৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৫৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৫৭১
বিড়াল ও যে প্রাণী (মানুষকে) কষ্ট দেয় না, তাদেরকে সাজা দেয়া নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ একজন মহিলাকে একটি বিড়ালের জন্য শাস্তি দেয়া হয়। সে (মহিলা) এটিকে বেঁধে রাখে, খাবারও দেয়নি এবং পানিও পান করায়নি; এমনকি ভূমিপৃষ্ঠের কীট-পতঙ্গ খেতে (বেঁচে থাকার জন্যে) তাকে বন্ধন ছেড়ে দেয়নি।
৬৫৭২
বিড়াল ও যে প্রাণী (মানুষকে) কষ্ট দেয় না, তাদেরকে সাজা দেয়া নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
নাসর ইবন আলী আল জাহদামী (রহঃ) ..... আবু হুরায়রা (রাঃ)-এর সানাদে নবী (ﷺ) থেকে হুবহু হাদীস বর্ণনা করেছেন।
৬৫৭৩
বিড়াল ও যে প্রাণী (মানুষকে) কষ্ট দেয় না, তাদেরকে সাজা দেয়া নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ)
আবূ হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে আমাদের নিকট অনেকগুলো হাদীস উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক মহিলা একটি বিড়ালের কারণে জাহান্নামে গমন করে। সে এটিকে মজবুত করে আটকে রাখলো। সে মহিলা এটিকে খানা দেয়নি, পানীয় দেয়নি এবং তাকে বন্ধন ছেড়ে দেয়নি যে, জমিনের পোকা-মাকড় খেয়ে বাঁচতে পারে। পরিশেষে বিড়ালটি পানাহারে কাতর হয়ে মারা যায়।
৬৫৭৪
অহংকার হারামকরণ পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ আল খুদরী ও আবূ হুরাইরাহ্ (রাঃ)
তাঁরা উভয়ে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ‘ইজ্জত ও সম্মান আল্লাহর ভূষণ এবং গর্ব ও অহংকার তাঁর চাদর। যে লোক এ ক্ষেত্রে আমার সাথে টানা-হেঁচড়া করবে আমি তাকে অবশ্যই শাস্তি দিব।’
৬৫৭৫
মানুষকে আল্লাহর দয়া হতে নৈরাশ করার নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
জুনদাব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক লোক বলল, আল্লাহর শপথ! আল্লাহ অমুক লোককে মাফ করবেন না। আর আল্লাহ তা‘আলা বলেন, সে লোক কে? যে শপথ খেয়ে বলে যে, আমি অমুককে মাফ করব না? আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার আমল (শপথ)-কে নষ্ট করে দিলাম, কিংবা তিনি যেমন বলেছেন।
৬৫৭৬
অসহায় ও অজ্ঞাত লোকের মর্যাদা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এলোমেলো চুল বিশিষ্ট বহু লোক রয়েছে যাদেরকে দরজায় দরজায় ফিরিয়ে দেওয়া হয়, তারা আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তা'আলা তা সত্যে পরিণত করে দেন।
৬৫৭৭
‘মানুষ বরবাদ হয়ে গেছে’ উক্তি নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি কোন লোক বলে ‘মানুষ বরবাদ হয়ে গেছে’ তাহলে সে সব লোকের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আবূ ইসহাক (রাঃ) বলেন, আমি জানি না যে, তিনি ‘সে তাদের বরবাদ করেছে’ বলেছেন, না ‘তাদের মাঝে সবচেয়ে বেশী ধ্বংসপ্রাপ্ত’ বলেছেন?
৬৫৭৮
‘মানুষ বরবাদ হয়ে গেছে’ উক্তি নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
সুহায়ল (রাঃ)
সুহাইল (রাঃ) হতে এ সূত্রে হুবহু হাদীস বর্ণিত হয়েছে।
৬৫৭৯
প্রতিবেশীর সাথে সদাচরণ ও তাকে সদোপদেশ দেয়া পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, জিবরাইল (আঃ) আমাকে প্রতিবেশী সম্পর্কে এতো উপদেশ প্রদান করেন যে, আমি মনে করছিলাম তিনি সম্ভবত তাকে ওয়ারিস বানিয়ে দিবেন।
৬৫৮০
প্রতিবেশীর সাথে সদাচরণ ও তাকে সদোপদেশ দেয়া পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
আয়েশা (রাঃ) নবী (ﷺ) হতে হুবহু বর্ণনা করেছেন।