৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৫৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৫৮১
প্রতিবেশীর সাথে সদাচরণ ও তাকে সদোপদেশ দেয়া পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জিবরীল (আঃ) আমাকে প্রতিবেশী সম্পর্কে এমনভাবে উপদেশ প্রদান করতে থাকেন যাতে আমি ভেবেছিলাম যে, তিনি হয়তো তাকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন।
৬৫৮২
প্রতিবেশীর সাথে সদাচরণ ও তাকে সদোপদেশ দেয়া পরিচ্ছেদ নাই
আবূ যার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে আবু জর, যখন তুমি তরকারি রান্না করবে তখন তাতে পানি (শুরবা বা ঝোল) বেশি দিও এবং তোমার প্রতিবেশীকে কিছু প্রদান করো।
৬৫৮৩
প্রতিবেশীর সাথে সদাচরণ ও তাকে সদোপদেশ দেয়া পরিচ্ছেদ নাই
আবূ যার (রাঃ)
আমার বন্ধু রাসূলুল্লাহ (ﷺ) আমাকে জোর নির্দেশ করেছেন, যখন তুমি তরকারি রান্না করবে তখন তাতে পানি বেশি করে দিবে। তারপর তুমি তোমার প্রতিবেশীর পরিজনের প্রতি খেয়াল রাখবে। অতঃপর তা হতে তাদেরকে কিছু সৌজন্য স্বরূপ পৌঁছে দিবে।
৬৫৮৪
সাক্ষাতের সময় হাস্যোজ্জ্বল থাকা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবূ যার (রাঃ)
নবী (ﷺ) আমাকে বলেছেনঃ কোনো সৎকাজকে তুচ্ছ মনে করো না, এমনকি হোক সেটা ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ দেওয়া।
৬৫৮৫
হারাম নয় এমন বিষয়ে সুপারিশ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবূ মূসা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সমীপে কোন লোক প্রয়োজনের তাকিদ নিয়ে আসলে তিনি তাঁর সাথীদের বলতেন, তোমরা এর জন্যে সুপারিশ করো, তাহলে তোমাদেরকেও সওয়াব দেওয়া হবে। আর আল্লাহ তা'আলা তাঁর নবী (ﷺ) এর মুখ থেকে এমন ফয়সালা দেবেন যা তিনি পছন্দ করেন।
৬৫৮৬
ভালো মানুষের সাহচর্য পছন্দ করা এবং খারাপ মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকা পরিচ্ছেদ নাই
আবূ মূসা (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ সৎসঙ্গ ও অসৎসঙ্গের উদাহরণ মিশক বিক্রেতা ও অগ্নিকুণ্ডে ফুৎকারকারীর (কামারের) ন্যায়। মিশক বিক্রেতা হয়তো তোমাকে কিছু দিবে (সুগন্ধি নেয়ার জন্য হাতে কিছুটা লাগিয়ে দিবে), অথবা তুমি তার কাছ থেকে সামান্য ক্রয় করতে পারবে কিংবা তুমি তার থেকে সুঘ্রাণ লাভ করবে। আর অগ্নিচুলায় ফুৎকারকারী হয়তো তোমার কাপড় পুড়িয়ে দেবে কিংবা তুমি তার দুর্গন্ধপ্রাপ্ত হবে।
৬৫৮৭
মেয়ে সন্তানের প্রতি সদাচরণের মর্যাদা পরিচ্ছেদ নাই
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী আয়িশাহ (রাঃ)
কোন এক সময় আমার নিকট এক মহিলা আসলো। সে সময় তার সাথে তার দুইটি কন্যাও ছিল। সে আমার সমীপে কিছু চাইল। সে মাত্র একটি খেজুর ছাড়া আমার নিকট কিছু পেল না। আমি সে খেজুরটিই তার হাতে দিলাম। সে খেজুরটি নিয়েই তা তার দুই কন্যার মাঝে বণ্টন করে দিল। নিজে তা হতে কিছুই খেল না। তারপর সে এবং তার দুইটি কন্যা উঠে চলে গেল। এরপর নবী (ﷺ) আমার নিকট আসলে তার সমীপে আমি ঘটনাটি বর্ণনা করলাম। তখন নবী (ﷺ) বললেন, “যে লোক মেয়ে সন্তান প্রতিপালনের পরীক্ষায় আপতিত হয় আর তাদের সাথে সে সদাচরণ করে, তাহলে তার জন্যে এরা জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে।”
৬৫৮৮
মেয়ে সন্তানের প্রতি সদাচরণের মর্যাদা পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
একবার এক অসহায় স্ত্রী তার দুইটি মেয়ে সন্তানসহ আমার নিকট আসলো। আমি তাদেরকে তিনটি খেজুর খেতে দিলাম। সে দুই মেয়ের প্রত্যেককে একটি করে খেজুর দিল এবং একটি নিজে খাবার জন্যে তার মুখে তুলল। সে মুহূর্তে মেয়ে দুইটি এ খেজুরটিও খেতে চাইল। সে তখন নিজে খাবার জন্যে যে খেজুরটি মুখে তুলেছিল সেটি তাদের উভয়ের মাঝে বণ্টন করে দিল। তার এ আচরণ আমাকে আশ্চর্য করে দিল। পরে আমি সে যা করেছে তা রাসূলুল্লাহ (ﷺ)-এর সমীপে আলোচনা করলাম। তিনি বললেন, আল্লাহ তা'আলা এ কারণে তার জন্যে জান্নাত আবশ্যক করে দিয়েছেন অথবা তিনি তাকে এ কারণে জাহান্নাম হতে মুক্তি দিয়েছেন।
৬৫৮৯
মেয়ে সন্তানের প্রতি সদাচরণের মর্যাদা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি দুইটি মেয়ে সন্তানকে সাবালক হওয়া পর্যন্ত প্রতিপালন করে, কেয়ামতের দিনে সে ও আমি এমন পাশাপাশি অবস্থায় থাকব, এ বলে তিনি তাঁর হাতের আঙ্গুলগুলো মিলিয়ে দিলেন।
৬৫৯০
সন্তানের মৃত্যুতে যে লোক সাওয়াবের আশা করে তার মর্যাদা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)-এর সনদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
কোনো মুসলিমের তিনটি সন্তান মৃত্যুবরণ করলে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তবে শপথ কার্যকরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ব্যতীত।