৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৯৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৯৬১
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর চুলের বর্ণনা পরিচ্ছেদ নাই
কাতাদাহ্ (রাঃ)
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কেমন চুলের অধিকারী ছিলেন? তিনি বললেন, তিনি মধ্যম ধরনের চুলের অধিকারী ছিলেন, চুলগুলো একেবারে কোঁকড়ানোও ছিল না আর একেবারে সোজাও ছিল না, তা ছিল দু’কাঁধ এবং দু’কানের মাঝ বরাবর।
৫৯৬২
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর চুলের বর্ণনা পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর চুল তাঁর দুই কাঁধ স্পর্শ করত।
৫৯৬৩
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর চুলের বর্ণনা পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর চুল তাঁর দুই কানের অর্ধেক পর্যন্ত ঝুলানো ছিল।
৫৯৬৪
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর মুখাবয়ব, দু’টি চোখ ও গোড়ালির বর্ণনা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) প্রশস্ত মুখের অধিকারী ছিলেন, টানা টানা নয়ন এবং সুষম গোড়ালি বিশিষ্ট আকৃতির অধিকারী ছিলেন। রাবী শু’আবা (রহঃ)-কে জিজ্ঞেস করলেন, প্রশস্ত মুখ কেমন? তিনি বললেন, বড় মুখাবয়ব। শু’আবা বলেন, আমি বললাম, টানা চোখ কেমন? তিনি বললেন, চোখ দুটো দীঘল দীর্ঘ ডাগর। আমি বললাম, সুষম গোড়ালি কেমন? তিনি বললেন, হালকা গোড়ালি।
৫৯৬৫
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উজ্জ্বল লাবণ্যময় চেহারা বিশিষ্ট ছিলেন পরিচ্ছেদ নাই
জুরাইরী সূত্রে আবূ তুফায়ল (রাঃ)
জুরাইরী বলেন, আমি তাঁকে (আবু তুফায়লকে) প্রশ্ন করলাম যে, আপনি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রত্যক্ষ করেছেন? তিনি বললেন, হ্যাঁ! তিনি ছিলেন ফর্সা, লাবণ্যময়, উজ্জ্বল চেহারার অধিকারী। মুসলিম ইবনুল হাজ্জাজ (রহঃ) বলেন, একশ হিজরীতে আবু তুফায়ল (রাঃ) মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের মাঝে সর্বশেষ তিনিই ইন্তেকাল করেন।
৫৯৬৬
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উজ্জ্বল লাবণ্যময় চেহারা বিশিষ্ট ছিলেন পরিচ্ছেদ নাই
আবু তুফায়ল (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি। আর রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছেন আমি ব্যতীত এমন কেউ পৃথিবীতে আর বাকী নেই। বর্ণনাকারী বলেন, তাকে বললাম, তাকে কেমন দেখেছেন? তিনি বললেন, ফর্সা, লাবণ্যময় এবং মধ্যমাকৃতির।
৫৯৬৭
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য পরিচ্ছেদ নাই
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্, ইবনু নুমায়র ও ‘আমর আন্ নাকিদ (রহঃ)
আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ (ﷺ) কি খিযাব (কলপ) লাগাতেন? তিনি বললেন: এতটুকু বার্ধক্য তাঁর মধ্যে লক্ষ্য করা যায়নি। কিন্তু ইবনু ইদরিস (রহঃ) বলেন, তিনি যেন সামান্য করছিলেন। তবে আবু বকর ও উমর (রাঃ) মেহেদি এবং কাতাম দ্বারা খিযাব লাগিয়েছেন।
৫৯৬৮
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য পরিচ্ছেদ নাই
ইবনু সীরীন (রাঃ)
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি খিযাব লাগিয়েছিলেন? উত্তরে আনাস (রাঃ) বললেন: তিনি (ﷺ) খিযাব লাগানোর বয়সে পৌঁছাননি। এরপর তিনি বললেন, তাঁর (ﷺ)-এর দাড়িতে কিছু সাদা লোম ছিল মাত্র। ইবন সিরিন (রহঃ) বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, আবু বকর (রাঃ) লাগাতেন কি? তিনি বললেন, হ্যাঁ। মেহেদি ও কাতাম দ্বারা খিযাব লাগাতেন।
৫৯৬৯
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য পরিচ্ছেদ নাই
ইবনু সীরীন (রহঃ)
আনাস ইবন মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ (ﷺ) কি কলপ দিতেন? তিনি বললেন, তাঁর মধ্যে কিছুমাত্র বার্ধক্য দেখা দিয়েছিল।
৫৯৭০
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য পরিচ্ছেদ নাই
আবূ রাবী’ ‘আতাকী (রহঃ)
আনাস ইবনু মালিক (রাঃ)-কে নবী (ﷺ)-এর কলপ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আমি যদি ইচ্ছা করতাম তাহলে তাঁর মাথার শুভ্র চুল গুনে ফেলতে পারতাম। তিনি কলপ দেননি। তবে আবু বকর (রাঃ) মেহেদি এবং কাতাম (ঘাস জাতীয় এক ধরনের উদ্ভিদ) দ্বারা কলপ মেখেছেন এবং উমর (রাঃ) কেবল মেহেদি দ্বারা কলপ লাগিয়েছেন।