৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৪৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৪৮১
মু’মিনদের পারস্পারিক সহমর্মিতা, সহানুভূতি ও সহযোগিতা পরিচ্ছেদ নাই
নু’মান ইবনু বাশীর (রাঃ)
ইসহাক আল হানযালী (রহঃ) ..... নুমান ইবনু বাশীর (রাঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে হুবহু বর্ণনা করেছেন।
৬৪৮২
মু’মিনদের পারস্পারিক সহমর্মিতা, সহানুভূতি ও সহযোগিতা পরিচ্ছেদ নাই
নু’মান ইবনু বাশীর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুমিন সম্প্রদায় একজন ব্যক্তির ন্যায়। যখন তার মাথায় অসুস্থতা দেখা দেয় তখন সমস্ত দেহই তাপ ও অনিদ্রায় আক্রান্ত হয়ে পড়ে।
৬৪৮৩
মু’মিনদের পারস্পারিক সহমর্মিতা, সহানুভূতি ও সহযোগিতা পরিচ্ছেদ নাই
নু’মান ইবনু বাশীর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সকল মুসলিম একজন ব্যক্তির সমতুল্য। যদি তার চক্ষু পীড়িত হয় তবে তার সমগ্র দেহ পীড়িত হয়ে পড়ে। যদি তার মাথা আক্রান্ত হয় তাহলে সমগ্র শরীরই আক্রান্ত হয়ে পড়ে।
৬৪৮৪
মু’মিনদের পারস্পারিক সহমর্মিতা, সহানুভূতি ও সহযোগিতা পরিচ্ছেদ নাই
নু’মান ইবনু বাশীর (রাঃ)
ইবনু নুমায়র (রহঃ) ..... নু’মান ইবনু বাশীর (রাঃ) নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
৬৪৮৫
গালি-গালাজ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: দুই ব্যক্তি যখন গালমন্দে লিপ্ত হয় তখন তাদের উভয়ের গুনাহ তার উপরই বর্তাবে, যে প্রথমে শুরু করে; যতক্ষণ না অত্যাচারিত সীমালঙ্ঘন করে।
৬৪৮৬
ক্ষমা ও বিনয়ের মাহাত্ন্য পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সদাকা করাতে সম্পদের হ্রাস হয় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টি লাভে বিনীত হলে তিনি তার মর্যাদা সমুন্নত করে দেন।
৬৪৮৭
গীবাত করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কি জান, গীবত কি জিনিস? তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, (গীবত হলো) তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা, যা সে অপছন্দ করে।প্রশ্ন করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে বাস্তবিকই থেকে থাকে তবে আপনি কি বলেন? তিনি বললেন, তুমি তার সম্পর্কে যা বলছ তা যদি তার মধ্যে প্রকৃতই থেকে থাকে তাহলেই তুমি তার গীবত করলে। আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তো তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে।
৬৪৮৮
আল্লাহ্‌ যার দোষ-ত্রুটি দুনিয়াতে গোপন রাখেন আখিরাতেও তার দোষ-ত্রুটি লুকিয়ে রাখার সু-সংবাদ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা’আলা দুনিয়াতে যে বান্দার দোষ-ত্রুটি লুকিয়ে রেখেছেন, কেয়ামত দিবসেও তার দোষ-ত্রুটি ঢেকে রাখবেন।
৬৪৮৯
আল্লাহ্‌ যার দোষ-ত্রুটি দুনিয়াতে গোপন রাখেন আখিরাতেও তার দোষ-ত্রুটি লুকিয়ে রাখার সু-সংবাদ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন: কোন বান্দা যদি অপর কোন লোকের ত্রুটি-বিচ্যুতি দুনিয়াতে আড়াল করে রাখে আল্লাহ তা’আলা তার ত্রুটি-বিচ্যুতি কেয়ামত দিবসে আড়াল করে রাখবেন।
৬৪৯০
কারো দুরাচরণের ভয়ে সহনশীলতা প্রদর্শন পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
একদা জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট প্রবেশের অনুমতি চাইল। তখন তিনি বললেন, তোমরা তাকে প্রবেশের অনুমতি দাও। সে তো বংশের কুসন্তান, তার গোত্রের সর্বাপেক্ষা অসৎ লোক।অতঃপর সে যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে প্রবেশ করল তখন তিনি তার সাথে নম্র ভাষায় কথা বললেন। কাজেই আয়েশা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি তো তার সম্বন্ধে যা বলার বললেন। এরপর তার সাথে নম্র ভাষায় কথা বললেন? তিনি বললেন, হে আয়েশা! কেয়ামতের দিনে আল্লাহর নিকট ঐ ব্যক্তি সর্বাধিক নিকৃষ্ট বলে গণ্য হবে, যাকে লোকজন তার দুর্ব্যবহারের দরুন পরিত্যাগ করে।