৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৯৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৯৫১
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর ঘামের সুগন্ধ এবং তা থেকে বারাকাত লাভ পরিচ্ছেদ নাই
উম্মু সুলায়ম (রাঃ)
নবী (ﷺ) তার নিকট আসতেন এবং বিশ্রাম নিতেন, উম্মু সুলায়ম তাঁর জন্য একটা চামড়ার বিছানা বিছিয়ে দিলে তিনি তার উপর কায়লুলা করতেন। তিনি প্রচন্ড ঘামতেন আর উম্মু সুলায়ম তা একত্র করতেন এবং সুগন্ধির বোতলে তা মিশিয়ে রাখতেন। নবী (ﷺ) বলেন, “হে উম্মু সুলায়ম! এ কী করছ?” তিনি বললেন, “আপনার ঘাম, আমি সেটা সুগন্ধির সঙ্গে মিশিয়ে রাখি।”
৫৯৫২
শীতের দিনে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট ওয়াহী এলে তিনি ঘেমে যেতেন পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
শীতের দিনে রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর ওহী অবতীর্ণ হত আর তাঁর কপাল বেয়ে ঘাম পড়তো।
৫৯৫৩
শীতের দিনে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট ওয়াহী এলে তিনি ঘেমে যেতেন পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
হারিস ইবন হিশাম (রাঃ) নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলেন, আপনার নিকট ওহী নাযিল হয় কীভাবে? তিনি বললেন: কখনো তা আসে ঘণ্টার ধ্বনির মতো শব্দ করে আর তা আমার জন্য অনেক কষ্টকর হয়। এরপর ওহী থেমে যায়, আর আমি মুখস্থ করে নেই। আবার কখনো (ওহী নিয়ে) পুরুষের ছদ্মবেশে একজন ফেরেশতা আসেন এবং তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই।
৫৯৫৪
শীতের দিনে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট ওয়াহী এলে তিনি ঘেমে যেতেন পরিচ্ছেদ নাই
উবাদাহ্‌ ইবনু সামিত (রাঃ)
নবী (ﷺ)-এর উপর যখন ওহী অবতীর্ণ হতো তাঁর খুব কষ্ট হতো এবং তাঁর মুখাবয়ব কেমন যেন শুকিয়ে যেত।
৫৯৫৫
শীতের দিনে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট ওয়াহী এলে তিনি ঘেমে যেতেন পরিচ্ছেদ নাই
উবাদাহ্‌ ইবনু সামিত (রাঃ)
নবী (ﷺ)-এর উপর যখন ওহী অবতীর্ণ হতো তখন তিনি মাথা নত করে ফেলতেন এবং তাঁর সাহাবীরাও মাথা নত করতেন। অতঃপর যখন ওহী নাযিল শেষ হয়ে আসত তিনি তাঁর মাথা উঠাতেন।
৫৯৫৬
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর চুল ঝুলিয়ে দেয়া ও তার সিঁথির বিবরণ পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
আহলে কিতাবরা তাদের চুল কপালের সামনে ঝুলিয়ে রাখতো এবং মুশরিকরা সিঁথি কাটতো। যে বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি কোন নির্দেশ আসতো না, সে বিষয়ে তিনি আহলে কিতাবদের মতো পালন করা পছন্দ করতেন। তাই তিনি তাঁর চুল কপালে (প্রথমে) ঝুলিয়ে রাখেন এবং পরবর্তী সময় সিঁথি কাটতে থাকেন।
৫৯৫৭
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর চুল ঝুলিয়ে দেয়া ও তার সিঁথির বিবরণ পরিচ্ছেদ নাই
আবূ তাহির (রহঃ) ইবনু শিহাব (রহঃ)
হুবহু হাদিস রিওয়ায়াত করেন।
৫৯৫৮
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বর্ণনা এবং তাঁর চেহারা ছিল সবচাইতে সুন্দর পরিচ্ছেদ নাই
বারা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন মাঝারি আকৃতির পুরুষ। তাঁর দুই কাঁধের ব্যবধান ছিল অধিক (অর্থাৎ তাঁর কাঁধ ও বক্ষ প্রশস্ত ছিল)। চুল ছিল কানের লতিকা পর্যন্ত লম্বিত। তাঁর গায়ে লাল পোশাক পড়া ছিল। তাঁর চাইতে অতি সুন্দর কোন কিছু আমি কখনো প্রত্যক্ষ করিনি।
৫৯৫৯
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বর্ণনা এবং তাঁর চেহারা ছিল সবচাইতে সুন্দর পরিচ্ছেদ নাই
বারা (রাঃ)
চুলওয়ালা, লাল পোশাক পরিহিত কোন লোককে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর চেয়ে সুন্দর দেখিনি। তাঁর চুল কাঁধ স্পর্শ করত। উভয় কাঁধের মধ্যে বেশ দূরত্ব ছিল। তিনি লম্বাও ছিলেন না, বেঁটেও ছিলেন না। আবু কুরায়ব (রহঃ) বলেন, ‘তাঁর চুল ছিল’।
৫৯৬০
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বর্ণনা এবং তাঁর চেহারা ছিল সবচাইতে সুন্দর পরিচ্ছেদ নাই
বারা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সবচেয়ে সুন্দর মুখাবয়বের অধিকারী ছিলেন। আর তিনি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি খুব লম্বাও ছিলেন না এবং বেঁটেও ছিলেন না।