৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৬৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৬৭১
কুরআনের অস্পষ্ট আয়াতের অনুকরণ নিষিদ্ধ হওয়া ও এর অনুসারীদের হতে সতর্কতা অবলম্বন এবং কুরআনে বর্ণিত বিষয়ে মতভেদ নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
জুনদুব ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যতক্ষণ পর্যন্ত তোমাদের মনের মধ্যে আকর্ষণ থাকে ততক্ষণ কুরআন পাঠ করো। আর যখন মন বিকর্ষিত হয়ে পড়ে তখন উঠে যাবে।
৬৬৭২
কুরআনের অস্পষ্ট আয়াতের অনুকরণ নিষিদ্ধ হওয়া ও এর অনুসারীদের হতে সতর্কতা অবলম্বন এবং কুরআনে বর্ণিত বিষয়ে মতভেদ নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
আবূ ‘ইমরান (রাঃ)
ছোটবেলায় আমরা কূফাতে ছিলাম। তখন জুনদুব (রাঃ) বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কুরআন পাঠ করতে থাকো...... তাঁদের দুইজনের হাদীসের ন্যায়।
৬৬৭৩
সর্বাপেক্ষা বাক-বিতণ্ডা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর নিকট সর্বাপেক্ষা মন্দ সে লোক, যে সর্বাপেক্ষা বাক-বিতণ্ডাকারী।
৬৬৭৪
ইয়াহূদী-খ্রিস্টানদের আদর্শ অনুকরণ পরিচ্ছেদ নাই
আবূ সাঈদ আল খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের আগের লোকের নীতি-আদর্শ পুরোপুরিভাবে অনুকরণ করবে, এক বিঘত এক বিঘতের সঙ্গে ও হাত হাতের সঙ্গে, এমনকি তারা যদি গোসাপের গর্তে ঢুকে থাকে তবুও তোমরা তাদের অনুকরণ করবে। আমরা আবেদন করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! তারা কি ইয়াহূদী ও নাসারা? তিনি বলেন, তবে আর কারা?
৬৬৭৫
ইয়াহূদী-খ্রিস্টানদের আদর্শ অনুকরণ পরিচ্ছেদ নাই
যায়দ ইবনু আসলাম (রহঃ)
যায়েদ ইবন আসলাম (রহঃ) হতে আমাদের কিছু সংখ্যক সাহাবা (রাঃ) এ সূত্রে তাঁর হুবহু হাদীস বর্ণনা করেছেন।
৬৬৭৬
ইয়াহূদী-খ্রিস্টানদের আদর্শ অনুকরণ পরিচ্ছেদ নাই
আতা ইবনু ইয়াসার (রহঃ)
আতা ইবনু ইয়াসার (রহঃ)-এর সানাদে যায়দ ইবনু আসলাম (রহঃ) তাঁর হুবহু হাদীস উল্লেখ করেছেন।
৬৬৭৭
মাত্রাতিরিক্ত চাটুকারিতা ধ্বংস হয়েছে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বাড়াবাড়িকারীরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তিনি এ কথাটি তিনবার বলেছেন।
৬৬৭৮
শেষ যামানায় ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেয়ামতের নিদর্শনসমূহের অন্যতম নিদর্শন হলো ইলম উঠে যাওয়া, অজ্ঞতা সাব্যস্ত হওয়া, মদ্যপান ও জিনার প্রসার ঘটা।
৬৬৭৯
শেষ যামানায় ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
আমি কি তোমাদের নিকট এমন একটি হাদীস আলোচনা করব, যা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি এবং আমার পরে এমন কেউ তা তোমাদের নিকট উল্লেখ করবে না যিনি সরাসরি তাঁর কাছ থেকে তা শুনেছে? আমি তাঁর নিকট শুনেছি যে, কেয়ামতের নিদর্শনসমূহের অন্যতম হচ্ছে ‘ইলম উঠিয়ে দেওয়া, অজ্ঞতার বহিঃপ্রকাশ, ব্যভিচার প্রসার হবে, মদ্যপান প্রচলিত হবে, পুরুষের সংখ্যা হ্রাস পাবে, নারীরা অবশিষ্ট থাকবে, এমনকি পঞ্চাশজন নারী একজন পুরুষের তত্ত্বাবধানে থাকবে।
৬৬৮০
শেষ যামানায় ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)-এর সানাদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আনাস (রাঃ)-এর সানাদে নবী (ﷺ) থেকে হুবহু হাদীস রিওয়ায়াত করেছেন ইবনু বিশ্‌র ও আবদা (রহঃ)। তাদের বর্ণিত হাদীসে রয়েছে, ‘তা তোমাদের নিকট আমার পরে কেউ উল্লেখ করবে না।’ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, এরপর তিনি (আবদা) তার হুবহু হাদীস উল্লেখ করেছেন।