৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৫৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৫৪১
রাগের মুহুর্তে যে নিজেকে বশ করে তার মর্যাদা এবং কিসের সাহায্যে রাগ দূরীভূত হয় পরিচ্ছেদ নাই
সুলাইমান ইবনু সুরাদ (রাঃ)
নবী (ﷺ)-এর সামনে দুইজন ব্যক্তি কথা কাটাকাটি করতে উদ্যত হলো। তাদের একজন কঠিন রাগান্বিত হলো এবং তার মুখমণ্ডল রাগে লাল হয়ে গেল। তখন নবী (ﷺ) তার প্রতি তাকিয়ে বললেন, “আমি এমন একটা কালিমা জানি, সে তা পাঠ করে তার থেকে এ রাগ চলে যাবে। أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ- ‘আমি বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই’।” সে সময় যারা নবী (ﷺ)-এর বাণী শুনেছেন, তাদের মধ্য হতে একজন সে লোকটির নিকট গিয়ে বললেন, “তুমি কি জান, রাসূলুল্লাহ (ﷺ) একটু আগে কি বলেছেন? তিনি (ﷺ) বলেছেন, অবশ্যই আমি এমন একটি কালিমা জানি, তা যদি সে পাঠ করত তাহলে তার হতে তা (রাগ) চলে যেত। أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ।” তারপর সে ব্যক্তি তাঁকে বলল, “তুমি কি আমাকে পাগল মনে করেছ?”
৬৫৪২
রাগের মুহুর্তে যে নিজেকে বশ করে তার মর্যাদা এবং কিসের সাহায্যে রাগ দূরীভূত হয় পরিচ্ছেদ নাই
আ‘মাশ (রহঃ)
এ সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
৬৫৪৩
সৃষ্টিগত ভাবে মানুষ নিজেকে আয়ত্তে রাখতে ক্ষমতা রাখে না পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা‘আলা জান্নাতে যখন আদম (আঃ)-এর আকৃতি সৃষ্টি করেন তখন আল্লাহ তা‘আলা তাঁকে নিজের ইচ্ছামত ফেলে রাখলেন। আর ইবলিস তাঁর চতুর্দিকে প্রদক্ষিণ করতো এবং দেখতে থাকতো যে, পদার্থটি কি? সে যখন দেখতে পেল তা খালি পাত্র তখন সে বুঝল যে, তাঁকে এমন এক স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে, যে নিজকে আয়ত্তে রাখতে পারে না।
৬৫৪৪
সৃষ্টিগত ভাবে মানুষ নিজেকে আয়ত্তে রাখতে ক্ষমতা রাখে না পরিচ্ছেদ নাই
হাম্মাদ (রহঃ)
হাম্মাদ (রহঃ) এ সূত্রে হুবহু বর্ণনা করেছেন।
৬৫৪৫
চেহারায় প্রহার করা নিষিদ্বকরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন তোমাদের মাঝে কোন ভাই তার ভাইয়ের সাথে ঝগড়া-বিবাদ করে তখন সে যেন তার মুখের উপর আঘাত করা থেকে বিরত থাকে।
৬৫৪৬
চেহারায় প্রহার করা নিষিদ্বকরণ পরিচ্ছেদ নাই
আবূ যিনাদ (রহঃ)
আবূ যিনাদ (রহঃ) থেকে এ সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। আর তিনি বলেছেন, “তোমাদের কোন ভাই যখন অন্য ভাইকে মারে…”।
৬৫৪৭
চেহারায় প্রহার করা নিষিদ্বকরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন: তোমাদের কোন ভাই যখন কোন ভাইয়ের সাথে ঝগড়া করে তখন সে যেন মুখমণ্ডলকে পরহেয করে (মুখমণ্ডলে প্রহার না করে)।
৬৫৪৮
চেহারায় প্রহার করা নিষিদ্বকরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের মাঝে কোন ব্যক্তি যদি তার ভাইয়ের সাথে মারামারি করে তখন সে যেন তার চেহারায় চপেটাঘাত না করে।
৬৫৪৯
চেহারায় প্রহার করা নিষিদ্বকরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আর ইবনু হাতিম-এর বর্ণনায় আছে, নবী (ﷺ) হতে বর্ণিত, যখন তোমাদের মধ্যে কেউ তার অন্য ভাইকে আঘাত করে সে যেন তার ভাইয়ের মুখমণ্ডলে আঘাত করা হতে বিরত থাকে। কেননা আল্লাহ তা‘আলা আদম (আঃ)-কে তার নিজ রূপে সৃষ্টি করেছেন।
৬৫৫০
চেহারায় প্রহার করা নিষিদ্বকরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের মধ্যে কোন ভাই যদি তার অন্য ভাইকে আঘাত করে, সে যেন তার মুখমণ্ডলে আঘাত করা হতে বিরত থাকে।