৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৬১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৬০১
রূহসমূহ সমাজবদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: রূহসমূহ সমাজবদ্ধ। সুতরাং যারা পরস্পরে পরিচিতি লাভ করছে তারা দুনিয়াতে পরস্পরে প্রীতি বন্ধনে আবদ্ধ হয়। আর যারা সেখানে অপরিচিত তারা এখানেও ভিন্ন থাকে।
৬৬০২
রূহসমূহ সমাজবদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে মারফূ‘ সূত্রে
মানুষ স্বর্ণ ও রূপার খনি স্বরূপ। জাহিলিয়াতের সময় যারা সর্বোত্তম তারা ইসলামের সময়ও সর্বোত্তম, যখন তারা সূক্ষ্ম জ্ঞান অর্জন করেন (দীনের বুঝদার হয়ে থাকেন)। আর আত্মাসমূহ স্বভাবজাত সমাজবদ্ধ। সেখানে যেসব রুহ পরস্পরে পরিচিতি লাভ করেছিল দুনিয়াতে সেগুলো সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে থাকে আর সেখানে যেগুলো অপরিচিত ছিল, এখানেও তারা অপরিচিত।
৬৬০৩
যাকে যে মানুষ ভালবাসে সে তার সাথেই থাকবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
এক যাযাবর রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করল, কেয়ামত কবে হবে? রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি কেয়ামতের জন্যে কী পাথেয় প্রস্তুত করেছ? সে বলল, আমি বেশি কিছু প্রস্তুত করতে পারিনি। তবে আল্লাহ ও তাঁর রাসূলের মহব্বত। তিনি বললেন, তুমি তারই সাথী হবে যাকে তুমি মহব্বত কর।
৬৬০৪
যাকে যে মানুষ ভালবাসে সে তার সাথেই থাকবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! কেয়ামত কবে সংঘটিত হবে? তিনি বললেন, তুমি তার জন্যে কি সংগ্রহ করেছ? তখন সে বেশি কিছু উল্লেখ করতে পারেনি। কিন্তু আমি আল্লাহ ও তাঁর রাসূলকে মুহাব্বত করি। তিনি বললেন, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি মুহাব্বত কর।
৬৬০৫
যাকে যে মানুষ ভালবাসে সে তার সাথেই থাকবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলো। তারপর তার মতো হুবহু হাদীস বর্ণনা করেছেন। তাছাড়া এ বর্ণনায় রয়েছে, তিনি বলেন, বেদুঈন লোকটি বলল, আমি কিয়ামতের জন্যে এমন কোন বেশি সম্বল তৈরি করিনি, যার জন্য আমি নিজেকে সাধুবাদ দিতে পারি।
৬৬০৬
যাকে যে মানুষ ভালবাসে সে তার সাথেই থাকবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
জনৈক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলেন, অতঃপর বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! কেয়ামত কবে সংঘটিত হবে? তিনি বললেন, তুমি সেদিনের জন্যে কি পাথেয় সংগ্রহ করেছ? সে বললো, আল্লাহ ও তাঁর রাসূলের মুহাব্বাত। তিনি বললেন, নিশ্চয়ই তুমি তার সাথে থাকবে, যাকে তুমি মুহাব্বাত কর। আনাস (রাঃ) বলেন, আমি আল্লাহ ও তাঁর রাসূল, আবু বকর (রাঃ) ও উমর (রাঃ)-কে পছন্দ করি। সুতরাং আমি আশা রাখি যে, কেয়ামতের দিনে আমি তাদের সাথে থাকব, যদিও আমি তাদের সমান আমল করতে পারিনি।
৬৬০৭
যাকে যে মানুষ ভালবাসে সে তার সাথেই থাকবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)-এর সনদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
তবে জা‘ফার ইবনু সুলায়মান (রহঃ)-এর বর্ণিত হাদীসে আনাস (রাঃ)-এর উক্তি “আমি ভালোবাসি এবং এর পরবর্তী অংশ” উল্লেখ করেননি।
৬৬০৮
যাকে যে মানুষ ভালবাসে সে তার সাথেই থাকবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
আমি ও রাসূলুল্লাহ (ﷺ) উভয়ে মসজিদে নববী হতে বের হচ্ছিলাম। এমন সময় মসজিদের দরজায় এক লোকের সাথে সাক্ষাৎ হলো। সে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! কেয়ামত কবে সংঘটিত হবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কেয়ামতের জন্যে কি সম্বল সংগ্রহ করেছ? তিনি বলেন, তখন লোকটি নীরব থাকল। তারপর সে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি তো সেজন্যে বেশি পরিমাণ সালাত, সাওম ও সদাকা-খায়রাত সংগ্রহ করিনি। তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে মহব্বত করি। তিনি বললেন, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি মহব্বত কর।
৬৬০৯
যাকে যে মানুষ ভালবাসে সে তার সাথেই থাকবে পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)-এর সনদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আনাস (রাঃ)-এর সানাদে নবী (ﷺ) হতে হুবহু হাদীস বর্ণিত হয়েছে।
৬৬১০
যাকে যে মানুষ ভালবাসে সে তার সাথেই থাকবে পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
আনাস (রাঃ)-এর সনদে হুবহু এ হাদীস নবী (ﷺ) থেকে বর্ণিত আছে।