৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭৩৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭৩৬১
মসজিদ নির্মাণের ফযীলাত পরিচ্ছেদ নাই
মাহমূদ ইবনু লাবীদ (রহঃ)
উসমান ইবন আফফান (রাঃ) মসজিদ তৈরির মনস্থ করলে লোকেরা এটা পছন্দ করল না। তারা কামনা করছিল যে, তিনি সেটাকে পূর্বাবস্থায় রেখে দেন। তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, যে ব্যক্তি আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশে মসজিদ তৈরি করবে, আল্লাহ তা‘আলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন।
৭৩৬২
মসজিদ নির্মাণের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবদুল হামীদ ইবনু জা‘ফার (রহঃ)
অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে তাঁদের হাদীসের মধ্যে আছে যে, মহান আল্লাহ তা‘আলা তাঁর জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন।
৭৩৬৩
মিসকীন লোকদের জন্য খরচ করার গুরুত্ব পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাযিঃ)-এর সূত্রে নবী (সাঃ)
একদিন এক লোক কোনো এক মরুপ্রান্তরে সফর করছিলেন। এমন সময় অকস্মাৎ মেঘের মধ্যে একটি আওয়াজ শুনতে পেলেন যে, ‘অমুকের বাগানে পানি দাও’। সাথে সাথে ঐ মেঘখণ্ডটি একদিকে সরে যেতে লাগল। এরপর এক প্রস্তরময় ভূমিতে বৃষ্টি বর্ষিত হল। ঐ স্থানের নালাসমূহের একটি নালা ঐ পানিতে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেল। তখন সে লোকটি পানির অনুগমন করে চলল। চলার পথে সে এক লোককে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল যিনি কোদাল দিয়ে পানি বাগানে সবদিকে ছড়িয়ে দিচ্ছেন। এ দেখে সে তাকে বলল, হে আল্লাহর বান্দা! তোমার নাম কি?সে বলল, আমার নাম অমুক, যা তিনি মেঘখণ্ডের মাঝে শুনতে পেয়েছিলেন। তারপর বাগানের মালিক তাকে জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দা! তুমি আমার নাম জানতে চাইলে কেন? উত্তরে সে বলল, যে মেঘের এ পানি, এর মাঝে আমি এ আওয়াজ শুনতে পেয়েছি, তোমার নাম নিয়ে বলছে যে, ‘অমুকের বাগানে পানি দাও’। এরপর বলল, তুমি এ বাগানের ব্যাপারে কি করো? মালিক বলল, যেহেতু তুমি জিজ্ঞেস করছ তাই বলছি, প্রথমে আমি এ বাগানের উৎপন্ন ফসলের হিসাব করি। অতঃপর এর এক তৃতীয়াংশ সদকা করি, এক তৃতীয়াংশ আমি ও আমার পরিবার-পরিজনের জন্য রাখি এবং এক তৃতীয়াংশ বাগানের উন্নয়নের কাজে খরচ করি।
৭৩৬৪
মিসকীন লোকদের জন্য খরচ করার গুরুত্ব পরিচ্ছেদ নাই
ওয়াহ্ব ইবনু কাইসান (রাযিঃ)
অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে এতে এ কথা উল্লেখ করেছেন যে, অতঃপর সে বলল, এর এক-তৃতীয়াংশ আমি মিসকিন, ভিক্ষুক ও মুসাফিরদের জন্য খরচ করি।
৭৩৬৫
যে ব্যক্তি তার ‘আমালে আল্লাহ ব্যতীত অন্যকে শরীক করে বা রিয়ার অবৈধতা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ মহান আল্লাহ বলেন, আমি শরীকদের শির্ক হতে সম্পূর্ণ মুক্ত। যদি কোন লোক কোন কাজ করে এবং এতে আমি ছাড়া অপর কাউকে শরীক করে, তবে আমি তাকে ও তার শির্কি কাজকে প্রত্যাখ্যান করি।
৭৩৬৬
যে ব্যক্তি তার ‘আমালে আল্লাহ ব্যতীত অন্যকে শরীক করে বা রিয়ার অবৈধতা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি জনসম্মুখে প্রচারের ইচ্ছায় নেক আমল করে আল্লাহ তা‘আলাও তার কৃতকর্মের অভিপ্রায়ের কথা লোকদেরকে জানিয়ে ও শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি লৌকিকতার উদ্দেশে কোন নেক কাজ করে, আল্লাহ তা‘আলাও তার প্রকৃত উদ্দেশের কথা লোকেদের মাঝে ফাঁস করে দিবেন।
৭৩৬৭
যে ব্যক্তি তার ‘আমালে আল্লাহ ব্যতীত অন্যকে শরীক করে বা রিয়ার অবৈধতা পরিচ্ছেদ নাই
জুনদুব আল ‘আলাকী (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জনসম্মুখে প্রচারের উদ্দেশ্যে সৎ আমল করে আল্লাহ তা‘আলাও তার প্রকৃত উদ্দেশ্য লোকদেরকে শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি লৌকিকতার উদ্দেশ্যে কোনো সৎ কাজ করে আল্লাহ তা‘আলাও তার প্রকৃত উদ্দেশ্য লোকদের মাঝে ফাঁস করে দিবেন।
৭৩৬৮
যে ব্যক্তি তার ‘আমালে আল্লাহ ব্যতীত অন্যকে শরীক করে বা রিয়ার অবৈধতা পরিচ্ছেদ নাই
সুফ্ইয়ান (রহঃ)
অবিকল হাদীস বর্ণিত হয়েছে। তবে এতে এ কথা বর্ধিত বর্ণিত আছে যে, রাবী বলেন, সুফিয়ান ছাড়া অপর কাউকে আমি এ কথা বলতে শুনিনি যে, “রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন”।
৭৩৬৯
যে ব্যক্তি তার ‘আমালে আল্লাহ ব্যতীত অন্যকে শরীক করে বা রিয়ার অবৈধতা পরিচ্ছেদ নাই
জুনদুব (রাযিঃ)
তিনিই এ হাদীসটি মারফূ বর্ণনা করেছেন। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি। সুফইয়ান সাওরীর হাদীসের অবিকল এই হাদীসটি।
৭৩৭০
যে ব্যক্তি তার ‘আমালে আল্লাহ ব্যতীত অন্যকে শরীক করে বা রিয়ার অবৈধতা পরিচ্ছেদ নাই
সত্যবাদী, বিশ্বস্ত ব্যক্তি ওয়ালীদ ইবনু হারব
অবিকল হাদীস বর্ণনা করেছেন।