৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৮১
অগ্নি স্পৃষ্ট দ্রব্যাদি থেকে (খাবার পর) ওযূ করা সম্পর্কে [৯৭] পরিচ্ছেদ নাই
আম্‌র বলেন, বুকায়র ইবনু আল আশাজ্জ কুরায়ব-এর সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী মাইমূনাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একবার তাঁর কাছে বসে কাঁধের গোশত খেলেন, তারপর সালাত আদায় করলেন কিন্তু ওজু করলেন না।
৬৮২
অগ্নি স্পৃষ্ট দ্রব্যাদি থেকে (খাবার পর) ওযূ করা সম্পর্কে [৯৭] পরিচ্ছেদ নাই
ইয়া’কূব ইবনু আল আশাজ্জ কুরায়ব
নবী (ﷺ)-এর স্ত্রী মায়মূনা (রাঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
৬৮৩
অগ্নি স্পৃষ্ট দ্রব্যাদি থেকে (খাবার পর) ওযূ করা সম্পর্কে [৯৭] পরিচ্ছেদ নাই
আবূ রাফি’ (রাঃ)
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য বকরির পেটের গোশত ভুনা করতাম, তারপর তিনি ওজু না করেই সালাত আদায় করতেন।
৬৮৪
অগ্নি স্পৃষ্ট দ্রব্যাদি থেকে (খাবার পর) ওযূ করা সম্পর্কে [৯৭] পরিচ্ছেদ নাই
ইবনু আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একবার দুধ পান করলেন। তারপর পানি আনালেন। এরপর কুলি করলেন এবং বললেন, এতে তৈলাক্ত পদার্থ রয়েছে।
৬৮৫
অগ্নি স্পৃষ্ট দ্রব্যাদি থেকে (খাবার পর) ওযূ করা সম্পর্কে [৯৭] পরিচ্ছেদ নাই
আহমাদ ইবনু ‘ঈসা (রহঃ), যুহায়র ইবনু হার্‌ব, হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া
ইবন শিহাব থেকে উকায়ল-এর সানাদে যুহরী থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
৬৮৬
অগ্নি স্পৃষ্ট দ্রব্যাদি থেকে (খাবার পর) ওযূ করা সম্পর্কে [৯৭] পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একবার কাপড় পরে সালাতের জন্য বের হলেন। এমন সময় কিছু রুটি ও গোশত উপঢৌকন এলো। এরপর তিনি (সেখান থেকে) তিন লুকমা খেলেন। তারপর লোকদেরকে নিয়ে সালাত আদায় করলেন এবং পানি স্পর্শও করলেন না।
৬৮৭
অগ্নি স্পৃষ্ট দ্রব্যাদি থেকে (খাবার পর) ওযূ করা সম্পর্কে [৯৭] পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনু ‘আম্‌র ইবনু ‘আতা (রহঃ)
আমি একদিন ইবন আব্বাস (রাঃ)-এর সাথে ছিলাম। এরপর তিনি ইবন হালহালা-র হাদিস (উপরোক্ত হাদিস)-এর অনুরূপ বর্ণনা করেন। সেখানে উল্লেখ আছে যে, ইবন আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে এমন করতে দেখেছেন। আর হাদিসের রাবী শুধু সালাত আদায়ের কথা উল্লেখ করেছেন, লোকদেরকে নিয়ে কথাটির উল্লেখ করেননি।
৬৮৮
উটের গোশ্‌ত খেয়ে ওযূ করা সম্পর্কে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ্‌ (রাযি:)
এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে জিজ্ঞেস করল, আমি কি ছাগলের গোশত খেয়ে ওজু করব? তিনি বললেন, তোমার ইচ্ছা ওজু করতে পার আর না-ও করতে পার। সে বলল, আমি কি উটের গোশত খেয়ে ওজু করব? তিনি বললেন, হ্যাঁ, উটের গোশত খেয়ে তুমি ওজু করবে। সে বলল, আমি কি ছাগলের ঘরে সালাত আদায় করতে পারি? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আমি কি উটের ঘরে সালাত আদায় করতে পারি? তিনি বললেন, না।
৬৮৯
উটের গোশ্‌ত খেয়ে ওযূ করা সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ বক্‌র ইবনু আবূ শায়বাহ্‌ ও কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ)
জাবির ইবন সামুরাহ (রাঃ) হতে আবূ কামিল-এর অবিকল হাদিস বর্ণনা করেছেন।
৬৯০
পবিত্রতা সম্পর্কে নিশ্চিত বিশ্বাস থাকার পর ওযূ ভঙ্গের মধ্যে সন্দেহ দেখা দিলে সে ওযূ দিয়ে সলাত আদায় করা জায়িয হওয়ার দলীল পরিচ্ছেদ নাই
আব্বাদ ইবনু আত্‌ তামীম তার চাচা
তিনি নবী (ﷺ)-এর কাছে সে ব্যক্তি সম্পর্কে জানতে চাইলেন, সালাতের মধ্যে যার এমন মনে হয় যেন কিছু (বায়ু) বের হল। তিনি (ﷺ) বললেন, "সে (সালাত ছেড়ে) যাবে না যতক্ষণ না (বায়ু বের হবার) শব্দ শুনবে অথবা (তার) গন্ধ পাবে।"আবু বকর ও যুহাইর ইবন হারব তাদের বর্ণনায় উল্লেখ করেন যে, ঐ ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবন যায়দ।