৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭১১
মুসলিম অপবিত্র (নাপাক) হয় না পরিচ্ছেদ নাই
হুযাইফাহ্‌ (রাঃ)
একদিন অপবিত্র থাকা অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাঁর সাক্ষাৎ হয়, ফলে তিনি রসূলুল্লাহ (ﷺ)-কে পাশ কাটিয়ে চলে গেলেন এবং গোসল করে পরে এলেন এবং বললেন, আমি জানাবাত (গোসল ফরজ হওয়ার কারণে নাপাক) অবস্থায় ছিলাম। রসূলুল্লাহ (ﷺ) বললেন, মুসলিম তো নাপাক হয় না।
৭১২
জুনুবী বা অন্য কারণে অপবিত্র অবস্থায় আল্লাহ তা’আলার যিক্‌র করা পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সর্বাবস্থায়ই আল্লাহর জিকর করতেন।
৭১৩
বিনা ওযূতে খাবার খাওয়া জায়িয, এরূপ করা মাকরূহ নয়; আর ওযূ নষ্ট হলে তৎক্ষণাৎ ওযূ করাও অপরিহার্য নয়। পরিচ্ছেদ নাই
ইবনু আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) পায়খানা থেকে বের হলেন। ইতিমধ্যেই খাবার আনা হল। লোকজন তাঁকে ওজুর কথা আলোচনা করল। তিনি বললেন, “আমি কি সালাত আদায়ের ইচ্ছা করছি যে, ওজু করব?”
৭১৪
বিনা ওযূতে খাবার খাওয়া জায়িয, এরূপ করা মাকরূহ নয়; আর ওযূ নষ্ট হলে তৎক্ষণাৎ ওযূ করাও অপরিহার্য নয়। পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ছিলাম। তিনি পায়খানা থেকে এলেন। খাবার আনা হল। তাঁকে বলা হল, আপনি কি ওজু করবেন না? তিনি বললেন, কেন? আমি কি সালাত আদায় করছি যে, ওজু করব?
৭১৫
বিনা ওযূতে খাবার খাওয়া জায়িয, এরূপ করা মাকরূহ নয়; আর ওযূ নষ্ট হলে তৎক্ষণাৎ ওযূ করাও অপরিহার্য নয়। পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একবার পায়খানায় গেলেন। পরে তিনি যখন (পায়খানা সেরে ফিরে) এলেন তখন তাঁর সামনে খাবার দেয়া হল। অতঃপর তাঁকে বলা হল, হে আল্লাহর রসূল! আপনি কি ওজু করবেন না? তিনি বললেন, “কেন? সালাতের জন্য?”
৭১৬
বিনা ওযূতে খাবার খাওয়া জায়িয, এরূপ করা মাকরূহ নয়; আর ওযূ নষ্ট হলে তৎক্ষণাৎ ওযূ করাও অপরিহার্য নয়। পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)
একদা নবী (ﷺ) পায়খানা থেকে তাঁর প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে আসলে তাঁর সামনে খাবার এনে দেয়া হল। তিনি তা খেলেন, কিন্তু পায়খানা থেকে বের হয়ে পানি স্পর্শও করেননি (অর্থাৎ ওজু করেননি)।মুহাম্মাদ ইবনু মুসলিম বললেন, আমর ইবনু দীনার সাঈদ ইবনু হুয়ারিসের মাধ্যমে আমার কাছে এতটুকু বর্ণনা করেছেন যে, তখন নবী (ﷺ)-কে বলা হল, আপনি তো ওজু করেননি? জবাবে তিনি বলেছেন: আমি তো এখন সালাত আদায় করি না যে ওজু করতে হবে? আমর ইবনু দীনার বলেছেন যে, তিনি হাদিসটি সাঈদ ইবনু হুয়ারিস-এর নিকট থেকে নিজে শুনেছেন।
৭১৭
শৌচাগারে প্রবেশ করলে কি বলতে হবে পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) শৌচাগারে প্রবেশ করার সময় বলতেন, “আল্লাহুম্মা আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়িস” অর্থাৎ “হে আল্লাহ! আমি আপনার নিকট দুষ্ট পুরুষ জিন ও নারী জিন থেকে আশ্রয় চাচ্ছি।”
৭১৮
শৌচাগারে প্রবেশ করলে কি বলতে হবে পরিচ্ছেদ নাই
আবূল ‘আযীয (রহঃ)
অবিকল বর্ণিত রয়েছে। এ বর্ণনায় “আউযু বিল্লাহি মিনাল খুব্‌সি ওয়াল খাবায়িস” এর উল্লেখ আছে।
৭১৯
বসে ঘুমালে ওযূ নষ্ট হয় না। পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
একদা সালাতের ইকামত দেয়া হয়ে গেল। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) তখনও এক লোকের সঙ্গে চুপে চুপে আলাপ করছিলেন। লোকেরা বসে বসে ঘুমিয়ে না পড়া পর্যন্ত তিনি সালাতে এসে দাঁড়াননি। সালাতে দাঁড়াতে দাঁড়াতে তাঁর দেরি হওয়ায় লোকেরা (বসে বসে) ঘুমিয়ে পড়েছিল।
৭২০
বসে ঘুমালে ওযূ নষ্ট হয় না। পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
একদিন সালাতের জন্য ইকামত দেয়া হয়ে গেল। কিন্তু নবী (ﷺ) তখনও এক ব্যক্তির সাথে চুপে চুপে আলাপ করছিলেন। তিনি দীর্ঘক্ষণ আলাপ করলেন। এমনকি সাহাবীরা সবাই ঘুমিয়ে পড়লেন। এরপর তিনি আসলেন এবং তাদের সাথে সালাত আদায় করলেন।