৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৬৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৬৫১
প্রত্যেক শিশু ইসলামী স্বভাবের উপর জন্মানোর মর্মার্থ এবং কাফির ও মুসলিমদের মৃত শিশুর বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রতিটি বাচ্চা স্বভাবজাত ইসলামের উপর জন্মগ্রহণ করে। তারপর পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয় এবং মুশরিক বানিয়ে দেয়। অতঃপর জনৈক লোক বলল, হে আল্লাহর রাসূল! যদি সে এর পূর্বে ইন্তিকাল করে তার ব্যাপারে আপনার মত কি? তিনি বললেন, তাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ ভালো জানেন।
৬৬৫২
প্রত্যেক শিশু ইসলামী স্বভাবের উপর জন্মানোর মর্মার্থ এবং কাফির ও মুসলিমদের মৃত শিশুর বিধান পরিচ্ছেদ নাই
আ’মাশ (রহঃ)
আ‘মাশ (রহঃ) হতে এ সূত্রে হুবহু হাদীস বর্ণিত হয়েছে। ইবনু নুমাইর (রহঃ) বর্ণিত হাদীসে আছে- “প্রতিটি বাচ্চা স্বভাবজাত ইসলামের উপর ভূমিষ্ঠ হয়”। আর আবু মু'আবিয়া (রহঃ)-এর সানাদে আবু বকর (রহঃ)-এর বর্ণনায় আছে, “এ স্বভাবজাতের উপর প্রতিষ্ঠিত থাকে স্পষ্ট করে কথা বলা পর্যন্ত (তার উপর বহাল থাকে)”। এবং আবু মু'আবিয়া (রহঃ)-এর সানাদে আবু কুরাইব (রহঃ)-এর বর্ণনায় রয়েছে, “এমন কোন বাচ্চা নেই যা এ স্বভাবজাত ইসলামের উপর জন্মলাভ করে না, যে পর্যন্ত না সে কথা ব্যক্ত করতে পারে”।
৬৬৫৩
প্রত্যেক শিশু ইসলামী স্বভাবের উপর জন্মানোর মর্মার্থ এবং কাফির ও মুসলিমদের মৃত শিশুর বিধান পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ)
এ হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) হতে আবু হুরায়রা (রাঃ) আমাদেরকে বর্ণনা করেছেন। অতঃপর তিনি তার কিছু সংখ্যক হাদীস আলোচনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রতিটি শিশু স্বভাবজাত ইসলামের উপর জন্মলাভ করে। তারপর বাবা-মা তাকে ইহুদি বানিয়ে দেয়, না খ্রিস্টান বানিয়ে দেয়, যেমন উটনী চতুষ্পদ জন্ম দিয়ে থাকে। তোমরা কি তাদের মাঝে কানকাটা কোনো প্রাণী দেখতে পাও? এমনকি তোমরাই সেগুলোর কর্ণ ছিদ্র করে দাও। সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! যে শিশু ছোট বেলায়ই মারা যাবে, তার ব্যাপারে আপনার কী মতামত? তিনি বললেন, তাদের কৃতকর্মের ব্যাপারে আল্লাহই ভালো জানেন।
৬৬৫৪
প্রত্যেক শিশু ইসলামী স্বভাবের উপর জন্মানোর মর্মার্থ এবং কাফির ও মুসলিমদের মৃত শিশুর বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেকটি মানুষের বাচ্চাকে তার মা ফিতরাতের উপর জন্ম দিয়েছেন। পরে তার পিতামাতাই তাকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিষ্টান বানিয়ে দেয় এবং অগ্নিপূজারী বানিয়ে দেয়। যদি তার পিতামাতা মুসলিম হয় তবে বাচ্চাটিও মুসলিম হবে। প্রত্যেক বাচ্চাকে মা জন্মদানের সময় শয়তান তার দুই পাঁজরে খোঁচা দেয়। কেবলমাত্র মারইয়াম ও তার পুত্র ঈসা (আঃ)-কে শয়তান খোঁচা দিতে পারেনি।
৬৬৫৫
প্রত্যেক শিশু ইসলামী স্বভাবের উপর জন্মানোর মর্মার্থ এবং কাফির ও মুসলিমদের মৃত শিশুর বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে মুশরিকদের নিষ্পাপ বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, “তাদের কর্ম সম্পর্কে আল্লাহই ভালো জানেন।”
৬৬৫৬
প্রত্যেক শিশু ইসলামী স্বভাবের উপর জন্মানোর মর্মার্থ এবং কাফির ও মুসলিমদের মৃত শিশুর বিধান পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ) হতে ইউনুস ও ইবনু আবূ যি’ব (রহঃ)
তাদের দুইজন (শু‘আয়ব ও মা‘কাল) হাদীসের হুবহু হাদীস বর্ণনা করেছেন। তাছাড়া শু‘আয়ব ও মা‘কাল-এর বর্ণিত হাদীসে আছে যে, তথায় أَوْلاَدِ الْمُشْرِكِينَ এর স্থানে ذَرَارِيِّ الْمُشْرِكِينَ (মুশরিকদের সন্তান-সন্ততি) উল্লেখ আছে।
৬৬৫৭
প্রত্যেক শিশু ইসলামী স্বভাবের উপর জন্মানোর মর্মার্থ এবং কাফির ও মুসলিমদের মৃত শিশুর বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
মুশরিকদের ছোট সন্তান যারা শিশু অবস্থায় ইন্তেকাল করে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো। জবাবে তিনি বললেন, তারা কী আমল করত সে সম্পর্কে আল্লাহই অধিক অবগত।
৬৬৫৮
প্রত্যেক শিশু ইসলামী স্বভাবের উপর জন্মানোর মর্মার্থ এবং কাফির ও মুসলিমদের মৃত শিশুর বিধান পরিচ্ছেদ নাই
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে মুশরিকদের বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, “তাদের আমলের ব্যাপারে আল্লাহই অধিক পরিজ্ঞাত। কেননা তিনিই তাদের সৃষ্টি করেছেন।”
৬৬৫৯
প্রত্যেক শিশু ইসলামী স্বভাবের উপর জন্মানোর মর্মার্থ এবং কাফির ও মুসলিমদের মৃত শিশুর বিধান পরিচ্ছেদ নাই
উবাই ইবনু কা’ব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই যে ছেলেটিকে খিজির (আঃ) (আল্লাহর আদেশে) হত্যা করেছিলেন তাকে কাফিরের স্বভাব দিয়েই সৃষ্টি করা হয়েছিল। যদি সে জীবিত থাকত তাহলে সে তার পিতা-মাতাকে অবাধ্যতা ও কুফরি করতে বাধ্য করত।
৬৬৬০
প্রত্যেক শিশু ইসলামী স্বভাবের উপর জন্মানোর মর্মার্থ এবং কাফির ও মুসলিমদের মৃত শিশুর বিধান পরিচ্ছেদ নাই
মু’মিন জননী ‘আয়িশাহ্ (রাঃ)
একটি নাবালক ছেলে মারা গেল, আমি বললাম, তার জন্যে সৌভাগ্য। সে তো জান্নাতের চড়ুই পাখিদের থেকে এক চড়ুই পাখি (অর্থাৎ নির্দ্বিধায় চলাচল করবে)। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তুমি কি জানো না যে, আল্লাহ তৈরি করেছেন জান্নাত এবং তৈরি করেছেন জাহান্নাম? এরপর তিনি এ জান্নাতের জন্য যোগ্য নিবাসী এবং জাহান্নামের জন্য যোগ্য নিবাসী তৈরি করেছেন।”