৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৫১
গোসল করার সময় কাপড় কিংবা অনুরূপ কিছু দিয়ে পর্দা করে নেবে পরিচ্ছেদ নাই
উম্মু হানী বিনতু আবূ তালিব (রাযিঃ)
মক্কা বিজয়ের বছর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলাম। তখন আমি তাকে এ অবস্থায় পেলাম যে, তিনি গোসল করছিলেন, আর তাঁর কন্যা ফাতিমা একটি কাপড় দিয়ে তাঁকে আড়াল করে রেখেছিলেন।
৬৫২
গোসল করার সময় কাপড় কিংবা অনুরূপ কিছু দিয়ে পর্দা করে নেবে পরিচ্ছেদ নাই
উম্মু হানী বিনতু আবূ তালিব (রাযিঃ)
মক্কা বিজয়ের বছর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলেন। তিনি তখন মক্কার উঁচু এলাকায় অবস্থান করছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) গোসল করতে গেলে ফাতিমা তাঁকে আড়াল করেন। এরপর তিনি নিজের কাপড় নিয়ে পরিধান করলেন। তারপর আট রাকাত চাশতের সালাত আদায় করলেন।
৬৫৩
গোসল করার সময় কাপড় কিংবা অনুরূপ কিছু দিয়ে পর্দা করে নেবে পরিচ্ছেদ নাই
সা’ঈদ ইবনু আবূ হিন্‌দ (রাঃ)
অতঃপর তিনি বলেন, এরপর তাঁর কন্যা ফাতিমা তাঁর কাপড় দিয়ে তাঁকে আড়াল করে রেখেছিলেন। গোসল শেষে তিনি ঐ কাপড় নিয়ে পরিধান করলেন। তারপর দাঁড়িয়ে আট রাকাত সালাত আদায় করলেন। আর সেটা ছিল চাশতের সময়।
৬৫৪
গোসল করার সময় কাপড় কিংবা অনুরূপ কিছু দিয়ে পর্দা করে নেবে পরিচ্ছেদ নাই
মাইমুনাহ্‌ (রাযিঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য পানি রাখলাম এবং তাঁকে আড়াল করলাম। এরপর তিনি গোসল করলেন।
৬৫৫
লজ্জাস্থানের দিকে তাকানো হারাম পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী(রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন পুরুষ অপর পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না এবং কোন মহিলা অপর মহিলার লজ্জাস্থানের দিকে তাকাবে না; কোন পুরুষ অপর পুরুষের সাথে এক কাপড়ের নিচে (উলঙ্গ অবস্থায়) ঘুমাবে না এবং কোন মহিলা অপর মহিলার সাথে একই কাপড়ের নিচে ঘুমাবে না।
৬৫৬
লজ্জাস্থানের দিকে তাকানো হারাম পরিচ্ছেদ নাই
যাহ্‌হাক ইবনু ‘উসমান (রহঃ)
উক্ত সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই عَوْرَةِ এর স্থলে عُرْيَةِ এর উল্লেখ করেছেন। অর্থাৎ- উলঙ্গ অবস্থায় পুরুষ পুরুষের দিকে এবং নারী নারীর দিকে তাকাতে পারবে না এবং একই বিছানায় ঘুমাবে না।
৬৫৭
নির্জনে উলঙ্গ হয়ে গোসল করা জায়িয পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ)
তিনি কয়েকটি হাদীস উল্লেখ করে বলেন, এগুলো আবু হুরায়রা (রাঃ) মুহাম্মাদ রাসূলুল্লাহ (ﷺ) থেকে আমার কাছে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি হল, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, বনি ইসরাঈলগণ উলঙ্গ হয়ে গোসল করত, একে অপরের লজ্জাস্থানের দিকে দেখত। আর মূসা (আঃ) গোসল করতেন একাকী। তাই তারা বলাবলি করত, আল্লাহর কসম মূসা আমাদের সাথে গোসল করে না কারণ তার একশিরা রোগ রয়েছে। একবার তিনি গোসল করতে গিয়ে একটি পাথরের উপর তাঁর কাপড় রাখলেন। এরপর পাথরটি তাঁর কাপড় নিয়ে দৌড়াতে লাগল। রাবী বলেন, মূসা (আঃ) তার পিছু পিছু ছুটলেন আর বলতে লাগলেন, পাথর! আমার কাপড়, পাথর! আমার কাপড়। এমনিভাবে বনি ইসরাঈলগণ মূসা (আঃ)-এর লজ্জাস্থান দেখে ফেলল এবং তারা বলল, আল্লাহর কসম মূসার তো কোনো খুঁত নেই। এরপর পাথর দাঁড়িয়ে গেল এবং তাঁকে দেখে নিল। রাবী বলেন, এরপর তিনি তাঁর কাপড় তুলে নিলেন এবং (রাগে) পাথরকে মারতে শুরু করে দিলেন।আবু হুরায়রা (রাঃ) বলেন, আল্লাহর কসম! পাথরের ওপর মূসা (আঃ)-এর আঘাতের ছয়টি কি সাতটি চিহ্ন রয়েছে।
৬৫৮
লজ্জাস্থান ঢাকার ব্যাপারে বিশেষভাবে সাবধানতা অবলম্বনের বর্ণনা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
যখন কা’বা তৈরি করা হচ্ছিল তখন রাসূলুল্লাহ (ﷺ) ও আব্বাস (রাঃ) পাথর বয়ে নিয়ে যাচ্ছিলেন। আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, পাথর বহনের সুবিধার্থে তোমার লুঙ্গি কাঁধের উপর তুলে নাও। এরপর তিনি এরূপ করলেন। সাথে সাথেই তিনি (বেহুশ হয়ে) মাটিতে পড়ে গেলেন। আর তাঁর উভয় চোখ আকাশের দিকে নিবদ্ধ হল। তারপর তিনি দাঁড়িয়ে বললেন, “আমার লুঙ্গি, আমার লুঙ্গি।” এরপর তাঁর লুঙ্গি পরিয়ে দেয়া হল। ইবনু রাফি’ তার রিওয়াতে কাঁধের স্থলে ঘাড়ে উল্লেখ করেছেন।
৬৫৯
লজ্জাস্থান ঢাকার ব্যাপারে বিশেষভাবে সাবধানতা অবলম্বনের বর্ণনা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ)
তিনি বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাদের সাথে কাবা মেরামতের জন্য পাথর বয়ে নিচ্ছিলেন। আর তাঁর পরনের ছিল লুঙ্গি। এরপর তাঁর চাচা আব্বাস (রাঃ) তাঁকে বললেন, ভাতিজা; তোমার লুঙ্গি খুলে যদি কাঁধের উপর পাথরের নিচে রেখে নিতে (তাহলে ভাল হত)। তিনি লুঙ্গি খুলে তাঁর কাঁধের উপর রাখলেন। সাথে সাথেই তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। জাবির (রাঃ) বলেন, সেদিনের পর থেকে আর কখনো তাঁকে উলঙ্গ দেখা যায়নি।
৬৬০
লজ্জাস্থান ঢাকার ব্যাপারে বিশেষভাবে সাবধানতা অবলম্বনের বর্ণনা পরিচ্ছেদ নাই
মিসওয়ার ইবনু মাখরামাহ্‌ (রাঃ)
আমি একটি ভারী পাথর বয়ে নিয়ে যাচ্ছিলাম। আর তখন আমার পরনে ছিল একটা পাতলা লুঙ্গি। এরপর আমার লুঙ্গি খুলে গেল। পাথরটি তখন আমার কাছে ছিল। তাই আমি লুঙ্গি তুলে নিতে পারলাম না। এমনিভাবে আমি পাথরটি যথাস্থানে নিয়ে গেলাম। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তোমার কাপড়ের কাছে ফিরে গিয়ে তা নিয়ে এসো। আর কখনো উলঙ্গ হয়ে চলবে না।”