৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৭৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৭৬১
যিক্‌র নিম্নস্বরে করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবূ মূসা আল আশ‘আরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেনঃ আমি কি তোমাকে এমন একটি কালিমা সম্পর্কে জানিয়ে দিব না যা জান্নাতের গুপ্তধন? কিংবা তিনি বলেছেন, জান্নাতের গুপ্তধনসমূহের মধ্য হতে একটি গুপ্তধনের কথা কি বলব না? তখন আমি বললাম, হ্যাঁ। তারপর তিনি বললেন, "লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হ" অর্থাৎ- (আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভাল কর্ম করার এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই)।
৬৭৬২
যিক্‌র নিম্নস্বরে করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবূ বাক্‌র (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বললেন, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যা দ্বারা আমি আমার সালাতে দোয়া করব। তিনি বললেন, তুমি বলো, "আল্ল-হুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাবীরা" অর্থাৎ- ‘হে আল্লাহ! আমি আমার নিজের উপর বড় জুলুম করেছি।’ কুতাইবা (রাঃ) বলেন, "কাসীরা, ওয়ালা- ইয়াগফিরুয়ু যুনুবা ইল্লা-আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ার হামনী ইন্নাকা আনতাল গফুরুর রহীম" অর্থাৎ- ‘অনেক। আপনি ছাড়া কেউ পাপরাশি মার্জনা করতে পারে না। সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাফ করুন এবং আমার উপর দয়া করুন। অবশ্যই আপনি একমাত্র ক্ষমাশীল, পরম দয়ালু।’
৬৭৬৩
যিক্‌র নিম্নস্বরে করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবুল খায়র (রহঃ)
তিনি আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাঃ)-কে বলতে শুনেছেন যে, আবু বকর সিদ্দীক (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বললেন, “হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার সাহায্যে আমি আমার সালাতে ও গৃহে নিয়মিত দোয়া পড়তে পারি।” তারপর তিনি লাইস-এর হাদীস-এর অবিকল হাদীস বর্ণনা করেছেন। তাছাড়া হাদীস-এ রয়েছে যে, তিনি ظُلْمًا كَثِيرًا বলেছেন।
৬৭৬৪
(আল্লাহর কাছে) ফিত্‌নাহ্‌ ইত্যাদির অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এ দু‘আসমূহের মাধ্যমে দু‘আ করতেন, “আল্ল-হুম্মা ফাইন্নী আউযুবিকা মিন্‌ ফিতনাতিন না-রি ওয়া ’আযা-বিন্‌ না-রি ওয়া ফিতনাতিল কবরি ওয়া ’আযা-বিল্‌ কবরি ওয়ামিন শাররি ফিতনাতিল গিনা ওয়ামিন শার্‌রি ফিতনাতিল ফাক্‌রি ওয়া আউযুবিকা মিন্‌ শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল, আল্ল-হুম্মাগসিল খতা-ইয়া-ইয়া বিমা-য়িস্ সালজি ওয়াল বারাদ, ওয়ানক্কি কলবী মিনাল খতা-ইয়া- কামানাক্কাইতাস্ সাওবাল আবইয়াযা মিনাদ দানাস ওয়া বা-ইদ বাইনী ওয়া বাইনা খতা- ইয়া-ইয়া কামা-বা-’আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্ল-হুম্মা ফা-ইন্নী আউযুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মা’সামি ওয়াল মাগ্রাম।” অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকট জাহান্নামের ফিতনা থেকে আশ্রয় চাই, জাহান্নামের শাস্তি হতে আশ্রয় চাই, কবরের ফিতনাহ্, কবরের শাস্তি ও ধন-সম্পদের ফিতনাহ্ এবং অসচ্ছলতার ফিতনার খারাবী হতে আপনার নিকট আশ্রয় চাই। আমি আপনার নিকট মাসীহ দাজ্জালের ফিতনার বিভ্রান্তির অপকারিতা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ! আমার গুনাহসমূহ বরফ ও কুয়াশার স্নিগ্ধ-শীতল পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। আমার অন্তর পবিত্র করে দিন যেভাবে আপনি সাদা কাপড় ময়লা হতে পরিষ্কার করে দেন। আমি ও আমার গুনাহসমূহের মাঝে দূরত্ব করে দিন যেমন আপনি পূর্ব ও পশ্চিমের মাঝে দূরত্ব সৃষ্টি করেছেন। হে আল্লাহ! আমি আপনার নিকট অলসতা, বার্ধক্য, গুনাহ ও ধার-কর্জ হতে আশ্রয় চাই।”
৬৭৬৫
(আল্লাহর কাছে) ফিত্‌নাহ্‌ ইত্যাদির অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করা পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
এ সূত্রে হুবহু হাদীস বর্ণিত।
৬৭৬৬
অক্ষমতা, অলসতা ইত্যাদি থেকে আশ্রয় প্রার্থনা করা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ “আল্ল-হুম্মা ইন্নী আউয়ুবিকা মিনাল আজ্‌যি ওয়াল কাসালি ওয়াল জুব্‌নি ওয়াল হারামি ওয়াল বুখলি ওয়া আউয়ুবিকা মিন আযা-বিল কবরি ওয়ামিন ফিতনাতিল মাহইয়া- ওয়াল মামা-ত”। অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার কাছে অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, বার্ধক্য, বখিলতা থেকে আশ্রয় চাই। আমি আপনার নিকট আরও আশ্রয় চাই কবরের শাস্তি, জীবন ও মৃত্যুর ফিতনার খারাপি থেকে।”
৬৭৬৭
অক্ষমতা, অলসতা ইত্যাদি থেকে আশ্রয় প্রার্থনা করা পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)-এর সনদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
তার অবিকল হাদীস বর্ণিত, তবে ইয়াজিদ বর্ণিত হাদীসে নবী (ﷺ)-এর বাণী ‘জীবন ও মরণের ফিতনার খারাবি হতে’ কথাটি উল্লেখ নেই।
৬৭৬৮
অক্ষমতা, অলসতা ইত্যাদি থেকে আশ্রয় প্রার্থনা করা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)-এর সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
তিনি বর্ণিত বিষয়সমূহ থেকে এবং বখিলতা হতে আশ্রয় চেয়েছেন।
৬৭৬৯
অক্ষমতা, অলসতা ইত্যাদি থেকে আশ্রয় প্রার্থনা করা ৬৭৬৯
আনাস (রাঃ)
নবী (ﷺ) এই দোয়াগুলো পাঠ করতেনঃ “আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখ্‌লি ওয়াল কাসালি ওয়া আরযালিল উমুরি ওয়া আযা-বিল কবরি ওয়া ফিতনাতিল মাহইয়া- ওয়াল মামা-ত”। অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকটে বখিলতা, অলসতা, নিকৃষ্ট জীবন-যাপন, কবরের শাস্তি এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই।”
৬৭৭০
খারাপ সিদ্ধান্ত, (মুসীবাতে) দুঃখ পাওয়া ইত্যাদি থেকে আশ্রয় প্রার্থনা করা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আশ্রয় চাইতেন অদৃষ্টের অনিষ্ট থেকে, দুঃখ পাওয়া থেকে, শত্রুদের আনন্দ থেকে এবং বালা-মুসীবাতের কষ্ট থেকে। আম্‌র তাঁর হাদীসে বলেছেন যে, সুফিয়ান (রহঃ) বলেছেন, “আমি সন্দেহ করছি, এর মধ্যে একটি বাড়িয়ে বলেছি।”