৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭৩৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭৩৩১
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: “হে আল্লাহ! তুমি মুহাম্মদের পরিবার-পরিজনকে প্রয়োজনীয় জীবিকা দান করো।” আমর বর্ণনায় “اللَّهُمَّ ارْزُقْ” শব্দটি বর্ণিত আছে (অর্থ একই)।
৭৩৩২
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
উমারাহ্ ইবনু কা‘কা‘(রাযিঃ)
অবিকল বর্ণনা করেছেন। তবে এ বর্ণনায় قُوتًا এর পরিবর্তে كَفَافًا"কাফাফান" শব্দ বর্ণিত আছে।
৭৩৩৩
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মদিনায় আগমনের পর থেকে তাঁর ইন্তিকালের পূর্ব পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে একাধারে তিন দিন গমের রুটি তৃপ্তির সাথে খাননি।
৭৩৩৪
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একাধারে তিন দিন গমের রুটি পেট ভরে খাননি, এ অবস্থায়ই তিনি পরপারে চলে যান।
৭৩৩৫
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
‘আয়িশাহ্ (রাযিঃ)
দুই দিন একাধারে মুহাম্মাদ (ﷺ)-এর পরিবার-পরিজন যবের রুটি কখনো পেটভর্তি করে খাননি। এ অবস্থাতেই রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত হয়ে যায়।
৭৩৩৬
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
মুহাম্মাদ (ﷺ)-এর পরিবার-পরিজন তিন দিনের বেশি গমের রুটি কখনো পেট ভর্তি খাদ্য গ্রহণ করেননি।
৭৩৩৭
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
তিন দিন একাধারে মুহাম্মদ (ﷺ)-এর পরিবার গমের রুটি পরিতৃপ্তভাবে ভক্ষণ করেননি। এ অবস্থায়ই তিনি পরপারে চলে যান।
৭৩৩৮
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
মুহাম্মাদ (ﷺ)-এর পরিবার-পরিজন দুই দিন পরপর গমের রুটি খেয়ে পরিতৃপ্ত হননি। দুই দিনের একদিন তারা শুধু খেজুর খেয়েই অতিবাহিত করতেন।
৭৩৩৯
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
আমরা মুহাম্মাদ (ﷺ)-এর পরিবার মাসের পর মাস এমনভাবে অতিবাহিত করতাম যে, আমরা (রান্না করার জন্য) আগুনও প্রজ্জ্বলন করতাম না। আমরা শুধু খেজুর ও পানি খেয়েই দিনাতিপাত করতাম।
৭৩৪০
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
হিশাম ইবনু ‘উরওয়াহ্ (রহঃ)
এ সূত্রে অবিকল বর্ণনা করেছেন। এতে রয়েছে যে, إِنْ كُنَّا لَنَمْكُثُ কিন্তু آلَ مُحَمَّدٍ কথাটির উল্লেখ নেই। আবু কুরায়ব এর বর্ণনায় বর্ধিত রয়েছে এই যে, হ্যাঁ, যখন মাংস আসত তখন আগুন জ্বালানো হত।