৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭৪০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭৩৯১
অযাচিত প্রশংসার মধ্যে এবং প্রশংসার ফলে যদি প্রশংসিত ব্যক্তির বিভ্রান্তে পতিত হওয়ার আশঙ্কা থাকে তবে তা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ বাকরাহ্‌ (রাযিঃ)
নবী (ﷺ)-এর নিকট একদিন এক লোক অন্য লোকের প্রশংসা করল। এ কথা শুনে তিনি বললেন, “তোমার ধ্বংস হোক। তুমি তো তোমার সাথীর গর্দান কেটে দিয়েছ, তুমি তো তোমার সাথীর গর্দান কেটে ফেলেছ।” এ কথাটি তিনি একাধিকবার বললেন। তারপর তিনি বললেন, “তোমাদের কারো যদি তার সাথীর প্রশংসা করতেই হয় তবে সে যেন বলে ‘অমুকের ব্যাপারে আমার ধারণা’ আল্লাহ তা‘আলাই তার পুঙ্খানুপুঙ্খ অবস্থা নিরূপণকারী, আমি কাউকে তার মনের অবস্থা সম্পর্কে জানিনা, পরিণাম সম্পর্কিত জ্ঞান আল্লাহরই আছে। আমি ধারণা করি সে এই এই রকম- যদি সে এ কথাটি তদ্রূপ জানে।”
৭৩৯২
অযাচিত প্রশংসার মধ্যে এবং প্রশংসার ফলে যদি প্রশংসিত ব্যক্তির বিভ্রান্তে পতিত হওয়ার আশঙ্কা থাকে তবে তা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ বাকরাহ্‌ (রাযিঃ)
একদিন নবী (ﷺ)-এর কাছে এক লোকের ব্যাপারে আলোচনা হয়। তখন অন্য এক লোক বলল, হে আল্লাহর রসূল! অমুক অমুক কাজের বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর পর তার চেয়ে উত্তম আর কোন লোক নেই। এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার ধ্বংস হোক, তুমি তো তোমার সঙ্গীর গর্দান কেটে ফেলেছ। তিনি এ কথাটি বার বার বললেন। অতঃপর বললেন, তোমাদের কারো যদি তার ভাইয়ের প্রশংসা করতেই হয় তবে সে যেন বলে অমুকের ব্যাপারে আমার ধারণা যে, সে এমন (বাস্তবে হলেই এ কথাটি বলতে পারবে), তবে আল্লাহর সম্মুখে আমি কাউকে দোষমুক্ত ঘোষণা করছি না (অর্থাৎ আমি আল্লাহর সামনে কাউকে পবিত্র করতে পারি না)।
৭৩৯৩
অযাচিত প্রশংসার মধ্যে এবং প্রশংসার ফলে যদি প্রশংসিত ব্যক্তির বিভ্রান্তে পতিত হওয়ার আশঙ্কা থাকে তবে তা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
শু‘বাহ্ (রহঃ)
ইয়াযীদ ইবন যুরাই (রহঃ) হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে হাশিম ও শাবাহ (রহঃ)-এর হাদীসের মধ্যে এ কথাটি বর্ণনা নেই যে, অতঃপর এক লোক বলল যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর পর তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ নেই।
৭৩৯৪
অযাচিত প্রশংসার মধ্যে এবং প্রশংসার ফলে যদি প্রশংসিত ব্যক্তির বিভ্রান্তে পতিত হওয়ার আশঙ্কা থাকে তবে তা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ মূসা (রাযিঃ)
একদিন নবী (ﷺ) জনৈক লোককে অপর লোকের অতিরিক্ত প্রশংসা করতে শুনলেন। তারপর তিনি বললেন, “তুমি তো ঐ লোকের মেরুদণ্ড ভেঙে দিয়েছো (ধ্বংস করে দিয়েছ)।”
৭৩৯৫
অযাচিত প্রশংসার মধ্যে এবং প্রশংসার ফলে যদি প্রশংসিত ব্যক্তির বিভ্রান্তে পতিত হওয়ার আশঙ্কা থাকে তবে তা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ মা‘মার (রাযিঃ)
এক ব্যক্তি দণ্ডায়মান অবস্থায় কোন এক আমীরের বা নেতার ভূয়সী প্রশংসা করতে শুরু করলে মিকদাদ (রাঃ) তার মুখে মাটি ছুঁড়ে মারলেন এবং বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন অতিমাত্রায় প্রশংসাকারীদের মুখে মাটি ছুঁড়ে মারার জন্য।
৭৩৯৬
অযাচিত প্রশংসার মধ্যে এবং প্রশংসার ফলে যদি প্রশংসিত ব্যক্তির বিভ্রান্তে পতিত হওয়ার আশঙ্কা থাকে তবে তা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনুল হারিস (রহঃ)
একদিন এক লোক উসমান (রাঃ)-এর প্রশংসা করতে শুরু করলেন। তখন মিকদাদ (রাঃ) হাঁটুর উপর ভর করে বসলেন, কারণ তিনি ছিলেন মোটা মানুষ। এরপর তিনি প্রশংসাকারীর মুখে মাটি নিক্ষেপ করতে লাগলেন। তখন উসমান (রাঃ) তাকে বললেন, হে মিকদাদ! তুমি এ কি করছ? উত্তরে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা অতিমাত্রায় প্রশংসাকারীদেরকে দেখলে তাদের চেহারায় মাটি নিক্ষেপ করবে।
৭৩৯৭
অযাচিত প্রশংসার মধ্যে এবং প্রশংসার ফলে যদি প্রশংসিত ব্যক্তির বিভ্রান্তে পতিত হওয়ার আশঙ্কা থাকে তবে তা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার, ‘উসমান ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) মিকদাদ (রহঃ)
নবী (ﷺ) থেকে অবিকল হাদিস বর্ণনা করেছেন।
৭৩৯৮
বয়সে বড়কে আগে দেয়া পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: স্বপ্নে দেখলাম, আমি মিসওয়াক করছি। তখন দুইজন লোক এসে আমাকে টেনে ধরল। একজন বড় এবং অপরজন ছোট। তারপর তাদের ছোটজনকে আমি আমার মিসওয়াকটি দিতে উদ্যত হলাম। কিন্তু বলা হলো, বড়কে দাও। অতঃপর আমি বড়জনকে মিসওয়াকটি দিয়ে দিলাম।
৭৩৯৯
ধীর-স্থীর ও বিশ্বস্ততার সাথে হাদীস বর্ননা করা এবং ‘ইল্‌মে হাদীস লিপিবদ্ধ করা পরিচ্ছেদ নাই
উরওয়াহ্ (রহঃ)
একদিন আবু হুরায়রা (রাঃ) হাদীস বর্ণনা করতে গিয়ে বলছিলেন, “হে হুজরাবাসিনী, হে হুজরাবাসিনী! শুনো।” তখন আয়িশা (রাঃ) সালাত আদায় করছিলেন। সালাত আদায়ান্তে তিনি উরওয়া (রাঃ)-কে বললেন, “এ কী বলছে, তুমি তা শুনতে পেয়েছ কি? অথচ রাসূলুল্লাহ (ﷺ) এমনভাবে কথা বলতেন, যদি কোনো গণনাকারী গণনা করতে ইচ্ছা করত তবে সে গুণতে পারত।”
৭৪০০
ধীর-স্থীর ও বিশ্বস্ততার সাথে হাদীস বর্ননা করা এবং ‘ইল্‌মে হাদীস লিপিবদ্ধ করা পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ আল খুদ্রী (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, “আমার মুখনিঃসৃত বাণী (হাদীস) তোমরা লিপিবদ্ধ করো না। কুরআন ছাড়া কেউ যদি আমার কথা লিপিবদ্ধ করে থাকে তবে যেন সেটা মিটিয়ে ফেলে। আমার হাদীস বর্ণনা করো, এতে কোন অসুবিধা নেই। যে লোক আমার উপর মিথ্যারোপ করে”—হাম্মাম (রহঃ) বলেন, “আমার ধারণা হয় তিনি বলেছেন, ইচ্ছাকৃতভাবে; তবে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয়।”