৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৫৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৫৬১
কোন মুসলিমের প্রতি অস্ত্র দিয়ে ইঙ্গিত করা নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ) এর সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আবূ হুরায়রা (রাঃ) এর সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ একটি হাদীস বর্ণিত হয়েছে।
৬৫৬২
কোন মুসলিমের প্রতি অস্ত্র দিয়ে ইঙ্গিত করা নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্বিহ্ (রহঃ)
আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে আমাদের নিকট অনেকগুলো হাদীস আলোচনা করেন। তন্মধ্যে একটি হাদীস হচ্ছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমাদের মধ্যে কোন ভাই যেন তরবারি দিয়ে তার ভাইয়ের প্রতি ইঙ্গিত না করে। কেননা তোমরা জান না, শয়তান তার মধ্যে হাত রেখে টানতে থাকে, তারপর সে জাহান্নামের গর্তে পরে যায়।
৬৫৬৩
চলাচলের পথ হতে কষ্টদায়ক জিনিস দূর করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ একদা এক ব্যক্তি চলাচলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে রাস্তার উপর একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেলো, তারপর তা সরিয়ে দিল। আল্লাহ তার এ ভালো কর্মটি পছন্দ করেছেন এবং তাকে (তার পাপ) মাফ করে দিলেন।
৬৫৬৪
চলাচলের পথ হতে কষ্টদায়ক জিনিস দূর করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাছের ডাল দেখে বলে, আল্লাহর শপথ! আমি অবশ্যই মুসলিমদের চলাচলের রাস্তা হতে এটা অপসারণ করব, যাতে তাদেরকে কোন কষ্ট না দেয়। ফলে তাকে জান্নাতে প্রবিষ্ট করানো হয়।
৬৫৬৫
চলাচলের পথ হতে কষ্টদায়ক জিনিস দূর করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ) এর সানাদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আমি এক ব্যক্তিকে একটি গাছের কারণে জান্নাতে আনন্দ-ফূর্তি করতে দেখেছি। এ গাছটি সে রাস্তার ওপর থেকে দূর করেছিল, যেটি মানুষকে কষ্ট দিত।
৬৫৬৬
চলাচলের পথ হতে কষ্টদায়ক জিনিস দূর করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: একটি গাছ মুসলিমদের (পথ গমন করার সময়) কষ্ট দিত। এক ব্যক্তি এসে সে গাছটি কেটে ফেলল, এরপর সে জান্নাতে প্রবেশ করল।
৬৫৬৭
চলাচলের পথ হতে কষ্টদায়ক জিনিস দূর করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ বারযাহ্ (রাঃ)
আমি বললাম, হে আল্লাহর নবী! আপনি আমাকে এমন একটি বিষয় অবহিত করুন, যার সাহায্যে উপকৃত হতে পারি। তিনি বললেন, মুসলিমদের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেবে।
৬৫৬৮
চলাচলের পথ হতে কষ্টদায়ক জিনিস দূর করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ বারযাহ্ আল আসলামী (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সমীপে আবেদন করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি জানি না, হয়তো একদিন আপনি দুনিয়া ত্যাগ করবেন (ইনতিকাল করবেন) আর আপনার পর এ অবস্থায় হয়তো আমি বেঁচে থাকব। সুতরাং আমাকে এমন কিছু বাণী শিখিয়ে দিন যা দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটি করবে, এটি করবে। বর্ণনাকারী আবু বকর (রহঃ) তা ভুলে গেছেন। তিনি নির্দেশ করেছেন যে, চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করবে।
৬৫৬৯
বিড়াল ও যে প্রাণী (মানুষকে) কষ্ট দেয় না, তাদেরকে সাজা দেয়া নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
‘আব্দুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: একটি বিড়ালকে সাজা দেওয়ার অপরাধে একটি মহিলাকে সাজা দেওয়া হয়েছে। এ বিড়ালটি সে আটকে রেখেছিল। অবশেষে সেটি মারা গেল। এরপর সে কারণে মহিলাটি জাহান্নামে গমন করল। সে ঐ বিড়ালটিকে আটকাবস্থায় খাবারও দেয়নি, পানিও পান করায়নি, ভূ-পৃষ্ঠের কীট-পতঙ্গ খেয়ে সেটাকে জীবন ধারণ করার সুযোগও দেয়নি।
৬৫৭০
বিড়াল ও যে প্রাণী (মানুষকে) কষ্ট দেয় না, তাদেরকে সাজা দেয়া নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
হারুন ইবন আবদুল্লাহ ও আবদুল্লাহ ইবন জাফর ইবন ইয়াহিয়া ইবন খালিদ (রহঃ) ..... ইবন উমর (রাঃ)-এর সানাদে নবী (ﷺ) থেকে জুওয়াইরিয়া বর্ণিত হাদীসের অর্থের হুবহু হাদীস বর্ণনা করেছেন।