৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭৩৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭৩৮১
হাঁচির উত্তর দেয়া ও হাই তোলা মাকরূহ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ আল খুদরী (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যদি হাই তোলে তবে সে যেন তার মুখের উপর হাত রাখে। কেননা এ সময় শয়তান মুখের অভ্যন্তরে ঢুকে।
৭৩৮২
হাঁচির উত্তর দেয়া ও হাই তোলা মাকরূহ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ আল খুদরী (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, “যদি তোমাদের কেউ হাই তোলে তবে সে যেন তার মুখের উপর হাত রেখে সেটাকে ব্যাহত করে। কেননা এ সময় শয়তান মুখ দিয়ে প্রবেশ করে।”
৭৩৮৩
হাঁচির উত্তর দেয়া ও হাই তোলা মাকরূহ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ আল খুদরী (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, সালাতের মধ্যে তোমাদের কেউ যদি হাই তোলে তবে সে যেন যথাসাধ্য তা ব্যাহত করার চেষ্টা করে। কেননা, শয়তান এ সময় মুখ দিয়ে প্রবেশ করে।
৭৩৮৪
হাঁচির উত্তর দেয়া ও হাই তোলা মাকরূহ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ আল খুদরী (রাযিঃ)-এর সনদে রসূলুল্লাহ (সাঃ)
বিশর ও আবদুল আজীজ অবিকল হাদীস বর্ণনা করেছেন।
৭৩৮৫
বিভিন্ন বিষয় সংক্রান্ত হাদীসের বর্ণনা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে নির্ধূম অগ্নিশিখা হতে এবং আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে ঐ বস্তু হতে যে সম্পর্কে তোমাদেরকে বর্ণনা করা হয়েছে।
৭৩৮৬
ইঁদুর প্রসঙ্গে এবং নিশ্চয়ই এটা বিকৃত রূপধারী পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বনী ইসরাঈলের একদল লোক হারিয়ে গিয়েছিল। জানা নেই তারা কোথায় আছে। আমার ধারণা তারা ইঁদুরে রূপান্তর হয়েছে। তোমরা কি দেখছ না যে, এদের জন্য উষ্ট্রীর দুধ রাখলে তারা তা পান করে না। কিন্তু বকরীর দুধ রাখলে তারা তা পান করে নেয়। আবু হুরায়রা (রাঃ) বলেন, এ হাদীস আমি কা’ব (রহঃ)-এর কাছে বর্ণনা করার পর তিনি আমাকে প্রশ্ন করলেন, এ হাদীসটি তুমি কি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছ? আমি বললাম, হ্যাঁ। এ প্রশ্নটি তিনি আমাকে একাধিকবার করলেন। পরিশেষে বললাম, আমি কি তাওরাত পড়তে জানি? রাবী ইসহাক তার বর্ণনায় …….. –এর পরিবর্তে..… অর্থাৎ ‘আমরা জানি না তারা কোথায় গেছে’ শব্দটি উল্লেখ করেছেন।
৭৩৮৭
ইঁদুর প্রসঙ্গে এবং নিশ্চয়ই এটা বিকৃত রূপধারী পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাযিঃ)
ইঁদুর মানুষের বিকৃত রূপধারী। এর নমুনা হচ্ছে এই যে, এদের সম্মুখে বকরির দুধ রাখলে তারা তা পান করে নেয় আর উটের দুধ রাখলে তারা তার কোন স্বাদও গ্রহণ করে দেখে না। এ কথা শুনে কা‘ব (রাঃ) তাকে প্রশ্ন করলেন, “তুমি নিজে কি এ হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছ?” উত্তরে তিনি বললেন, “তা না হলে আমার উপর কি তাওরাত নাযিল হয়েছে?”
৭৩৮৮
মু’মিন লোক একই গর্ত হতে দু’বার দংশিত হয় না পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাযিঃ)-এর সূত্রে নবী (সাঃ)
মুমিন একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না।
৭৩৮৯
মু’মিন লোক একই গর্ত হতে দু’বার দংশিত হয় না পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাযিঃ)
নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
৭৩৯০
মু’মিনের সকল কাজই অতীব কল্যাণকর পরিচ্ছেদ নাই
সুহায়ব (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: মুমিনের অবস্থা বিস্ময়কর। সকল কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এ বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ-শান্তি লাভ করলে শুকরগুজার করে আর অস্বচ্ছলতা বা দুঃখ-মুসিবতে আক্রান্ত হলে সবর করে, প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর।