৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৯৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৯৭১
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
কারো চুল ও দাড়ির সাদা চুল উঠিয়ে ফেলা মাকরূহ এবং রাসূলুল্লাহ (ﷺ) কখনো কলপ দেননি। কিছু সাদা তাঁর অধরের নিচের ছোট দাড়িতে ছিল, তাঁর কানপট্টিতে কিছু আর মাথায় কিছু ছিল।
৫৯৭২
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ)
এ সূত্রেই হাদিসটি রিওয়ায়াত করেছেন।
৫৯৭৩
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশ্শার, আহ্মাদ ইবনু ইব্রাহীম দাওরাকী ও হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ)
এরা সবাই রিওয়ায়াত করেন যে, নবী (ﷺ)-এর বার্ধক্যের ব্যাপারে আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আল্লাহ তাঁকে বার্ধক্য দিয়ে সৌন্দর্যহীন করেননি।
৫৯৭৪
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য পরিচ্ছেদ নাই
আবূ জুহাইফাহ্‌ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এতটুকু সাদা হতে দেখেছি। আর যুহাইর (রহঃ) এ কথা বলার সময় তাঁর কতক অঙ্গুলি ছোট দাড়ির উপর রাখলেন। পরে লোকেরা আবু জুহাইফাহ (রাঃ)-কে বলল, আপনি তখন কেমন বয়সের ছিলেন? তিনি বললেন, আমি তীর তৈরি করা ও তাতে পাখা লাগানোর বয়সে উপনীত হয়েছি।
৫৯৭৫
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য পরিচ্ছেদ নাই
আবূ জুহাইফাহ্‌ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি, তাঁর রং ছিল শুভ্র, তিনি প্রায় বার্ধক্যে উপনীত হয়েছিলেন, হাসান ইবন আলী (রাঃ) দেখতে তাঁর মতোই ছিল।
৫৯৭৬
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য পরিচ্ছেদ নাই
আবূ জুহাইফাহ্ (রাঃ)
এই হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে এর বর্ণনাকারীরা “ফর্সা এবং প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছিলেন” এই কথাগুলো বর্ণনা করেননি।
৫৯৭৭
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য পরিচ্ছেদ নাই
সিমাক ইবনু হার্‌ব (রহঃ)
আমি জাবির ইবন সামুরা (রাঃ) হতে শুনেছি। নবী (ﷺ)-এর বার্ধক্যের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, যখন তিনি মাথায় তেল মাখতেন তখন সাদা বর্ণ দেখা যেত না। কিন্তু যখন তেল মাখতেন না তখন দেখা যেত।
৫৯৭৮
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর চুল এবং দাড়ির সামনের অংশ সাদা হয়ে গিয়েছিল। তিনি যখন তেল দিতেন (সাদা) চুল তখন দেখা যেত না, আর যখন চুল অগোছালো হত তখন (সাদা) দেখা যেত। তাঁর দাড়ি প্রচুর ঘন ছিল। জনৈক লোক বলল, তাঁর চেহারা ছিল তরবারির ন্যায়। জাবির (রাঃ) বললেন, না, তাঁর চেহারা ছিল সূর্য ও চাঁদের ন্যায় (উজ্জ্বল) গোলাকার। আমি তাঁর পিঠের উপরে কবুতরের ডিম সদৃশ নুবুয়াতের মোহর দেখেছি। এটির রং ছিল তাঁর গায়ের রঙের মতো।
৫৯৭৯
মোহরে নুবুওয়াতের প্রমাণ, গুণাবলী এবং নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর শরীরে তার অবস্থান পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ্‌ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পিঠে মোহরে নুবুয়ত দেখেছি- যেন তা দেখতে কবুতরের ডিমের ন্যায়।
৫৯৮০
মোহরে নুবুওয়াতের প্রমাণ, গুণাবলী এবং নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর শরীরে তার অবস্থান পরিচ্ছেদ নাই
সিমাক (রাঃ)
এ সূত্রে অনুরূপ হাদিস রিওয়ায়াত করেছেন।