৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭৩৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭৩৫১
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
সিমাক ইবনু হারব (রহঃ)
নুমান (রহঃ)-কে বক্তৃতারত অবস্থায় আমি এ কথা বলতে শুনলাম যে, উমর (রাঃ) বলেছেন, মানুষ কি পরিমাণ দুনিয়া অর্জন করেছে। অথচ রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি দেখেছি যে, তিনি ক্ষুধার তাড়নায় সারা দিন অস্থির থাকতেন। ক্ষুধা নিবারণের জন্য নিম্নমানের খেজুরও তিনি পেতেন না (যার মাধ্যমে পেট পূর্ণ করবেন)।
৭৩৫২
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস (রাযিঃ)
এক লোক তাকে জিজ্ঞেস করল, আমরা কি মুহাজির ফকিরদের দলভুক্ত নই? এ কথা শুনে আবদুল্লাহ তাকে বললেন, তোমার কি সহধর্মিণী নেই, যার কাছে তুমি গিয়ে থাকো? উত্তরে সে বলল, হ্যাঁ, আছে। অতঃপর তিনি বললেন, বসবাস করার জন্য তোমার কি আবাসস্থল নেই? সে বলল, হ্যাঁ, আছে। তখন তিনি বললেন, তবে তো তুমি ধনীদের পর্যায়ভুক্ত। তারপর সে বলল, আমার একজন খাদিমও আছে। এ কথা শুনে তিনি বললেন, তাহলে তো তুমি বাদশাহ।
৭৩৫৩
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আবূ ‘আবদুর রহমান
একদিন তিন লোক আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাঃ)-এর কাছে আসলেন। তখন আমি তার কাছে বসা ছিলাম। তারা এসে বলল, “হে আবু মুহাম্মাদ! আমাদের কোন কিছুই নেই, আমাদের পরিবারের ভরণ-পোষণের কোন ব্যবস্থা নেই, সওয়ারিও নেই, কোন আসবাবপত্রও নেই।”তারপর তিনি তাদেরকে বললেন, “তোমরা যা চাও আমি তাই করব। তোমরা যদি ইচ্ছা কর আমার কাছে চলে এসো। আল্লাহ তোমাদের ভাগ্যলিপিতে যা রেখেছেন আমি তোমাদেরকে তা প্রদান করব। তোমরা চাইলে বাদশাহর নিকট আমি তোমাদের আলোচনা করব। আর তোমাদের মনে চাইলে তোমরা সবর করো। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, কেয়ামতের দিন দরিদ্র মুহাজির ব্যক্তিগত বিত্তবানদের চেয়ে চল্লিশ বছর আগেই জান্নাতে পৌঁছে যাবে।” এ কথা শুনে তারা বললেন, “আমরা ধৈর্য অবলম্বন করব, কারো কাছে কিছুই চাইব না।”
৭৩৫৪
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আসহাবে হিজর তথা সামূদ গোত্র সম্পর্কে সাহাবীদেরকে বলেছেন: শাস্তিপ্রাপ্ত এ সম্প্রদায়ের উপর দিয়ে ক্রন্দনরত অবস্থায় তোমাদের পথ চলা উচিত। যদি তোমাদের কান্না না আসে তাদের এলাকায় কিছুতেই ঢুকবে না, যাতে এমনটি না ঘটে যে, তাদের উপর যে ‘আযাব এসেছিল, অনুরূপ ‘আযাব তোমাদের উপরও এসে যায়।
৭৩৫৫
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে একদিন আমরা 'হিজর' অধিবাসীদের এলাকা দিয়ে পথ অতিক্রম করছিলাম। এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বললেন, যারা নিজেদের প্রতি জুলুম করেছে তাদের জনপদ দিয়ে তোমরা ক্রন্দনরত অবস্থায় যাবে, এ ভয়ে যে, তাদের উপর যে শাস্তি পতিত হয়েছে অনুরূপ শাস্তি তোমাদের উপরও যেন এসে না যায়। অতঃপর (ধমকের স্বরে) তিনি তার সওয়ারিকে আরো দ্রুতগতি করে উক্ত অঞ্চল অতিক্রম করলেন।
৭৩৫৬
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)
একবার লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে 'হিজর' তথা সামূদ গোত্রের জনপদে পৌঁছলেন। অতঃপর লোকেরা সেখানকার কূপ হতে পানি উত্তোলন করলেন এবং এর দ্বারা আটার খামির প্রস্তুত করলেন। এ দেখে রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে এ পানি ফেলে দেয়া এবং খামির উটকে খাইয়ে ফেলার নির্দেশ দিলেন। আর তাদেরকে ঐ কূপ হতে পানি উত্তোলনের নির্দেশ দিলেন, যে কূপ হতে সালিহ (আঃ)-এর উটনী পানি পান করত।
৭৩৫৭
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
উবাইদুল্লাহ (রহঃ)
অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে এতে فَاسْتَقَوْا مِنْ آبَارِهَا وَعَجَنُوا بِهِ এর পরিবর্তে فَاسْتَقَوْا مِنْ بِئَارِهَا وَاعْتَجَنُوا بِهِকথাটি বর্ণিত রয়েছে।
৭৩৫৮
বিধবা, মিস্কীন ও ইয়াতীমের প্রতি অনুগ্রহ করার মাহাত্ম্য পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাযিঃ)
নবী (ﷺ) বলেন, বিধবা ও মিসকিনের প্রতি অনুগ্রহকারী লোক আল্লাহর রাস্তায় জিহাদকারী লোকের পর্যায়ভুক্ত। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি এটাও বলেছেন যে, ঐ লোক অক্লান্ত সালাত আদায়কারী ও অনবরত সাওম সাধনকারী ব্যক্তির পর্যায়ভুক্ত।
৭৩৫৯
বিধবা, মিস্কীন ও ইয়াতীমের প্রতি অনুগ্রহ করার মাহাত্ম্য পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আত্মীয় বা অনাত্মীয় ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী ও আমি জান্নাতে এ দুই আঙুলের ন্যায় কাছাকাছি থাকব। বর্ণনাকারী মালিক (রহঃ) হাদীস বর্ণনার সময় শাহাদাত ও মধ্যমা আঙুলের দ্বারা ইঙ্গিত করে দেখালেন।
৭৩৬০
মসজিদ নির্মাণের ফযীলাত পরিচ্ছেদ নাই
উবাইদুল্লাহ আল খাওলানী (রহঃ)
তিনি উসমান ইবন আফফান (রাঃ)-কে বলতে শুনেছেন, যখন মসজিদে মদিনা নির্মাণের ব্যাপারে লোকজন তার সমালোচনা করছিল; তোমরা আমার উপর মাত্রাতিরিক্ত সীমালঙ্ঘন করছ, অথচ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে লোক মসজিদ তৈরি করবে- বুকাইর (রহঃ) বলেন, রাবী আসিম মনে হয় এটাও বলেছেন যে, আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশে; আল্লাহ তা‘আলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। হারূনের বর্ণনায় আছে যে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন।