৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৯১
পবিত্রতা সম্পর্কে নিশ্চিত বিশ্বাস থাকার পর ওযূ ভঙ্গের মধ্যে সন্দেহ দেখা দিলে সে ওযূ দিয়ে সলাত আদায় করা জায়িয হওয়ার দলীল পরিচ্ছেদ নাই
আবূ হুরাইয়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের কেউ যখন তার পেটের মধ্যে কিছু অনুভব করে তারপর তার সন্দেহ দেখা দেয় যে, পেট থেকে কিছু বের হল কি না। তখন সে যেন মসজিদ থেকে কখনও বের না হয় যতক্ষণ না শব্দ শোনে অথবা গন্ধ পায়। (অর্থাৎ ওজু ভঙ্গের পূর্ণ বিশ্বাস না হওয়া পর্যন্ত যেন বের না হয়।)
৬৯২
মৃত জন্তুর চামড়া পাকা (দাবাগত) করার পর পবিত্র হয়ে যায়। [৯৯] পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
মাইমুনা (রাঃ)-এর দাসীকে কেউ একটি বকরী সদকা দিল। পরে সে বকরীটি মারা যায়। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) মরে পড়ে থাকা বকরীটির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ অবস্থা দেখে তিনি বললেন, তোমরা কেন চামড়া খুলে নিয়ে তা পাকা করে তা দিয়ে উপকৃত হও না? সাহাবীগণ বললেন, এটা যে মৃত। তিনি বললেন, (তাতে কি) এটা খাওয়া হারাম (চামড়া ব্যবহার করা তো হারাম নয়)। আবূ বকর ও ইবনু উমর মাইমুনা (রাঃ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। (অর্থাৎ রাবী মাইমুনা, আবদুল্লাহ ইবনু আব্বাস নন)
৬৯৩
মৃত জন্তুর চামড়া পাকা (দাবাগত) করার পর পবিত্র হয়ে যায়। [৯৯] পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একটি মৃত বকরী দেখলেন যা মাইমূনা (রাঃ)-এর দাসীকে সদাকাহ হিসেবে দেয়া হয়েছিল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা এর চামড়া দিয়ে উপকৃত হও না কেন? সাহাবীগণ বললেন, এটা তো মৃত। তিনি বললেন, এটা তো খাওয়া হারাম।
৬৯৪
মৃত জন্তুর চামড়া পাকা (দাবাগত) করার পর পবিত্র হয়ে যায়। [৯৯] পরিচ্ছেদ নাই
হাসান আল হুলওয়ানী ও ‘আব্‌দ ইবনু হুমায়দ (রহঃ)
সনদে ইউনুসের রিওয়ায়াতের অবিকল হাদিস বর্ণনা করেছে।
৬৯৫
মৃত জন্তুর চামড়া পাকা (দাবাগত) করার পর পবিত্র হয়ে যায়। [৯৯] পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ফেলে দেয়া একটি মরা বকরির সামনে দিয়ে যাচ্ছিলেন যা মা'য়মূনা (রাঃ)-এর দাসীকে সদকা হিসেবে দেয়া হয়েছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তারা এর চামড়া কেন খুলে নিল না? চামড়াটি পাকা করে তা দিয়ে উপকৃত হত।
৬৯৬
মৃত জন্তুর চামড়া পাকা (দাবাগত) করার পর পবিত্র হয়ে যায়। [৯৯] পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
মাইমূনা (রাঃ) তাকে জানান যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর কোন এক স্ত্রীর একটি পালিত বকরী ছিল। সেটি মারা গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা কেন চামড়া খুলে নিচ্ছ না? সেটা দিয়ে উপকৃত হতে!
৬৯৭
মৃত জন্তুর চামড়া পাকা (দাবাগত) করার পর পবিত্র হয়ে যায়। [৯৯] পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ
রাসূলুল্লাহ (ﷺ) মাইমুনা (রাঃ)-এর দাসীর একটি মরা বকরীর সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, তোমরা এর চামড়া দিয়ে উপকৃত হও না কেন?
৬৯৮
মৃত জন্তুর চামড়া পাকা (দাবাগত) করার পর পবিত্র হয়ে যায়। [৯৯] পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, চামড়া যখন পাকা (দাবাগাত) করা হয় তখন তা পবিত্র হয়ে যায়।
৬৯৯
মৃত জন্তুর চামড়া পাকা (দাবাগত) করার পর পবিত্র হয়ে যায়। [৯৯] পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
ইয়াহিয়া ইবনু ইয়াহিয়ার হাদীসের অনুরূপ বর্ণিত আছে।
৭০০
মৃত জন্তুর চামড়া পাকা (দাবাগত) করার পর পবিত্র হয়ে যায়। [৯৯] পরিচ্ছেদ নাই
আবূল খায়র (রহঃ) (মারসাদ ইবনু ‘আবদুল্লাহ আল ইয়াযানী)
একদিন আমি ইবন ওআলাহ আস সাবাইয়ের গায়ে একটা নরম পশমের তৈরি জামা দেখে তা স্পর্শ করে দেখলাম। তখন তিনি বললেন, কি ব্যাপার স্পর্শ করে দেখছ যে? (নাপাক মনে করেছ নাকি!) আমি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। বলেছিলাম, আমরা মাগরিবে (মরক্কো) বাস করি। আমাদের সাথে বার্বার এবং অগ্নিপূজকরাও বাস করে। তাদের যবাই করা মেষের পোশাক আমাদের কাছে আসে। অথচ আমরা তাদের যবাই করা পশুর গোশত খাই না। তারা আমাদের জন্য চর্বি ভর্তি মশকও নিয়ে আসে। এ কথা শুনে আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) বললেন, আমরা এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, চামড়া পাকা করলে পবিত্র হয়ে যায়।