৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬২৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬২৩১
আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাঃ) ও তাঁর মাতার ফযিলত পরিচ্ছেদ নাই
আ‘মাশ (রাঃ)
তাদের সূত্রে বর্ণনা করেছেন, তবে তাঁদের মাঝে শু’বার সূত্রে চার (সাহাবার) নামের ক্রমধারায় পার্থক্য রয়েছে।
৬২৩২
আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাঃ) ও তাঁর মাতার ফযিলত পরিচ্ছেদ নাই
মাসরুক (রাঃ)
তারা আবদুল্লাহ ইবন আমর (রাঃ)-এর সম্মুখে আবদুল্লাহ ইবন মাসউদের কথা উল্লেখ করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর এ কথা শোনার পর হতে আমি ঐ ব্যক্তিটিকে ভালবেসে আসছি, “চারজনের নিকট হতে তোমরা কুরআন শিক্ষা গ্রহণ করো- ইবন মাসউদ, আবু হুযাইফার আযাদকৃত গোলাম সালিম, উবাই ইবন কাআব ও মুয়াজ ইবন জাবাল (রাঃ)।”
৬২৩৩
আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাঃ) ও তাঁর মাতার ফযিলত পরিচ্ছেদ নাই
উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) তাঁর বাবা মু‘আয (রাঃ)
উপরোক্ত সনদে রিওয়ায়াত করেছেন। মু'আয (রাঃ) বর্ধিত বলেছেন- “এ উভয়কে দিয়ে শুরু করেছেন, কিন্তু প্রথমে কার নাম তা আমি জানি না”।
৬২৩৪
উবাই ইবনু কা‘ব (রাঃ) ও আনসারদের এক দলের ফযিলত পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগেই চারজন কুরআন সংকলন করেছেন। এর সকলেই আনসার। মু’আয ইবন জাবাল, উবাই ইবন কা‘ব, যায়দ ইবন সাবিত ও আবু যায়দ (রাঃ)।কাতাদাহ (রহঃ) বলেন, আমি আনাসকে প্রশ্ন করলাম, আবু যায়দ কে? তিনি বললেন, আমার চাচাদের মাঝে একজন।
৬২৩৫
উবাই ইবনু কা‘ব (রাঃ) ও আনসারদের এক দলের ফযিলত পরিচ্ছেদ নাই
কাতাদাহ্ (রহঃ)
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ)-এর সময় কে কুরআন একত্রিত করেছিলেন? তিনি বললেন, চারজন, তাঁদের সকলেই আনসার। উবাই ইবন কা’ব, মু'আয ইবন জাবাল, যায়দ ইবন সাবিত ও আনসারদের মাঝে একজন, তাঁর কুনিয়াত আবু যায়দ (রাঃ)।
৬২৩৬
উবাই ইবনু কা‘ব (রাঃ) ও আনসারদের এক দলের ফযিলত পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) উবাইকে বললেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে (কুরআন) পড়ে শোনানোর জন্য। উবাই (রাঃ) বললেন, আল্লাহ কি আপনার নিকট আমার নামোল্লেখ করে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহই আমার নিকট তোমার নাম নিয়েছেন। তাতে উবাই (রাঃ) কাঁদতে শুরু করলেন।
৬২৩৭
উবাই ইবনু কা‘ব (রাঃ) ও আনসারদের এক দলের ফযিলত পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) উবাই ইবনু কা‘ব (রাঃ)-কে বললেন: আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তোমাকে لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا (সূরা বাইয়্যিনাহ) পড়ে শুনাবার জন্য। উবাই (রাঃ) বললেন, আল্লাহ কি আমার নাম উল্লেখ করেছেন? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ। আনাস (রাঃ) বলেন, উবাই (রাঃ) তখন কেঁদে দিলেন।
৬২৩৮
উবাই ইবনু কা‘ব (রাঃ) ও আনসারদের এক দলের ফযিলত পরিচ্ছেদ নাই
কাতাদাহ্ (রহঃ)
আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) উবাইকে হুবহু অনুরূপ কথা বলেছেন।
৬২৩৯
সা‘দ ইবনু মু‘আয (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
সাদ ইবন মুয়াজ (রাঃ)-এর জানাজা সম্মুখে রাখা হয়েছিল, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তাঁর জন্য দয়াময় আল্লাহর ‘আরশ কেঁপে উঠেছে।
৬২৪০
সা‘দ ইবনু মু‘আয (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সাদ ইবন মুয়াযের মৃত্যুতে মহান আল্লাহর আরশ কম্পিত হয়েছিল।