৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬১৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬১৭১
উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
কোন স্ত্রীলোকের প্রতি আমি এত ঈর্ষান্বিত হইনি যতটুকু খাদিজা (রাঃ)-এর প্রতি হয়েছি; অথচ আমার বিয়ের তিন বছর আগেই তাঁর ইন্তিকাল হয়েছে। কেননা আমি তাঁকে (ﷺ) তাঁর আলোচনা করতে শুনতাম। আল্লাহ তাকে নির্দেশ করেছিলেন যে, আপনি জান্নাতে খাদিজা (রাঃ)-কে একটি মুক্তা দিয়ে তৈরি গৃহের সুসংবাদ দিন। আর তিনি বকরী যবেহ করলে খাদিজা (রাঃ)-এর বান্ধবীদের গোশত উপহার দিতেন।
৬১৭২
উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আমি খাদিজা ব্যতীত নবী সহধর্মিণীদের আর কারো প্রতি ঈর্ষান্বিত হইনি, অথচ আমার সাথে তাঁর সাক্ষাৎ ঘটেনি। রাসূলুল্লাহ (ﷺ) যখন বকরী যাবাহ করতেন তখন বলতেন, এর গোশত খাদিজার বান্ধবীদের পাঠিয়ে দাও। একদা আমি তাঁকে রাগিয়ে দিলাম এবং বললাম, খাদিজাকে এতই ভালবাসেন? রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ তাঁর ভালবাসা আমার মনে জায়গা করে নিয়েছে।
৬১৭৩
উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
হিশাম (রাঃ)
একই সূত্রে আবূ উসামা হাদীসের অবিকল রিওয়ায়াত করেছেন... বকরির কাহিনী পর্যন্ত। এরপর পরবর্তী কথাগুলো তিনি বর্ণনা করেননি।
৬১৭৪
উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
নবী (ﷺ)-এর সহধর্মিণীদের কারো উপর আমি এত ঈর্ষান্বিত হইনি যতটুকু ঈর্ষা করেছি খাদিজার (রাঃ) উপর। কারণ নবী (ﷺ) তাঁকে বেশি স্মরণ করতেন। অথচ আমি তাঁকে কখনো দেখিনি।
৬১৭৫
উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
নবী (ﷺ) খাদিজা (রাঃ) থাকাবস্থায় আর কোন বিয়ে করেননি, যতদিন না তিনি ইন্তিকাল করেন।
৬১৭৬
উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত
খাদিজা (রাঃ)-এর বোন হালা বিনত খুওয়াইলিদ রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট প্রবেশের অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর মনে হলো যেন খাদিজার অনুমতি। তাই তিনি আন্দোলিত হয়ে বললেন, “হে আল্লাহ! এ তো খুওয়াইলিদের কন্যা হালাহ্।” খাদীজা নয়। এতে ঈর্ষার উদ্রেক হলে আমি বললাম, “আপনি কেন স্মরণ করছেন কুরাইশের এমন এক লাল মাড়ি (দন্তবিহীন) বৃদ্ধাকে? তিনি তো কত পূর্বেই মারা গেছেন। তারপর আল্লাহ আপনার জন্য তাঁর পরিবর্তে উত্তম স্ত্রীও প্রদান করেছেন।”
৬১৭৭
আয়িশাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: স্বপ্নের মাধ্যমে তিনদিন তোমায় আমাকে দেখানো হয়েছে। একজন ফেরেশতা তোমাকে একটি রেশমী কাপড়ের টুকরায় ঢেকে নিয়ে এসে বলল, এটা আপনার সহধর্মিণী। আমি তোমার মুখের বস্ত্র সরিয়ে দেখি সেটি তুমিই। আমি বললাম, যদি এ স্বপ্ন আল্লাহর তরফ হতে হয় তবে তা বাস্তবে প্রকাশিত হবে।
৬১৭৮
আয়িশাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
হিশাম (রাঃ)
উপরোক্ত সূত্রে অবিকল বর্ণনা করেছেন।
৬১৭৯
আয়িশাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমায় বলেছেন: আমি কিন্তু আঁচ করতে পারি তুমি কখন আমার উপর সন্তুষ্ট থাকো, আর কখন আমার উপর ক্রোধান্বিত হও। আমি বললাম, কিসের মাধ্যমে এটা বুঝতে পারেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যখন তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তখন তুমি বলে থাকো- না, মুহাম্মাদের প্রতিপালকের শপথ! আর যখন তুমি রাগান্বিত হও তখন বলো- না, ইব্রাহিমের প্রতিপালকের শপথ! আমি বললাম, হ্যাঁ আল্লাহর শপথ! হে আল্লাহর রসূল! আপনার নামটা শুধু বাদ দেই।
৬১৮০
আয়িশাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
“না, ইব্রাহিমের প্রতিপালকের শপথ” বাক্য পর্যন্ত বর্ণনা করেছেন। অবশিষ্ট অংশ বর্ণনা করেননি।