৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৯৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৯৮১
মোহরে নুবুওয়াতের প্রমাণ, গুণাবলী এবং নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর শরীরে তার অবস্থান পরিচ্ছেদ নাই
সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ)
আমার খালা আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট নিয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! এটি আমার বোনের পুত্র। সে রোগগ্রস্ত। তখন তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য বরকতের দোয়া করলেন। তারপর তিনি ওজু করলেন। আমি তাঁর ওজুর পানি হতে পান করলাম। অতঃপর তাঁর পশ্চাতে দাঁড়ালাম এবং তাঁর দু’কাঁধের মাঝে মোহরে নবুওয়াত প্রত্যক্ষ করলাম হাজলার ডিমের ন্যায়।
৫৯৮২
মোহরে নুবুওয়াতের প্রমাণ, গুণাবলী এবং নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর শরীরে তার অবস্থান পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি এবং তাঁর সাথে গোশত ও রুটি খেয়েছি কিংবা বলেছেন সারীদ খেয়েছি। আমি তাঁকে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন? তিনি বললেন, হ্যাঁ! তোমার জন্যও। অতঃপর এ আয়াতটি তিলাওয়াত করলেন, “তোমার পাপের জন্য মার্জনা চাও এবং ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদের জন্য”- (সূরা মুহাম্মাদ ৪৭:১৯)। আবদুল্লাহ বলেন, এরপর আমি ঘুরে রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে গেলাম। আর মোহরে নবুওয়াত দেখলাম, যা দু’কাঁধের মধ্যবর্তী বাম দিকের বাহুর হাড়ের নিকট আঙ্গুলের ন্যায়, যাতে তিলক ছিল।
৫৯৮৩
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর গুণাবলী, নুবূওয়াত প্রাপ্তি ও বয়স প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বেশি লম্বাও ছিলেন না এবং বেশি খাটোও ছিলেন না। আবার একেবারে সাদাও ছিলেন না এবং অতিরঞ্জিত সাদা কালো মিশ্রিতও ছিলেন না। তাঁর চুল বেশি কোঁকড়ানোও ছিল না এবং একেবারে সোজা ও ছিল না। চল্লিশ বছর বয়সে আল্লাহ তা’আলা তাঁকে নবুওয়াত দান করেন। অতঃপর তিনি মক্কায় দশ বছর অবস্থান করেন এবং মদিনায় দশ বছর। ষাট বছরের মাথায় আল্লাহ তা’আলা তাঁকে ওফাত দান করেন। এ সময় তাঁর মাথায় ও দাড়িতে বিশটি কেশও সাদা ছিল না।
৫৯৮৪
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর গুণাবলী, নুবূওয়াত প্রাপ্তি ও বয়স প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
মালিক ইবনু আনাস (রাঃ) বর্ণিত হাদীসের অবিকল রেওয়ায়াত করেছেন। তাঁরা তাঁদের হাদীসে “উজ্জ্বল সাদা বর্ণের ছিলেন” বর্ধিত বলেছেন।
৫৯৮৫
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর ওফাতকালে বয়স কত ছিল পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত হয়েছে তেষট্টি বছর বয়সে, আবু বকর সিদ্দীক (রাঃ)-এরও তেষট্টি বছর বয়সে, উমর (রাঃ)-এরও তেষট্টি বছর বয়সে।
৫৯৮৬
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর ওফাতকালে বয়স কত ছিল পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত হলো, তখন তাঁর বয়স তেষট্টি বছর হয়েছিল। ইবনু শিহাব (রহঃ) বলেন, সাঈদ ইবনু মুসাইয়্যিব (রহঃ)-ও আমাকে অনুরূপ জানিয়েছেন।
৫৯৮৭
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর ওফাতকালে বয়স কত ছিল পরিচ্ছেদ নাই
ইবনু শিহাব (রহঃ)
দুটো সূত্রের মাধ্যমে উকাইলের হাদিসের হুবহু রিওয়ায়াত করেছেন।
৫৯৮৮
মক্কায় ও মাদীনায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর অবস্থানকাল কত ছিল পরিচ্ছেদ নাই
আম্‌র (রহঃ)
আমি উরওয়াহকে প্রশ্ন করলাম, নবী (ﷺ) মক্কায় কতদিন ছিলেন? তিনি বললেন, দশ বছর। বর্ণনাকারী বলেন, আমি বললাম, ইবন আব্বাস (রাঃ) তো বলেন, তেরো বছর।
৫৯৮৯
মক্কায় ও মাদীনায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর অবস্থানকাল কত ছিল পরিচ্ছেদ নাই
আম্‌র (রহঃ)
আমি উরওয়াকে প্রশ্ন করলাম, নবী (ﷺ) মক্কায় কত দিন অবস্থান করেছিলেন? তিনি বললেন, দশ বছর। বর্ণনাকারী বলেন, আমি বললাম, ইবনু আব্বাস তো বলেন, দশ বছরের বেশি। বর্ণনাকারী বলেন, তিনি ইবনু আব্বাসের জন্য দোয়া করে বললেন, তিনি এ তত্ত্ব কবিদের থেকে গ্রহণ করেছেন।
৫৯৯০
মক্কায় ও মাদীনায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর অবস্থানকাল কত ছিল পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
মক্কায় রাসূলুল্লাহ (ﷺ) তের বছর ছিলেন এবং তেষট্টি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।