৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৬৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৬৮১
শেষ যামানায় ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ ওয়ায়িল (রাঃ)
আমি আবদুল্লাহ ও আবু মূসা আশআরী (রাঃ)-এর সাথে বসে ছিলাম। তাঁরা উভয়ে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেয়ামতের সন্নিকটকালে এমন কিছু সময় আসবে যখন ইলম তুলে নেয়া হবে। সে সময় অজ্ঞতা নেমে আসবে এবং 'হার্জ' বৃদ্ধি পাবে। 'হার্জ' মানে হত্যা।
৬৬৮২
শেষ যামানায় ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
‘আবদুল্লাহ ও আবূ মূসা আল আশ‘আরী (রাঃ)
কাসিম ইবনু যাকারিয়া (রহঃ) ... শাকীক (রহঃ) থেকে বর্ণিত। আমি আবদুল্লাহ (রাঃ) ও আবু মূসা আশআরী (রাঃ)-এর সাথে বসে ছিলাম। এহেন মুহূর্তে তাঁরা হাদীস বর্ণনা করছিলেন। তাঁরা উভয়ে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ...... এরপর তাঁরা ওয়াকী ও ইবনু নুমাইর (রাঃ)-এর হাদীসের হুবহু হাদীস বর্ণনা করেন।
৬৬৮৩
শেষ যামানায় ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ মূসা (রাঃ)-এর সনদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আবূ মূসা (রাঃ)-এর সনদে নবী (ﷺ) হতে হুবহু হাদীস বর্ণনা করেছেন।
৬৬৮৪
শেষ যামানায় ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ ওয়ায়িল (রাঃ)
আমি আবদুল্লাহ (রাঃ) ও আবু মূসা (রাঃ)-এর সাথে বসে ছিলাম। এমন সময় তাঁরা হাদীস বর্ণনা করছিলেন। তখন আবু মূসা (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হুবহু হাদীস বলেছেন।
৬৬৮৫
শেষ যামানায় ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেয়ামত সন্নিকটবর্তী হলে ইলম উঠিয়ে নেয়া হবে, ফিতনা প্রসার হবে, কৃপণতা বেড়ে যাবে এবং হার্জ বৃদ্ধি পাবে। লোকেরা বলল, হার্জ কী? তিনি বললেন: হত্যা।
৬৬৮৬
শেষ যামানায় ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যামানা সন্নিকটবর্তী হবে, ইলম উঠিয়ে নেওয়া হবে। তারপর তাঁর হুবহু হাদীস উল্লেখ করেন।
৬৬৮৭
শেষ যামানায় ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্
নবী (ﷺ) বলেছেন: যামান সন্নিকটবর্তী হলে ইলম তুলে নেয়া হবে। তারপর মা‘মার (রহঃ) তাঁদের [ইউনুস ও শু‘আয়ব (রহঃ)-এর] হাদীসের হুবহু বর্ণনা করেন।
৬৬৮৮
শেষ যামানায় ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন। যুহরী হুমায়দ হতে আবূ হুরায়রা (রাঃ)-এর সানাদে বর্ণিত হাদীসের অবিকল। তবে সালিম, হাম্মাম ও আবূ ইউনুস (রহঃ) وَيُلْقَى الشُّحُّ (কৃপণতা বিস্তৃত হয়ে পড়বে) কথাটি উল্লেখ করেননি।
৬৬৮৯
শেষ যামানায় ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
‘উরওয়াহ্ (রহঃ)
আমি আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাঃ)-কে বলতে শুনেছি। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। নিশ্চয় আল্লাহ তা'আলা মানুষের হতে ইলম ছিনিয়ে নেবেন না। তবে তিনি আলিম সম্প্রদায়কে কব্জ করে ইলম উঠিয়ে নিবেন। এমনকি যখন একজন আলিমও থাকবে না তখন মানুষেরা মূর্খ মানুষদেরকে নেতা বানিয়ে নিবে। মানুষ তাদের নিকট সমাধান চাইবে, এরপর তারা না জেনে ফাতওয়া প্রদান করবে। ফলে তারা নিজেরাও গোমরাহ হবে এবং মানুষদেরও গুমরাহ করবে।
৬৬৯০
শেষ যামানায় ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ)-এর সনদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
জারীর-এর হাদীসের অবিকল বর্ণিত। হিশাম ইবনু ‘উরওয়াহ্ (রহঃ) ‘উমার ইবনু ‘আলী (রহঃ)-এর বর্ণিত হাদীসে এ অংশটুকু বর্ধিত বলেছেন- ‘এরপর আমি (ইবনু ‘উরওয়াহ্) এক বৎসরের মাথায় (পরে)’ ‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করলাম এবং তাঁকে প্রশ্ন করলাম; এরপর তিনি হাদীসটি যেমন বর্ণনা দিয়েছিলেন, আমাকে হুবহু হাদীসটি বর্ণনা করলেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি।