৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৯৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৯৩১
মুনাফিকদের বিবরণ সম্পর্কিত পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুরার টিলাতে কে আরোহণ করবে? যে আরোহণ করে, তার পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে, যেমনভাবে বনী ইসরাইলকে ক্ষমা করে দেয়া হয়েছিল। জাবির (রাঃ) বলেন, প্রথমে ঐ টিলাতে আরোহণ করল আমাদের বানী খাযরাজের ঘোড়াগুলো। তারপর অন্য লোকেরা তাদের পিছনে আসল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের সকলকেই ক্ষমা করে দেয়া হয়েছে, লাল উটের মালিক ছাড়া। তখন আমরা ঐ লোকটির নিকট গিয়ে বললাম, এসো, রাসূলুল্লাহ (ﷺ) তোমার জন্য ক্ষমা কামনা করবেন। সে বলল, আমি যদি আমার হারানো উটটি পেয়ে যাই তবে তা অবশ্য আমার জন্য তোমাদের সঙ্গীর দোয়া থেকে উত্তম। জাবির (রাঃ) বলেন, এ লোকটি তার হারানো উটের সন্ধানে ছিল।
৬৯৩২
মুনাফিকদের বিবরণ সম্পর্কিত পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কে আরোহণ করবে মুরারের টিলাতে? পরবর্তী অংশটুকু মু‘আয-এর হাদীসের অনুরূপ। তবে এতে বর্ধিত রয়েছে যে, তখন তিনি এক বেদুঈনকে দেখলেন, সে তার হারানো উট সন্ধান করে আসছে।
৬৯৩৩
মুনাফিকদের বিবরণ সম্পর্কিত পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
বনী নাজ্জার-এর এক লোক আমাদের সাথে ছিল। সে সূরা বাকারা ও সূরা আল-ইমরান তিলাওয়াত করেছিল। সে রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষ থেকে কাতিবে ওহীর দায়িত্ব পালন করত। পরে পালিয়ে গিয়ে সে কিতাবীদের সাথে মিলিত হয়। রাবী বলেন, তারা তাকে খুব সমাদর করল এবং বলল, এ লোকটি মুহাম্মাদ (ﷺ)-এর কাতিব ছিল। এতে তারা খুবই আনন্দিত হলো।এরপর বেশি দেরি হয়নি, আল্লাহ তা'আলা তাদের মাঝেই তাকে ধ্বংস করে দিলেন। তারপর তারা তার জন্য গর্ত করে তাকে ঢেকে দিলো। সকালে দেখা গেল যে, জমিন তার লাশ বের করে উপরে ফেলে দিয়েছে। তারপর আবার তারা গর্ত করে তাকে পুঁতে দিলো। সকালে দেখা গেল যে, জমিন তার লাশটি বের করে উপরে ফেলে দিয়েছে। তারপর পুনরায় তারা তার জন্য গর্ত করে তাকে তাতে পুঁতে রাখল। সকালে দেখা গেল, এবারও জমিন তার লাশ বের করে মাটির উপর ফেলে দিয়েছে। কাজেই তারা তাকে নিক্ষিপ্ত অবস্থায় পরিত্যাগ করলো।
৬৯৩৪
মুনাফিকদের বিবরণ সম্পর্কিত পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কোন এক ভ্রমণ থেকে প্রত্যাগমন করে মদিনার সন্নিকটবর্তী স্থানে পৌঁছলে এমনভাবে প্রচণ্ডবেগে বায়ু প্রবাহিত হয় যে, মনে হচ্ছিল যেন আরোহীকে ধূলায় ঢেকে ফেলবে। রাবী বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কোন মুনাফিকের মৃত্যুর কারণে এ বায়ু প্রবাহিত হয়েছে। যখন তিনি মদিনায় পৌঁছলেন, তখন দেখা গেল, একজন বড় মুনাফিকের মৃত্যু ঘটেছে।
৬৯৩৫
মুনাফিকদের বিবরণ সম্পর্কিত পরিচ্ছেদ নাই
ইয়াস (রহঃ)
আমার পিতা বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে জ্বরে আক্রান্ত এক লোকের সেবা-শুশ্রূষা করতে গেলাম। আমি আমার হাত তার শরীরে রেখে বললাম, আল্লাহর শপথ! আজকের মতো এমন তাপে আক্রান্ত আর কোন লোক আমি দেখিনি। এ কথা শুনে নবী (ﷺ) বললেনঃ কেয়ামতের দিন এর থেকেও অধিক তাপে আক্রান্ত লোকের খবর আমি কি তোমাদের দিব না? তারা ঐ দুইজন আরোহী যারা ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছে। এ কথা তিনি বললেন, সে সময়কার তাঁর সাহাবীদের মধ্য থেকে দুইজনের দিকে লক্ষ্য করে।
৬৯৩৬
মুনাফিকদের বিবরণ সম্পর্কিত পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)-এর সূ্ত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
মুনাফিকের দৃষ্টান্ত ঐ বকরীর মতো, যা দুইটি পালের মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরপাক করে; একবার এদিকে, আবার অন্যদিকে।
৬৯৩৭
মুনাফিকদের বিবরণ সম্পর্কিত পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
তিনি নবী (ﷺ) হতে অবিকল হাদীস বর্ণনা করেছেন, কিন্তু এতে রয়েছে, 'একবার আসে এ পালে, আবার যায় অন্য পালে'।
৬৯৩৮
কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
কিয়ামতের ময়দানে মোটা-তাজা লোক উপস্থিত হবে, কিন্তু আল্লাহর নিকট তার ওজন মশার ডানার ন্যায়ও হবে না। তোমরা পড়ে নাও: “কিয়ামতের দিন আমি তাদের জন্য কোন পরিমাপক স্থাপন করব না”- (সূরা আল কাহ্‌ফ ১৮ : ১০৫)।
৬৯৩৯
কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)
একদা এক ইয়াহুদি পাদরী নবী (ﷺ)-এর কাছে এসে সম্বোধন করে বলল, ‘হে মুহাম্মাদ! অথবা (বলল) হে আবুল কাসিম! “কেয়ামতের দিন আল্লাহ তা'আলা আকাশমণ্ডলীকে এক আঙুলে, জমিনসমূহকে এক আঙুলে, পাহাড় ও গাছপালাকে এক আঙুলে; পানি ও মাটি এক আঙুলে এবং সকল প্রকার সৃষ্টিকে এক আঙুলে তুলে ধরবেন। তারপর এগুলো দুলিয়ে বলবেন, আমিই বাদশাহ, আমিই অধিপতি”’। পাদরীর কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বিস্ময়ের সাথে তার সত্যায়ন স্বরূপ হাসলেন। অতঃপর তিনি পাঠ করলেন: (অর্থ) “তারা আল্লাহর যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেনি। কেয়ামতের দিন সমস্ত পৃথিবী তাঁর হাতের মুষ্ঠিতে এবং আকাশমণ্ডলী থাকবে তাঁর ডান হাতের মুঠোয়। পবিত্র ও মহান তিনি, তারা যাকে শরীক স্থাপন করে, তিনি তার থেকে অনেক ঊর্ধ্বে” - (সূরা আয-যুমার ৩৯ : ৬৭)।
৬৯৪০
কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা পরিচ্ছেদ নাই
মানসূর (রহঃ)
জনৈক ইহুদি পাদরী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলেন। হাদীসের পরবর্তী অংশ ফুযাইল-এর হাদীসের অনুরূপ, তবে তিনি ‘এগুলো দুলিয়েছেন’ কথাটির উল্লেখ করেননি। এতে এ-ও রয়েছে যে, তার কথায় বিস্মিত হয়ে তার সত্যায়নে রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি এমনভাবে হাসতে দেখেছি যে, তাঁর মাড়ির দাঁত মুবারক প্রকাশিত হয়ে গিয়েছিল। তারপর রাসূলুল্লাহ (ﷺ) তিলাওয়াত করলেন, (অর্থ) “তারা আল্লাহর যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেনি” ..... পূর্ণ আয়াত তিলাওয়াত করেন।