৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৩৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৩৭১
সহাবাহ, তাবিঈ ও তাবি তাব’ঈগণের ফযীলত পরিচ্ছেদ নাই
ইমরাইমরান ইবনু হুসায়নের সনদ
রাসূলুল্লাহ (ﷺ) হতে এ হাদীসটি বর্ণিত। এ বর্ণনায় রয়েছে এ উম্মতের সর্বোত্তম হলো তারাই, যাদের মাঝে আমি আদিষ্ট হয়েছি (অর্থাৎ সাহাবীগণ)। আবূ আওয়ানাহ বর্ণিত হাদীসে বর্ধিত রয়েছে যে, তিনি বলেন আল্লাহই সর্বাধিক জ্ঞাত, তিনি তৃতীয়টি বর্ণনা করেছেন কি-না? ইমরান থেকে যাহদম বর্ণিত হাদীসের অর্থানুসারে। কাতাদা (রহঃ) সানাদে হিশাম বর্ণিত এতটুকু অতিরিক্ত রয়েছে যে, “তারা শপথ করতে থাকবে কিন্তু তাদের নিকট শপথ চাওয়া হবে না।”
৬৩৭২
সহাবাহ, তাবিঈ ও তাবি তাব’ঈগণের ফযীলত পরিচ্ছেদ নাই
আয়িশা (রাঃ)
এক লোক রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করল, সর্বোত্তম লোক কে? তিনি বললেন, "সে যুগ যাতে আমি আছি। এরপর দ্বিতীয় যুগ, তারপর তৃতীয় যুগ।"
৬৩৭৩
রাসূলুল্লাহ্ এর বাণী: যারা এখন বর্তমানে আছে একশ বছরের মাথায় কোন লোক ভু-পৃষ্ঠে অবশিষ্ট থাকবে না। পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জীবনের শেষ প্রান্তে এক রাতে আমাদের সাথে ইশার সালাত আদায় করলেন। তিনি সালাম ফিরিয়ে দাঁড়িয়ে বললেন, “এ রাত সম্পর্কে তোমরা কি ধারণা পোষণ করো? কারণ এর একশ বছরের মাথায় যারা আজ পৃথিবীর পৃষ্ঠে বিদ্যমান রয়েছে তাদের কেউ জীবিত থাকবে না।”ইবনু উমর (রাঃ) বললেন, তখন লোকেরা একশ বছর সংশ্লিষ্ট এসব হাদীসের বর্ণনায় দ্বিধায় পড়ে গেল। অবশ্য রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ”আজ যারা পৃথিবী পৃষ্ঠে বর্তমান আছে তাদের কেউ অবশিষ্ট থাকবে না।” দ্বারা একথা বুঝাতে চেয়েছেন যে, যুগের পরিসমাপ্তি হয়ে যাবে।
৬৩৭৪
রাসূলুল্লাহ্ এর বাণী: যারা এখন বর্তমানে আছে একশ বছরের মাথায় কোন লোক ভু-পৃষ্ঠে অবশিষ্ট থাকবে না। পরিচ্ছেদ নাই
মা’মার (রহঃ)
যুহরী (রহঃ) সূত্রে তাঁর হাদীসের অবিকল রিওয়ায়াত করেছেন।
৬৩৭৫
রাসূলুল্লাহ্ এর বাণী: যারা এখন বর্তমানে আছে একশ বছরের মাথায় কোন লোক ভু-পৃষ্ঠে অবশিষ্ট থাকবে না। পরিচ্ছেদ নাই
জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর ওফাতের এক মাস আগে বলতে শুনেছি যে, আমাকে তোমরা কেয়ামত সম্পর্কে প্রশ্ন করছ, কিন্তু তার ইলম তো আল্লাহরই নিকট। আমি আল্লাহর শপথ করে বলছি যে, পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যার উপর একশ বছর পূরণ হবে। (অর্থাৎ আজ থেকে একশ বছরের মাথায় বর্তমানে জীবিত ব্যক্তিরা বাকী থাকবে না)।
৬৩৭৬
রাসূলুল্লাহ্ এর বাণী: যারা এখন বর্তমানে আছে একশ বছরের মাথায় কোন লোক ভু-পৃষ্ঠে অবশিষ্ট থাকবে না। পরিচ্ছেদ নাই
ইবনু জুরায়জের সূত্রে এ সনদ হতে
হাদিস রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি “তার ইন্তিকালের এক মাস আগে” উক্তিটি বর্ণনা করেননি।
৬৩৭৭
রাসূলুল্লাহ্ এর বাণী: যারা এখন বর্তমানে আছে একশ বছরের মাথায় কোন লোক ভু-পৃষ্ঠে অবশিষ্ট থাকবে না। পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
তিনি তাঁর ইন্তিকালের এক মাস আগে বা অনুরূপ সময়ে বলেছিলেন যে, যেসব প্রাণী বর্তমানে জীবিত আছে, তাদের উপর একশ বছর শেষ হতেই তারা আর অবশিষ্ট থাকবে না। ‘আস সিকায়াহ’ গ্রন্থকার আবদুর রহমান (রাঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে অবিকল বর্ণিত হয়েছে। আবদুর রহমান (রাঃ) “আয়ুষ্কাল ক্ষীণ হয়ে গেছে” বলে উক্ত হাদীসের ব্যাখ্যা করেছেন।
৬৩৭৮
রাসূলুল্লাহ্ এর বাণী: যারা এখন বর্তমানে আছে একশ বছরের মাথায় কোন লোক ভু-পৃষ্ঠে অবশিষ্ট থাকবে না। পরিচ্ছেদ নাই
আবূ বকর ইবনু আবূ শাইবাহ্ ও সুলাইমান তাইমী (রাঃ)
সবাই তাঁর অবিকল রিওয়ায়াত করেন। (ই.ফা. ৬২৫৩, ই.সে. ৬৩০২)
৬৩৭৯
রাসূলুল্লাহ্ এর বাণী: যারা এখন বর্তমানে আছে একশ বছরের মাথায় কোন লোক ভু-পৃষ্ঠে অবশিষ্ট থাকবে না। পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ খুদ্রী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাবূক যুদ্ধ হতে প্রত্যাবর্তন শেষে লোকেরা তাঁকে কেয়ামত সম্বন্ধে প্রশ্ন করল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ একশ বছর পরিসমাপ্তি হলে এখানকার কোন লোক আর অবশিষ্ট থাকবে না।
৬৩৮০
রাসূলুল্লাহ্ এর বাণী: যারা এখন বর্তমানে আছে একশ বছরের মাথায় কোন লোক ভু-পৃষ্ঠে অবশিষ্ট থাকবে না। পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন প্রাণ (লোক) একশ বছর পর্যন্ত পৌঁছবে না। তখন সালিম (রাঃ) বললেন, আমরা এ বিষয়টি তাঁর (জাবির) নিকট বর্ণনা করলাম। তিনি বললেন, এ কথা দ্বারা আজ পর্যন্ত যে সকল নবজাতক পয়দা হয়েছে- সকলকে লক্ষ্য করে বলা হয়েছে।