৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৯৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৯৪১
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সালাত আদায় করানোর নির্দেশ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর পেছনে যত সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ সালাত আদায় করেছি- এরূপ সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ সালাত আর কখনো কোন ইমামের পিছনে আদায় করিনি।
৯৪২
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সালাত আদায় করানোর নির্দেশ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সালাতরত অবস্থায় মায়ের সাথে আসা শিশুর কান্না শুনতে পেলে হালকা বা ছোটখাটো সূরা দিয়ে সালাত শেষ করে দিতেন।
৯৪৩
ইমামদেরকে সংক্ষেপে পূর্ণাঙ্গ সালাত আদায় করানোর নির্দেশ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি সালাত শুরু করে তা দীর্ঘ করার ইচ্ছা করি। এমতাবস্থায় আমি শিশুর কান্না শুনতে পাই। আমি তখন তার মায়ের অস্থিরতার কথা চিন্তা করে সালাত সংক্ষিপ্ত করে দিই।
৯৪৪
সালাতের রুকনগুলো সঠিকভাবে আদায় করা এবং সংক্ষেপে পূর্ণাঙ্গরূপে সলাত আদায় করা পরিচ্ছেদ নাই
বারা ইবনু ‘আযিব (রাঃ)
আমি মুহাম্মাদ (ﷺ)-এর সাথে তাঁর সালাত আদায় করার নিয়মকানুন ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। তাঁর দাঁড়ানো (কিয়াম), তাঁর রুকু এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, তাঁর সিজদা এবং দুই সিজদার মাঝে তাঁর বসা, অতঃপর তাঁর দ্বিতীয় সিজদা, তাঁর সালাম ফিরানো এবং সালাম ও সালাত শেষ করে চলে যাওয়ার মাঝখানে বসা—এর সবই প্রায় সমান (ব্যবধান) পেয়েছি।
৯৪৫
সালাতের রুকনগুলো সঠিকভাবে আদায় করা এবং সংক্ষেপে পূর্ণাঙ্গরূপে সলাত আদায় করা পরিচ্ছেদ নাই
হাকাম (রহঃ)
ইবন আশ‘আস-এর সময় এক ব্যক্তি কুফাবাসীদের উপর আধিপত্য বিস্তার করে। হাকাম তার নাম উল্লেখ করেছেন (মাতার ইবন নাজিয়াহ)। সে আবু উবাইদা ইবন আব্দুল্লাহ (ইবন মাসউদ) কে লোকদের সালাতে ইমামতি করার হুকুম দিলেন। তিনি সালাত আদায় করছিলেন। তিনি রুকু থেকে মাথা তুলে একটি দোয়া পড়ার পরিমাণ সময় দাঁড়িয়ে থাকতেন। দোয়াটি হচ্ছে:আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়া মিল আল আরজ়ি ওয়া মিলআ মাসি’তা মিন শাইইন বাদু আহলাস সানাই ওয়াল মাজদি লা-মানিয়া লিমা-আতাইতা ওয়ালা-মু’তিয়া লিমা-মানাতা ওয়ালা-ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ।অর্থাৎ “হে আল্লাহ! আমাদের প্রতিপালক প্রশংসা আপনারই জন্য যা আসমান ও জমিন পরিপূর্ণ এবং পরিপূর্ণতা ছাড়াও যতটুকু আপনি ইচ্ছা পোষণ করেন। হে প্রশংসা ও মর্যাদার অধিকারী! আপনি যা দান করবেন তা রোধ করার কেউ নেই। আর আপনি যা রোধ করবেন তা দান করারও কেউ নেই এবং কোনো সম্পদশালীকেই তার সম্পদ আপনার শাস্তি থেকে বাঁচাতে পারবে না।”হাকাম বলেন, অতঃপর আমি এটা আবদুর রহমান ইবন আবু লাইলার কাছে উল্লেখ করলাম। তিনি বললেন, আমি বরাআ ইবন আযিবকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত ছিল: তিনি রুকুতে যেতেন, রুকু থেকে মাথা তুলে দাঁড়াতেন, সিজদা করতেন এবং দুই সিজদার মাঝে বিরতি দিতেন- এসবগুলোর সময়ের পরিমাণ প্রায় একই ছিল।শু’আবাহ বলেন, আমি এটা আমর ইবন মুররাকে বললাম। তিনি বললেন, আমি ইবন আবু লাইলাকে দেখেছি। কিন্তু তার সালাত তো এরূপ ছিল না।
৯৪৬
সালাতের রুকনগুলো সঠিকভাবে আদায় করা এবং সংক্ষেপে পূর্ণাঙ্গরূপে সলাত আদায় করা পরিচ্ছেদ নাই
হাকাম (রহঃ)
মাতার ইবন নাজিয়া যখন কুফার উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করল, আবু উবাইদাকে লোকদের সালাতে ইমামতি করার নির্দেশ দিল। অবশিষ্ট হাদিস পূর্ববৎ।
৯৪৭
সালাতের রুকনগুলো সঠিকভাবে আদায় করা এবং সংক্ষেপে পূর্ণাঙ্গরূপে সলাত আদায় করা পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
আমাদেরকে নিয়ে রসূলুল্লাহ (ﷺ) যেভাবে সালাত আদায় করেছেন-আমি তোমাদের নিয়ে অনুরূপভাবে সালাত আদায় করতে মোটেই ত্রুটি করব না। অধস্তন রাবী বলেন, আনাস (রাঃ) একটি কাজ করতেন যা আমি তোমাদেরকে করতে দেখি না। তিনি রুকু থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়িয়ে যেতেন। এমনকি কেউ (মনে মনে) বলত, তিনি (সিজদায় যেতে) ভুলে গেছেন। তিনি সিজদা থেকে মাথা তুলে সোজা হয়ে বসে যেতেন। এমনকি কেউ (মনে মনে) বলত, তিনি (দ্বিতীয় সিজদা করতে) ভুলে গেছেন।
৯৪৮
সালাতের রুকনগুলো সঠিকভাবে আদায় করা এবং সংক্ষেপে পূর্ণাঙ্গরূপে সলাত আদায় করা পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পেছনে যেরূপ সংক্ষিপ্ত ও পূর্ণাঙ্গ সালাত আদায় করেছি অনুরূপ আর কারো পেছনে আদায় করিনি। রসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের (রুকনগুলোর সময়ের) পরিমাণ প্রায় কাছাকাছি ছিল। আবু বকর (রাঃ)-এর সালাতের (রুকনগুলোরও) পরস্পর কাছাকাছি ছিল। উমর ইবনুল খাত্তাব তাঁর সময়ে ফজরের সালাত দীর্ঘ করে দেন। রসূলুল্লাহ (ﷺ) যখন “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” বলে দাঁড়িয়ে যেতেন - এমনকি আমরা (মনে মনে) বলতাম, তিনি (সিজদায় যেতে) ভুলে গেছেন। অতঃপর তিনি সিজদায় যেতেন। দুই সিজদার মাঝখানে তিনি এতক্ষণ বসতেন যে, আমরা (মনে মনে) বলতাম, তিনি (পরবর্তী সিজদায় যেতে) ভুলে গেছেন।
৯৪৯
ইমামের অনুসরণ করা এবং প্রতিটি কাজ তার পরে করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রাঃ)
আমাকে বারা (রাঃ) এ হাদীস বলেছেন। তিনি মিথ্যাবাদী নন। তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করতেন। তিনি (ﷺ) রুকু থেকে মাথা তোলার পর আমি কাউকে (সিজদায় যাওয়ার জন্য) পিঠ বাঁকা করতে দেখিনি, যে পর্যন্ত না রাসূলুল্লাহ (ﷺ) নিজের কপাল মাটিতে রাখতেন। অতঃপর সবাই সিজদায় লুটিয়ে পড়ত।
৯৫০
ইমামের অনুসরণ করা এবং প্রতিটি কাজ তার পরে করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রহঃ)
আমাকে বারা (রাঃ) এ হাদিস বলেছেন। তিনি মিথ্যাবাদী নন। রাসূলুল্লাহ (ﷺ) যখন “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” বলতেন, আমাদের কেউই (সিজদায় যাওয়ার জন্য) পিঠ বাঁকা করত না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ (ﷺ) সিজদায় না যেতেন। তাঁর পরে আমরা সিজদায় যেতাম।