯
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সালাত আদায় করানোর নির্দেশ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ সালাত আদায় করতেন।
৯৪০
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সালাত আদায় করানোর নির্দেশ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত ছিল লোকদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত ও পরিপূর্ণ।