৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭৩৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭৩৪১
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
যখন রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেন, তখন আমার পাত্রে অল্প পরিমাণ যব ছিল। আমি তা থেকেই খেতাম। এভাবে অনেক দিন অতিবাহিত হল। পরিশেষে আমি তা পরিমাপ করলাম, অতঃপর সেটা শেষ হয়ে গেল।
৭৩৪২
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
“হে আমার বোনের ছেলে! আমরা নতুন চাঁদ দেখতাম, তারপর আবার নতুন চাঁদ দেখতাম। আবারও নতুন চাঁদ দেখতাম। অর্থাৎ দুই মাসে তিনটি নতুন চাঁদ দেখতাম। অথচ রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘরে আগুন জ্বলত না।” তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, “হে খালা! আপনারা কীভাবে দিনাতিপাত করতেন?” তিনি বললেন, “দুইটি কালো বস্তু দ্বারা—তা হচ্ছে খেজুর ও পানি। তবে রাসূলুল্লাহ (ﷺ)-এর কতিপয় আনসারী প্রতিবেশী ছিল। তাদের ছিল দুগ্ধবতী উটনী ও বকরী। তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য সেগুলো দোহন করে এর দুধ তাঁর কাছে প্রেরণ করতেন এবং তিনি আমাদেরকে তাই পান করাতেন।”
৭৩৪৩
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
নবী (সাঃ)-এর স্ত্রী ‘আয়িশাহ্ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেছেন, অথচ দুইবেলা তিনি রুটি ও যায়তুন দ্বারা কখনো পূর্ণতৃপ্ত হননি।
৭৩৪৪
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেছেন, যখন লোকেরা দুইটি কালো বস্তু তথা খেজুর ও পানি খেয়ে পূর্ণতৃপ্ত হতো।
৭৩৪৫
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাযিঃ)
এমন সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত হয়েছে, যখন আমরা দুইটি কালো জিনিস তথা পানি ও খেজুর খেয়ে পূর্ণতৃপ্ত হতাম।
৭৩৪৬
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
সুফ্ইয়ান (রহঃ)
অবিকল বর্ণনা করেছেন। তবে এখানে শুধু وَمَا شَبِعْنَا مِنَ الأَسْوَدَيْنِ অথচ আমরা দুইটি কালো জিনিস (পানি ও খেজুর) দ্বারা পরিতৃপ্ত হইনি এ কথাটিই বর্ণিত আছে। অর্থাৎ আমরা তৃপ্ত সহকারে খেজুর ও পানিও পেতাম না।
৭৩৪৭
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাযিঃ)
ঐ সত্তার শপথ, যাঁর হাতে আমার জীবন! বর্ণনাকারী ইবন আব্বাদ (রহঃ) বলেন, আবু হুরায়রা (রাঃ) বলেছেন, ঐ সত্তার শপথ! যাঁর হাতে আবু হুরায়রার জীবন। একাধারে তিন দিন গমের রুটি দিয়ে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পরিবার-পরিজনকে পূর্ণতৃপ্ত আহার করাতে পারেননি। এ অবস্থায়ই তিনি দুনিয়া ত্যাগ করেছেন।
৭৩৪৮
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
আবূ হাযিম (রহঃ)
আমি আবু হুরায়রা (রাঃ)-কে স্বীয় আঙ্গুল দ্বারা কয়েকবার ইঙ্গিত করতঃ এ কথা বলতে শুনেছি যে, ঐ সত্তার শপথ! যাঁর হাতে আবু হুরায়রার জীবন, একাধারে তিন দিন পর্যন্ত আল্লাহর নবী (ﷺ) ও তাঁর পরিবার গমের রুটি দিয়ে কখনো পরিতৃপ্ত হননি। এমতাবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন।
৭৩৪৯
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
নু‘মান ইবনু বাশীর (রাযিঃ)
তোমরা কি চাহিদা মতো পর্যাপ্ত খাদ্য ও পানীয় পাচ্ছ না? অথচ আমি তোমাদের নবী (ﷺ)-কে দেখেছি যে, তিনি ক্ষুধা নিবারণের জন্য নিম্নমানের খুরমাও পাননি। বর্ণনাকারী কুতাইবা অন্য বর্ণনায় بِهِ শব্দটি উল্লেখ করেননি।
৭৩৫০
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার পরিচ্ছেদ নাই
সিমাক (রহঃ)
অবিকল বর্ণনা করেছেন। তবে সিমাক (রহঃ) যুহাইর-এর হাদীসের মধ্যে এ কথাটি বর্ধিত বর্ণনা করেছেন যে, অথচ বর্তমানে তোমরা খেজুর ও মাখনের বিভিন্ন প্রকার খাদ্য ছাড়া কোনো খাদ্য গ্রহণ করো না।