৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৮১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৮০১
তাসমী’ , তাহমীদ ও আমীন সর্ম্পকে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: ইমাম যখন ‘আ-মীন’ বলে, তোমরাও তখন ‘আ-মীন’ বলো। কেননা যার ‘আ-মীন’ বলা মালায়িকাদের (ফেরেশতাদের) ‘আ-মীন’ বলার সাথে মিলে যাবে, তার আগেকার গুনাহ মাফ করে দেওয়া হবে। ইবনু শিহাব বলেন, রসূলুল্লাহ (ﷺ) ‘আ-মীন’ বলতেন।
৮০২
তাসমী’ , তাহমীদ ও আমীন সর্ম্পকে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি...... উপরের (মালিকের) হাদিসের অবিকল। কিন্তু এ বর্ণনায় ইবনু শিহাবের বক্তব্য উল্লেখ করা হয়নি।
৮০৩
তাসমী’ , তাহমীদ ও আমীন সর্ম্পকে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তোমাদের কেউ সালাতে ‘আমীন’ বলল এবং আকাশমণ্ডলীর ফেরেশতারাও ‘আমীন’ বলল। একজনের ‘আমীন’ এর সাথে আরেকজনের ‘আমীন’ মিলে গেল, তার আগের গুনাহ মাফ করে দেওয়া হবে।
৮০৪
তাসমী’ , তাহমীদ ও আমীন সর্ম্পকে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন ‘আ-মীন’ বলে এবং আকাশমণ্ডলীর ফেরেশতারাও ‘আ-মীন’ বলে। উভয়ের ‘আ-মীন’ যদি একই সাথে মিলে যায়, তবে আল্লাহ তার আগের গুনাহ মাফ করে দেবেন।
৮০৫
তাসমী’ , তাহমীদ ও আমীন সর্ম্পকে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ)-এর কাছ থেকে (উপরের হাদীসের) অনুরূপ বর্ণিত হয়েছে।
৮০৬
তাসমী’ , তাহমীদ ও আমীন সর্ম্পকে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ ক্বারি (ইমাম) যখন সালাতে غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ বলে, তখন তার পিছনের লোকেরাও (মুক্তাদীগণ) آمِينَ বলবে। তাদের এ কথা আকাশমণ্ডলীয় অধিবাসী ফেরেশতাদের কথার সাথে একত্রে উচ্চারিত হলে, তাদের (মুক্তাদী) পূর্বের গুনাহ মাফ করে দেয়া হবে।
৮০৭
মুক্তাদীগণ ইমামের অনুসরন করবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
নবী (ﷺ) ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। ফলে তাঁর শরীরের ডান পাশে আঘাত লাগল। আমরা তাঁকে দেখতে গেলাম। ইতিমধ্যে সালাতের সময় হয়ে গেল। তিনি আমাদের নিয়ে বসে বসে সালাত আদায় করলেন। আমরাও তাঁর পেছনে বসে সালাত আদায় করলাম। তিনি সালাত শেষ করে বললেনঃ ইমাম এজন্যই বানানো হয় যে, তার অনুসরণ করা হবে। অতএব সে যখন আল্লাহু আকবার বলে তোমরাও ‘আল্লাহু আকবার’ বল। সে যখন সিজদা করে, তোমরাও সিজদা কর। সে যখন দাঁড়ায় তোমরাও দাঁড়াও। সে যখন ‘সামিয়াল্লাহু লিমান হামিদাহ’ বলে, তোমরা তখন ‘রব্বানা ওয়ালাকাল হামদ’ বল। সে যখন বসে সালাত আদায় করে (ইমামতি করে), তোমরাও সবাই মিলে বসে সালাত আদায় কর।
৮০৮
মুক্তাদীগণ ইমামের অনুসরন করবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হলেন। তিনি বসে বসে আমাদের সালাত আদায় করালেন। অবশিষ্টাংশ উপরের হাদীসের অনুরূপ।
৮০৯
মুক্তাদীগণ ইমামের অনুসরন করবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। ফলে তাঁর শরীরের ডানপাশ আহত হল। উপরের হাদিসের অনুরূপ। এ বর্ণনায় আরো আছে, ইমাম যখন দাঁড়িয়ে পড়ে, তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় কর।
৮১০
মুক্তাদীগণ ইমামের অনুসরন করবে পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ঘোড়ার সাওয়ার হলেন। তিনি এর পিঠ থেকে পড়ে গেলেন। ফলে তাঁর শরীরের ডানপাশ আঘাতপ্রাপ্ত হল। উপরের হাদীসের অনুরূপ। এতে আরো আছে: সে (ইমাম) যখন দাঁড়িয়ে সালাত আদায় করে, তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় কর।