৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬১৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬১৪১
তালহা ও যুবায়র (রাঃ)-এর ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) হেরা পাহাড়ের উপর ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আবু বকর, উমর, উসমান, আলী, তালহা ও যুবায়র (রাঃ)। সে সময় পাথরটি কেঁপে উঠল। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ থাম! তোর উপর নবী, সিদ্দীক বা শহীদ ব্যতীত আর কেউ নয়।
৬১৪২
তালহা ও যুবায়র (রাঃ)-এর ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) হেরা পাহাড়ের উপর ছিলেন, পাহাড় নড়ে উঠলে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ শান্ত হও, হেরা! তোমার উপর নবী, সিদ্দিক বা শহীদ ব্যতীত আর কেউ নয়। তখন এর উপর নবী (ﷺ), আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, যুবাইর ও সাদ ইবনু আবু ওয়াক্কাস (রাঃ) ছিলেন।
৬১৪৩
তালহা ও যুবায়র (রাঃ)-এর ফযীলাত পরিচ্ছেদ নাই
হিশাম (রাঃ)
আয়েশা (রাঃ) আমাকে বললেন, আল্লাহর কসম! তোমার পিতা-মাতা ঐ সকল ব্যক্তির অন্তর্ভুক্ত ছিলেন যাঁদের কথা এ আয়াতে বর্ণিত রয়েছে- আঘাতপ্রাপ্ত হওয়ার পর যারা আল্লাহ ও রাসূল (ﷺ)-এর আহ্বানে সাড়া দিয়েছেন- (সূরা আ-লি ইমরান ৩:১৭২)।
৬১৪৪
তালহা ও যুবায়র (রাঃ)-এর ফযীলাত পরিচ্ছেদ নাই
হিশাম (রাঃ)
একই সূত্রে এ হাদীস রিওয়ায়াত করেছেন। তবে তিনি অর্থাৎ আবু বকর এবং যুবাইর (রাঃ) কথাটি অতিরিক্ত বলেছেন।
৬১৪৫
তালহা ও যুবায়র (রাঃ)-এর ফযীলাত পরিচ্ছেদ নাই
উরওয়াহ্ (রাঃ)
আয়িশা (রাঃ) আমাকে বলেছেন, ‘আল্লাহ ও রাসূল (ﷺ)-এর আহ্বানে যারা সাড়া দিয়েছেন আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তোমার দুই পূর্বপুরুষ তাঁদেরই অন্তর্ভুক্ত।
৬১৪৬
আবূ ‘উবাইদাহ্ ইবনু জার্রাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রত্যেক উম্মতের একজন আমিন (বিশ্বস্ত) থাকে। আর হে উম্মত! আমাদের আমিন হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ)।
৬১৪৭
আবূ ‘উবাইদাহ্ ইবনু জার্রাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
ইয়ামান থেকে কতিপয় লোক এসে রাসূলুল্লাহ (ﷺ)-কে বলল, আমাদের সাথে একজন লোক পাঠিয়ে দিন, যিনি আমাদের ইসলাম ও সুন্নাত শিক্ষা দিবেন। আনাস (রাঃ) বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) আবু উবাইদাহর হাত ধরে বললেন, ইনি হলেন এ উম্মতের আমীন।
৬১৪৮
আবূ ‘উবাইদাহ্ ইবনু জার্রাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
হুযাইফাহ্ (রাঃ)
নাজরানবাসী কিছু লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল, “হে আল্লাহর রাসূল! আমাদেরকে একজন আমীন (বিশ্বস্ত) লোক দিন।” রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “আমি তোমাদের মধ্যে একজন আমীন (বিশ্বস্ত) ব্যক্তিকে প্রেরণ করবো, যিনি সত্যিই আমীন, সত্যিই আমীন।” লোকেরা প্রতীক্ষায় ছিল যে, তিনি কাকে পাঠান। বর্ণনাকারী বলেন, পরিশেষে তিনি আবু উবাইদা ইবনু জাররাহ (রাঃ)-কে প্রেরণ করলেন।
৬১৪৯
আবূ ‘উবাইদাহ্ ইবনু জার্রাহ্ (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আবূ ইসহাক্ (রাঃ)
একই সূত্রে হুবহু হাদিস রিওয়ায়াত করেছেন।
৬১৫০
হাসান এবং হুসায়ন (রাঃ)-এর ফযিলত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ) হাসান (রাঃ) সম্বন্ধে বলেন, হে আল্লাহ! আমি একে পছন্দ করি, তুমিও তাঁকে পছন্দ কর, আর যে তাঁকে পছন্দ করে তাঁকেও পছন্দ কর।