৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭৪৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭৪২১
মহান আল্লাহর বাণী : “যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় ভক্তিতে বিগলিত হওয়ার সময় কি আসেনি” পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
মহান আল্লাহর বাণী: “এবং ইয়াতীম মেয়ে সম্পর্কে যাদের অধিকার তোমরা দান করো না, অথচ তোমরা তাদেরকে বিয়ে করতে চাও ও অসহায় শিশুদের বিষয়ে এবং ইয়াতীমদের প্রতি তোমাদের ন্যায়বিচার সম্পর্কে যা কিতাবে তোমাদেরকে শুনানো হয়, তাও পরিষ্কারভাবে জানিয়ে দেয়” (সূরা আন-নিসা ৪:১২৭) আয়াতটি ঐ ইয়াতীম মেয়েদের সম্পর্কে নাজিল হয়েছে, যে এমন এক পুরুষের তত্ত্বাবধানে রয়েছে, যার সাথে সে সম্পদের মধ্যে শরীক আছে। কিন্তু সে তাকে বিয়ে করা অপছন্দ করছে এবং অপর কোন লোকের সঙ্গে তার বিয়ে হোক এটাও অপছন্দ করছে এই আশঙ্কায় যে, সে তার সম্পদের শরীক হয়ে যাবে। পরিশেষে সে তাকে এমনিই ছেড়ে রাখছে; নিজেও তাকে বিয়ে করছে না এবং অন্য কারো কাছে বিয়েও দিচ্ছে না।
৭৪২২
মহান আল্লাহর বাণী : “যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় ভক্তিতে বিগলিত হওয়ার সময় কি আসেনি” পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
তিনি মহান আল্লাহর বাণী: “এবং লোকেরা আপনার কাছে নারীদের সম্পর্কে বিধান জানতে চায়, বলুন, আল্লাহ তোমাদেরকে তাদের ব্যাপারে বিধান জানিয়ে দিচ্ছেন”- (সূরা আন-নিসা ৪:১২৭) এর ব্যাখ্যায় বলা হয়েছে যে, আয়াতটি সেই ইয়াতীম মেয়েদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, যারা রয়েছে এমন এক পুরুষের তত্ত্বাবধানে যার সম্পদে এমনকি খেজুর বাগানেও উক্ত নারী অংশীদার। সে তাকে বিয়ে করতেও আগ্রহী নয় এবং অন্যের কাছে বিয়ে দিতেও নয়। কেননা তাহলে সে তার সম্পদের শরীক হয়ে যায়। ফলে সে তাকে বিয়ের ব্যবস্থা না করে এমনিই ফেলে রাখে।
৭৪২৩
মহান আল্লাহর বাণী : “যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় ভক্তিতে বিগলিত হওয়ার সময় কি আসেনি” পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ
মহান আল্লাহর বাণী: “এবং যে গরিব সে যেন ন্যায়ানুগ পন্থায় আহার করে”— (সূরা আন নিসা ৪ : ৬)। এ আয়াতটি ইয়াতীমের ধন-সম্পদের ঐ তত্ত্বাবধায়ক সম্বন্ধে অবতীর্ণ হয়েছে, যে তার সম্পদের তত্ত্বাবধান করছে এবং সেটা রক্ষণাবেক্ষণ করছে। যদি তত্ত্বাবধানকারী ব্যক্তি গরিব হয় তবে সে ন্যায়ানুগ পরিমাণ তা হতে পারিশ্রমিক হিসেবে আহার করতে পারবে।
৭৪২৪
মহান আল্লাহর বাণী : “যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় ভক্তিতে বিগলিত হওয়ার সময় কি আসেনি” পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
তিনি মহান আল্লাহর বাণী “যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে এবং যে গরিব সে যেন ন্যায়ানুগ পরিমাণ ভোগ করে” (সূরা আন নিসা ৪:৬) এর ব্যাখ্যায় বলেন, এ আয়াতটি ইয়াতিমের তত্ত্বাবধানকারী ব্যক্তির ব্যাপারে নাজিল হয়েছে, সে যদি নিতান্তই গরিব হয় তবে সে যেন তার সম্পদ হতে ন্যায়ানুগ পন্থায় নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক গ্রহণ করে।
৭৪২৫
মহান আল্লাহর বাণী : “যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় ভক্তিতে বিগলিত হওয়ার সময় কি আসেনি” পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
এ সনদে তিনি অবিকল হাদীস বর্ণনা করেছেন।
৭৪২৬
মহান আল্লাহর বাণী : “যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় ভক্তিতে বিগলিত হওয়ার সময় কি আসেনি” পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
তিনি মহান আল্লাহ তা’আলার বাণী: “যখন তারা তোমাদের (বিপক্ষে) উপর হতে ও নিচ হতে সমাগত হয়েছিল- (ভয়ের কারণে) তোমাদের চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল, তোমাদের প্রাণ কণ্ঠাগত হয়েছিল এবং তোমরা আল্লাহর ব্যাপারে নানা রকম বিরূপ ধারণা পোষণ করছিলে”- (সূরা আল আহ্‌যাব ৩৩:১০) এর ব্যাখ্যায় বলেন, এ আয়াতটি খন্দক যুদ্ধের দিন অবতীর্ণ হয়েছে।
৭৪২৭
মহান আল্লাহর বাণী : “যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় ভক্তিতে বিগলিত হওয়ার সময় কি আসেনি” পরিচ্ছেদ নাই
আইশাহ্ (রাযি:)
আল্লাহর বাণী: “কোন সহধর্মিণী যদি তার স্বামীর দুর্ব্যবহার ও উপেক্ষার আশঙ্কা করে, তবে স্বামী-স্ত্রী যদি সমঝোতা করতে চায় তাদের কোন দোষ নেই এবং সমঝোতা (সন্ধি) সর্বাবস্থায়ই উত্তম”– (সূরা আন নিসা ৪:১২৮)। তিনি এর ব্যাখ্যায় বলেন, এ আয়াতটি ঐ মহিলাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, যে এমন একজন পুরুষের কাছে ছিল, যার সাহচর্যে সে দীর্ঘদিন ছিল। এখন সে তাকে তালাক দিতে চায়। আর মহিলা বলে, আমাকে তালাক দিও না বরং আমাকে তোমার সাথে থাকতে দাও। তবে তোমার জন্য আমার পক্ষ হতে অন্য স্ত্রী গ্রহণের অনুমতি থাকল। এ প্রসঙ্গে উপরোল্লিখিত আয়াতটি অবতীর্ণ হয়।
৭৪২৮
মহান আল্লাহর বাণী : “যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় ভক্তিতে বিগলিত হওয়ার সময় কি আসেনি” পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযি:)
আল্লাহর বাণী: “কোনো স্ত্রী যদি তার স্বামীর অসদাচরণ ও উপেক্ষার আশঙ্কা করে তবে তারা আপোষ-মীমাংসা করতে চাইলে তাদের কোনো দোষ নেই; বরং সমঝোতাই (সন্ধিই) উত্তম।” (সূরা আন নিসা ৪:১২৮)। এর ব্যাখ্যায় বলা হয়েছে, এ আয়াতটি ঐ মহিলা সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যে এমন একজন পুরুষের কাছে ছিল, সম্ভবত সে তার প্রতি ভালবাসা ও আকর্ষণ অনুভব করে না। অথচ সে তার দীর্ঘ সাহচর্যে ছিল এবং তার সন্তান-সন্ততিও রয়েছে। ফলে সে তার স্বামী হতে পৃথক হওয়া অপছন্দ করছে। তখন উক্ত মহিলা তাকে বলছে, তুমি আমার পক্ষ হতে মুক্ত (অন্য স্ত্রী গ্রহণে অনুমতি থাকল)।
৭৪২৯
মহান আল্লাহর বাণী : “যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় ভক্তিতে বিগলিত হওয়ার সময় কি আসেনি” পরিচ্ছেদ নাই
উরওয়াহ্ (রাযি:) তার পিতা
উরওয়া বলেন, আয়েশা (রাঃ) আমাকে বলেছেনঃ “হে ভাগ্নে! লোকদেরকে নবী (ﷺ)-এর সাহাবীদের জন্য মাফ চাইতে আদেশ দেয়া হয়েছিল, কিন্তু তারা তাঁদের গালমন্দ করেছে।”
৭৪৩০
মহান আল্লাহর বাণী : “যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় ভক্তিতে বিগলিত হওয়ার সময় কি আসেনি” পরিচ্ছেদ নাই
হিশাম (রঃ)
এ সনদে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে।