৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬১৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬১৬১
‘আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
হাবীব ইবনু শাহীদ হতে ইবনু ‘উলাইয়্যাহ্ (রাঃ)
হাবীব ইবন শাহীদ হতে ইবন উলাইয়্যাহ (রাঃ)-এর সানাদ ও হাদীসের অবিকল রিওয়ায়াত করেছেন।
৬১৬২
আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ)
যখন রাসূলুল্লাহ (ﷺ) সফর থেকে প্রত্যাবর্তন করতেন তখন স্বীয় গৃহের শিশুদের দ্বারা তাঁকে স্বাগতম জানানো হত। বর্ণনাকারী বলেন, একদা তিনি সফর হতে আসলেন, প্রথমে আমাকে তাঁর নিকট নিয়ে যাওয়া হল, তখন তিনি আমাকে তাঁর সম্মুখে বসিয়ে দিলেন, তারপর ফাতিমা (রাঃ)-এর এক পুত্র নিয়ে আসা হলে তিনি তাঁকে পশ্চাতে বসালেন। আমরা তিনজন একই সওয়ারীতে আরোহণ করে মদীনায় প্রবেশ করলাম।
৬১৬৩
‘আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ)
নবী (ﷺ) যখন সফর হতে ফিরতেন তখন আমাদের দ্বারা তাঁকে স্বাগতম জানানো হত। একদা আমাকে এবং হাসান অথবা হুসাইন (রাঃ)-এর দ্বারা স্বাগতম জানানো হল। আমাদের একজনকে বসালেন তাঁর সম্মুখে, অন্যজনকে পশ্চাতে। এভাবে আমরা মদীনায় ঢুকলাম।
৬১৬৪
‘আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একদিন আমাকে তাঁর পশ্চাতে আরোহণ করালেন এবং কানে কানে আমাকে একটা কথা বললেন, এটা আমি লোকদের মধ্যে কাউকে বলব না।
৬১৬৫
উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ)
আমি আলী (রাঃ)-কে কুফায় বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পৃথিবীর স্ত্রীলোকদের মাঝে সর্বোত্তম হলেন (সে যুগে) মারইয়াম বিনতু ইমরান, আর (এ যুগে) খাদিজা বিনতু খুওয়াইলিদ। বর্ণনাকারী আবু কুরায়ব (রহঃ) বলেন, ওয়াকী’ আকাশ ও জমিনের দিকে ইশারা করলেন।
৬১৬৬
উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আবূ মূসা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছেন, কিন্তু নারীদের মাঝে মরিয়ম বিনত ইমরান ও ফেরাউন-এর স্ত্রী আসিয়া (আঃ) ছাড়া আর কেউ পূর্ণতা লাভে সক্ষম হননি। আর অন্যান্য নারীদের মধ্যে আয়েশার ফজিলত অন্যান্য খাদ্যের ওপর ‘সারীদের’ ফজিলতের মতো।
৬১৬৭
উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
জিবরীল (আঃ) নবী (ﷺ)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রসূল! এই তো খাদিজা আপনার নিকট একটা পাত্র নিয়ে আসছেন, যার মধ্যে কিছু তরকারী, খাদ্য ও পানীয় আছে। তিনি যখন আপনার নিকট আসবেন তখন তাঁকে তার প্রতিপালকের এবং আমার পক্ষ হতে সালাম বলবেন এবং তাঁকে জান্নাতের একটি গৃহের সুসংবাদ দিবেন, যা এমন একটি মুক্তা দ্বারা প্রস্তুতকৃত, যার ভিতর উন্মুক্ত, যেখানে কোন হট্টগোল আর দুঃখ-বেদনা নেই। আবূ বকর সূত্রে আবূ হুরায়রা (রাঃ)-এর রিওয়ায়াতে এরূপ বলেছেন, তবে তিনি ... শব্দের উল্লেখ করেননি।
৬১৬৮
উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
ইসমা‘ঈল
আমি আবদুল্লাহ ইবনু আবু আওফাকে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কি খাদিজা (রাঃ)-কে জান্নাতের মাঝে কোন গৃহের সুখবর দিয়েছেন? বললেন, হ্যাঁ, তাঁকে জান্নাতের মাঝে একটি মুক্তা দিয়ে তৈরি গৃহের সুখবর দিয়েছেন। যেখানে কোন রকম হট্টগোল আর দুঃখ-বেদনা নেই।
৬১৬৯
উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
ইয়াহ্ইয়া ইবনু ইয়াহ্ইয়া
নবী (ﷺ) হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
৬১৭০
উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) খাদিজা বিনত খুওয়াইলিদকে জান্নাতের একটা ঘরের সুসংবাদ দিয়েছেন।